বুধবার ১৭ জুন ২০২৬, আষাঢ় ৪ ১৪৩৩

ব্রেকিং

বেনজীরকে ফেরাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নথি পাঠাল দুদক পর্তুগালে বেনজীরের ৫২ ব্যবসা প্রতিষ্ঠান ও পাঁচ বাড়ি চিকিৎসক ধীপ্রার মৃত্যু: স্বামী-শ্বশুরসহ ৪ জনের বিরুদ্ধে মামলা পবিত্র আশুরা ২৬ জুন সংসদে ‘অশ্লীল’ উপমা, জামায়াত এমপির বক্তব্য এক্সপাঞ্জের নির্দেশ শিশুর লাশ উদ্ধার নিয়ে আদিতমারী রণক্ষেত্র, এসপি-ওসিসহ আহত ২০, ডিসির গাড়ি ভাঙচুর নরসিংদীতে আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের সংঘর্ষ, গুলিতে তরুণ নিহত এপ্রিলে সাড়ে ৩ বছরের সর্বোচ্চ আমদানি, আশা দেখছেন বিশ্লেষকরা জাল ভিসায় ইতালিতে ৩ জন, বিমান কর্মকর্তা গ্রেপ্তার বাস থাকবে ডিপোতে, ছাড়ার আগে আসবে স্ট্যান্ডে: সড়কমন্ত্রী সংসদে মাথা ঝুঁকিয়ে সম্মান জানানোর রীতি নিয়ে আপত্তি জামায়াত এমপির তাৎক্ষণিক প্রতিবাদ জানাতেই ভারত থেকে ফিরে এসেছি: উপদেষ্টা জাহেদ আদ্-দ্বীনের লাইসেন্স বাতিল করে ভুল করিনি: স্বাস্থ্যমন্ত্রী বাকলিয়ার ‘শিশু ধর্ষণ’ মামলার রায় বুধবার ইন্টারপোলের ‘ওয়ান্টেড’ তালিকায় ৫৯ বাংলাদেশি শুক্রবারের আগে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি প্রকাশ করতে পারেন ট্রাম্প

আন্তর্জাতিক

প্রবল শক্তি নিয়ে ঘূর্ণিঝড় ‘টাউকটে’ ভারতে তাণ্ডব চালাচ্ছে

 প্রকাশিত: ১৪:৪৫, ১৭ মে ২০২১

প্রবল শক্তি নিয়ে ঘূর্ণিঝড় ‘টাউকটে’ ভারতে তাণ্ডব চালাচ্ছে

প্রবল শক্তি নিয়ে ভারতে তাণ্ডব চালাচ্ছে ঘূর্ণিঝড় ‘টাউকটে’। এরই মধ্যে গুজরাট উপকূলে ঝড়-বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। জলমগ্ন হয়ে পড়েছে একাধিক এলাকা। মহারাষ্ট্রের পুণে এবং নাসিকে জারি করা হয়েছে উচ্চ সতর্কতা।

ভারতের আবহাওয়া অধিদফতর জানিয়েছে, আজ সোমবার রাত থেকে আগামীকাল মঙ্গলবার ভোরের মধ্যে গুজরাট উপকূলে আছড়ে পড়তে চলেছে অতি শক্তিশালী এ ঘূর্ণিঝড়টি। বর্তমানে মুম্বাই উপকূলের ২০০ কিলোমিটার দূরে বয়ে যাচ্ছে এই ঘূর্ণিঝড়। স্থলভূমিতে আছড়ে পড়ার সময় ঘূর্ণিঝড়ের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১৮৫ কিলোমিটার হওয়ার কথা।

শক্তিশালী ‘টাউকটে’ নামটি মিয়ানমারের দেয়া। এর অর্থ হল অতি উচ্চ স্বরযুক্ত টিকটিকি।

চলতি বছরে ভারতে এটিই প্রথম ঘূর্ণিঝড়। এর তীব্রতা গত বছরের সুপার সাইক্লোন আমফানের মতো হবে কিনা তা জানা যায়নি। চলতি বছরের প্রথম ঘূর্ণিঝড়ের প্রভাবে এরই মধ্যে কেরালাসহ ভারতের বিভিন্ন রাজ্যে দেখা দিয়েছে ভারী বৃষ্টিপাত। তলিয়ে গেছে বহু ঘরবাড়ি। বৃষ্টি ও ঝোড়ো হাওয়ায় কেরালায় বেশ কয়েকটি বাড়ি ভেঙে পড়ার খবর পাওয়া গেছে। বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে বহু এলাকা। 

ভারতীয় সংবাদমাধ্যমের তথ্যানুযায়ী, কেরালা, কর্ণাটক ও গোয়ার উপকূলের জেলাগুলোতে ভারী বৃষ্টির কারণে ভূমিধ্বসের আশঙ্কা রয়েছে। ক্ষয়ক্ষতি ও প্রাণহানির আশঙ্কায় সরিয়ে নেয়া হয়েছে উপকূলের বাসিন্দাদের। জরুরি সহায়তার জন্য খোলা হয়েছে কয়েকশ' অস্থায়ী শিবির।

অনলাইন নিউজ পোর্টাল