বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬, আষাঢ় ১১ ১৪৩৩

ব্রেকিং

সীমান্তের সমস্যা ‘দ্রুত’ ঠিক হয়ে যাবে, ‘আশা’ দীনেশ ত্রিবেদীর ফের চালু হচ্ছে ভারতের ট্যুরিস্ট ভিসা, আবেদন নেওয়া হবে ২৮ জুন থেকে তারেক রহমান ও লি ছিয়াংয়ের দ্বিপক্ষীয় বৈঠক বাসসের সাবেক এমডি মাহবুব মোর্শেদকে দুদকে তলব ডেঙ্গুতে আরো একজনের মৃত্যু ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ১৬৪, আহত ৯৭১ তিস্তা প্রকল্পে সহযোগিতার আশ্বাস চীনের চীনে বাংলাদেশের প্রথম বিনিয়োগ কার্যালয় খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী লক্ষ্মীপুরে একই পরিবারের ৩ জনকে গলাকেটে হত্যা ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদীকে মন্ত্রীর মর্যাদা ভিনিসিউসের জোড়া গোলে গ্রুপ সেরা ব্রাজিল

জাতীয়

তিতাসের গ্যাসের লিকেজে বিস্ফোরণ এনিয়ে মোট ৩৪ জনের মৃত্যু

 প্রকাশিত: ১৯:৩০, ২২ সেপ্টেম্বর ২০২০

তিতাসের গ্যাসের লিকেজে বিস্ফোরণ এনিয়ে মোট ৩৪ জনের মৃত্যু

 

নারায়ণগঞ্জের মসজিদে তিতাসের গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় সিফাত (১৮) নামের আরও এক কিশোরের মৃত্যু হয়েছে। এনিয়ে মোট ৩৪ জনের মৃত্যু হলো।মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. পার্থ শঙ্কর পাল গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বিস্ফোরণের ঘটনায় বায়তুস সালাত জামে মসজিদের ইমাম ও মুয়াজ্জিন ও শিশুসহ মোট ৩৪ জনের মৃত্যু হলো। এছাড়া চিকিৎসাধীন আরও দুজনের অবস্থা আশঙ্কাজনক।

জানা গেছে, সিফাত স্থানীয় একটি স্কুল থেকে এসএসসি পাস করে কলেজে ভর্তির চেষ্টা করছিল। তার শরীরের ২২ শতাংশ দগ্ধ হয়েছে।

 

অনলাইন নিউজ পোর্টাল