বৃহস্পতিবার ১২ ফেব্রুয়ারি ২০২৬, মাঘ ৩০ ১৪৩২, ২৪ শা'বান ১৪৪৭

ব্রেকিং

ছয় জেলার ভোটকেন্দ্রে ৬ মৃত্যু বড় কোনো সংঘর্ষ-অনিয়ম ছাড়াই শেষ হলো ভোট দুপুর পর্যন্ত নির্বাচন ‘সন্তোষজনক ছিল’, এরপরই ‘হামলা-বাধা’: এনসিপি ‘আগেই ভোট’ ও হামলার অভিযোগ ইসলামী আন্দোলনের ‘কম-বেশি’ সব দলকে নিয়ে দেশ চালাতে চান তারেক রহমান রিজভীর অবস্থা ‘একটু উন্নতির দিকে’, জানতে চেয়েছেন ভোট পরিস্থিতি বিএনপিকে ৯০ মিনিট মাঠে থাকার আহ্বান পাটওয়ারীর এদেশের মালিকানা বুঝে নেওয়ার দিন: নাহিদ ইসলাম মুন্সীগঞ্জে কেন্দ্রের সামনে মুহুর্মুহু বোমা বিস্ফোরণ, ভোট ব্যাহত আমাদের দুঃস্বপ্নের অবসান, নতুন স্বপ্নের শুরু: ইউনূস জয় নিয়ে আমি ইনশাল্লাহ আশাবাদী: তারেক বাংলাদেশ ‘গণতন্ত্রের ট্রেনে উঠে গেল’: সিইসি

অর্থনীতি

বৈদেশিক মুদ্রার রির্জাভ ৪৪.০২৮ বিলিয়ন ডলার

 প্রকাশিত: ১০:২১, ২৫ ফেব্রুয়ারি ২০২১

বৈদেশিক মুদ্রার রির্জাভ ৪৪.০২৮ বিলিয়ন ডলার

দেশে প্রথমবারের মতো বৈদেশিক মুদ্রার রির্জাভ ৪৪ বিলিয়ন ডলার অতিক্রম করেছে।

বুধবার (২৪ ফেব্রুয়ারি) দিন শেষে বৈদেশিক মুদ্রার রির্জাভের পরিমাণ দাঁড়িয়েছে ৪৪ দশমিক ০২৮ বিলিয়ন ডলার।

 

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র সিরাজুল ইসলাম বলেন, দেশে বৈদেশিক মুদ্রার যে রির্জাভ রয়েছে, তা দিয়ে আগামী ১১ মাসের আমদানি ব্যয় মেটানো যাবে।

 

কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে, প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের সঙ্গে রপ্তানি আয় বেড়েছে। এ কারণে রির্জাভের পরিমাণ ৪৪ বিলিয়ন ডলার অতিক্রম করেছে।  

প্রথমবারের মতো দেশে বৈদেশিক মুদ্রার রির্জাভ ৩৫ বিলিয়ন ডলার অতিক্রম করে গত বছরের ২৩ জুন। এর আগে ৩ জুন রির্জাভ ৩৪ বিলিয়ন ডলার অতিক্রম করে। গত বছরের ১ সেপ্টেম্বর ৩৯ দশমিক ৩০ বিলিয়ন ডলার অতিক্রম করে।

করোনা ভাইরাসের কারণে বৈদেশিক বাণিজ্যের নিন্মগতি থাকলেও প্রবাসী আয় বৈদেশিক মুদ্রার রির্জাভ বাড়তে সহায়তা করেছে।

দেশে উন্নয়নশীল অংশীদারদের বিনিয়োগও আসা শুরু করেছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা।

এর আগে ২০১৭ সালের ৫ সেপ্টেম্বর দেশে বৈদেশিক মুদ্রার রির্জাভ ছিল ৩৩ দশমিক ৬৮ বিলিয়ন ডলার।

অনলাইন নিউজ পোর্টাল