মঙ্গলবার ১৭ মার্চ ২০২৬, চৈত্র ৩ ১৪৩২, ২৮ রমজান ১৪৪৭

ব্রেকিং

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করল ইরান ইসরায়েলে নতুন দফায় ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান কিউবা নিয়ে যা খুশি তাই করতে পারি: ট্রাম্প ধর্ষণ রোধে সব মন্ত্রণালয়-সংস্থাকে সমন্বিত অ্যাকশনে যাওয়ার নির্দেশ গাড়িতে ট্রাকের ধাক্কা, অল্পের জন্য বেঁচে গেলেন এমপি আতিক মুজাহিদ ইরানের নিরাপত্তা প্রধান লারিজানিকে হত্যার দাবি ইসরায়েলের পহেলা বৈশাখে সাড়ে ২১ হাজার কৃষক কার্ড দিচ্ছে সরকার কৃষকের মুখে হাসি না ফুটলে দেশের উন্নয়ন সম্ভব নয়: প্রধানমন্ত্রী বাগদাদে দূতাবাসে হামলা, নিহত ৪ তেল অবরোধে অন্ধকারে কিউবা, ‘দখল’ নেওয়ার হুমকি ট্রাম্পের ঈদের সাত দিনের ছুটি শুরু, রাজধানী ছাড়ছে মানুষ সর্বকালের সর্বোচ্চ দরে মধ্যপ্রাচ্যের তেল ঝড়ে যুক্তরাষ্ট্রে সাড়ে ১২ হাজার ফ্লাইট বাতিল, অচলাবস্থা আফগানিস্তানের হাসপাতালে ‘পাকিস্তানের হামলা’, বহু হতাহত

শিক্ষা

ডিসেম্বরে অনার্স ১৬-১৭ ৪র্থ বর্ষ ও মাস্টার্স ১৮-১৯ ফাইনাল পরীক্ষা

 প্রকাশিত: ১৯:২১, ৯ অক্টোবর ২০২১

ডিসেম্বরে অনার্স ১৬-১৭ ৪র্থ বর্ষ ও মাস্টার্স ১৮-১৯ ফাইনাল পরীক্ষা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের অনার্স ২০১৬-১৭ সেশনের চতুর্থ বর্ষ ও মাস্টার্স শেষ পর্ব ২০১৮-১৯ সেশনেট ফাইনাল পরীক্ষা চলতি বছরের ডিসেম্বরে শুরু হবে। এরইমধ্যে কলেজ গুলোকে এই সেশন গুলোর ইনকোর্স ও টেস্ট পরীক্ষা নভেম্বরের মধ্যে নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। 

বিষয়টি নিশ্চিত করেছেন সাত কলেজের সমন্বয়ক (ফোকাল পয়েন্ট) ও ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক আই কে সেলিম উল্লাহ খোন্দকার। 

সেলিম উল্লাহ খোন্দকার বলেন, এখন আর এক বর্ষের সাথে অন্য বর্ষের মিলানোর সুযোগ নেই। এক বর্ষের পরীক্ষার পর ফলাফল প্রকাশ হওয়া পর্যন্ত অন্য বর্ষের পরীক্ষা আটকে রাখার সুযোগ নেই । এজন্য আমরা ডিসেম্বরে চতুর্থ বর্ষ ও মাস্টার্সের পরীক্ষা নিয়ে নিব।

ডিসেম্বরে কলেজ গুলোতে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হলে পরীক্ষা নিতে কোন সমস্যা হবে কিনা জানতে চাইলে সেলিম উল্লাহ খোন্দকার বলেন, সকালবেলা এইচএসসি পরীক্ষা হলে বিকেলবেলা অনার্স, মাস্টার্সের পরীক্ষা নেওয়া যাবে। এইচএসসির জন্য পরীক্ষা নিতে কোন সমস্যা হবে না বলেও জানান তিনি।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, করোনার ক্ষতি পুষিয়ে নিতে ও জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে আসা সেশনগুলোর সেশনজট কমাতে আটমাসে সেশন শেষ করার পরিকল্পনা থেকেই এমন উদ্যোগ নিয়েছে সাত কলেজ প্রশাসন। এরইমধ্যে কলেজগুলোতে এই বর্ষ গুলোর ইনকোর্স ও টেস্ট পরীক্ষা গ্রহণ শুরু হয়েছে।

অনলাইন নিউজ পোর্টাল