শুক্রবার ০৬ ফেব্রুয়ারি ২০২৬, মাঘ ২৪ ১৪৩২, ১৮ শা'বান ১৪৪৭

ব্রেকিং

চট্টগ্রাম বন্দরের কর্মবিরতি দুদিন স্থগিত শফিক রেহমান-ববিতাসহ একুশে পদক পাচ্ছেন ৯ ব্যক্তি ও একটি ব্যান্ড দল রোজায় অফিস ৯টা থেকে সাড়ে ৩টা যত দ্রুত সম্ভব দায়িত্ব হস্তান্তর করবে অন্তর্বর্তী সরকার: প্রেস সচিব পল্লবীর বিহারী ক্যাম্পে ২ শিশুসহ এক পরিবারের ৪ জনের লাশ পোস্টাল ভোটের ফল আগেভাগে জানার সুযোগ নেই: ইসি বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা শুক্রবার এরদোয়ান-সিসি বৈঠক : অংশীদারত্ব চুক্তিতে স্বাক্ষর জুলাই হত্যা: আশুলিয়ায় লাশ পোড়ানোর মামলায় ৬ আসামির মৃত্যুদণ্ড বাংলাদেশের পাশে দাঁড়ানোয় শাহবাজ শরীফকে আসিফ নজরুলের ধন্যবাদ আন্দোলনের সঙ্গীরাই এখন আমার ওপর মিসাইল ছুড়ছে: জামায়াত আমির তিন লাখ ৮০ হাজার প্রবাসীর পোস্টাল ব্যালট দেশে পৌঁছেছে আধিপত্য বিস্তার: সিলেটে মহাসড়ক আটকে দেড় ঘণ্টাব্যাপী সংঘর্ষ খুলনায় ইসলামী আন্দোলনের নারী কর্মীদের হেনস্তার অভিযোগ অনিশ্চয়তা কাটল, যুক্তরাষ্ট্র-ইরান ‘বৈঠক হচ্ছেই’, আলোচ্যসূচিতে মতভেদ আর্টেমিস ২: চাঁদে মানুষের যাত্রা পিছিয়ে গেল মার্চে বাংলাদেশের অটল অবস্থান ভালো লেগেছে নাসের হুসেইনের

খেলা

ভুল সংশোধন, টেস্ট র‌্যাংকিংয়ে আফগানিস্তানের উপরে বাংলাদেশ

 প্রকাশিত: ২১:১১, ৭ জানুয়ারি ২০২১

ভুল সংশোধন, টেস্ট র‌্যাংকিংয়ে আফগানিস্তানের উপরে বাংলাদেশ

২০১৯ সালে টেস্ট ক্রিকেটের নবীন দেশ আফগানিস্তানের কাছে সাদা পোশাকের ম্যাচে হেরে গিয়েছিল বাংলাদেশ। সেটাও আবার দেশের মাটিতে! ২২৪ রানের বিশাল ব্যবধানে সেই পরাজয়ের গ্লানি এখনও বইতে হয় জাতীয় দলের ক্রিকেটারদের। এর মাঝে বুধবার হুট করেই দেখা গেল, টেস্ট র‍্যাংকিংয়ে আফগানিস্তানের নিচে নেমে গেছে বাংলাদেশ। বিষয়টি নিয়ে সোশ্যাল সাইটে তুমুল ট্রল আর সমালোচনার সৃষ্টি হয়।

বুধবার প্রকাশিত আইসিসির র‍্যাংকিংয়ে দেখা গেছে, ৫৭ রেটিং পয়েন্ট নিয়ে নয় নম্বরে উঠে গেছে আফগানিস্তান। আর দীর্ঘদিন ৯ নম্বরে থাকা বাংলাদেশ দল ৫৫ রেটিং পয়েন্ট নিয়ে নেমে গেছে দশে। বিষয়টি নিয়ে ক্রিকেটপ্রেমীরা যখন হায় করছিলেন, তখন গণমধ্যমকর্মীরা খুঁজছিলেন একটি প্রশ্নের জবাব। আইসিসি র‍্যাংকিংয়ে আসতে হলে যে পরিমাণ ম্যাচ খেলার প্রয়োজন হয়, আফগানরা এখনও সেই টার্গেট পূরণ করতে পারেনি। তাহলে বিষয়টা কী হলো?

৭ জানুয়ারি বৃহস্পতিবার আইসিসির সংশোধিত র‍্যাংকি তালিকা প্রকাশ করেছে।

২০১৮ সালের জুনে টেস্ট ক্রিকেটে পথচলা শুরু হয় আফগানিস্তানের। এখন পর্যন্ত তারা খেলেছে ৪টি টেস্ট, জয়-পরাজয় ২টি করে। কিন্তু মজার বিষয় হলো, টেস্ট র‍্যাংকিংয়ে আসার যোগ্যতা না থাকলেও আফগানদের পয়েন্ট বাংলাদেশের চেয়ে বেশি। কারণ একই সময়ে খেলা ৭ টেস্টের মাত্র একটিতে জিতেছে বাংলাদেশ। আইসিসির যে কর্তব্যরত ব্যক্তি পয়েন্ট টেবিল তৈরি করেছেন, তিনি হয়তো র‍্যাংকিংয়ের নিয়মটা ভুলে গিয়েছিলেন। বৃহস্পতিবার আবারও র‍্যাংকিং হালনাগাদ করেছে আইসিসি। বাংলাদেশ যথারীতী ৯ নম্বর জায়গা ধরে রেখেছে।

অনলাইন নিউজ পোর্টাল