শুক্রবার ২০ মার্চ ২০২৬, চৈত্র ৫ ১৪৩২, ০১ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

চাঁদ দেখা যায়নি, রোজার ঈদ শনিবার তারেককে ঈদ শুভেচ্ছা মোদীর সকাল-বিকেল কমছে সোনা-রূপার দাম ঈদযাত্রা: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ‘তুলনামূলক স্বস্তি’ উত্তরায় ছিনতাইকারীর হেঁচকা টানে রাস্তায় পড়ে প্রাণ গেল গৃহবধূর ইরান যুদ্ধে নিহত মার্কিন সেনাদের মরদেহ নিলেন ট্রাম্প কখন কোথায় ঈদের জামাত ঈদযাত্রা: গাজীপুর মহাসড়কে যানজট ও অতিরিক্ত ভাড়ায় নাকাল ঘরমুখো মানুষ সদরঘাটে লঞ্চ দুর্ঘটনা: দুই নৌযানের রুট পারমিট বাতিল, গঠন তদন্ত কমিটি কুয়েতে যুদ্ধ পরিস্থিতি: ঈদ উৎসবেও বিপাকে প্রবাসী বাংলাদেশিরা ইরানের পাল্টা হামলায় কাঁপল সৌদি-কাতার-কুয়েত-বাহরাইন আফগান-পাকিস্তান সীমান্তে ঈদ উপলক্ষ্যে যুদ্ধবিরতি ঘোষণা ইরানি গ্যাস হামলার জবাবে তেহরানের পাল্টা আঘাত

স্বাস্থ্য

টিকার সংকট থাকবে জুলাই পর্যন্ত: সিরাম প্রধান

 প্রকাশিত: ১২:২৬, ৪ মে ২০২১

টিকার সংকট থাকবে জুলাই পর্যন্ত: সিরাম প্রধান

প্রাণঘাতী করোনাভাইরাসের তাণ্ডবে মহাবিপর্যয় নেমে এসেছে ভারতজুড়ে। সংক্রমণ বৃদ্ধি পাওয়ার পর থেকেই টিকার অভাব দেখা দিয়েছে দেশটির অনেক রাজ্যে। কোথাও কোথাও টিকার অভাবে বন্ধ হয়ে গেছে টিকাদান কর্মসূচি। 

এমতাবস্থায় দেশটির টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠান ‘সিরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়ার’ কর্ণধার আদর পুনাওয়ালা জানিয়েছেন, জুলাই মাস পর্যন্ত টিকার এই অভাব থাকবে। খবর ইন্ডিয়া টুডে ও আনন্দবাজারের।

ভারতে কোভিডের দ্বিতীয় ঢেউ শুরু হওয়ার পর দৈনিক আক্রান্তের সংখ্যা ৪ লাখ পেরিয়ে গেছে। এই অবস্থায় টিকার প্রয়োজনীয়তা সব থেকে বেশি। এ প্রসঙ্গে ভারতীয় সংবাদমাধ্যমকে আদর পুনাওয়ালা বলেন, ‘জুলাই মাসের পরে ফের টিকার জোগান বাড়বে। ততদিন টিকার অভাব দেখা যাবে। জুলাই মাসের পর টিকার মাসিক উৎপাদন ৭ থেকে বেড়ে ১০ কোটি হবে।’

কিন্তু কেন হঠাৎ টিকার এই অভাব দেখা দিয়েছে। সে প্রসঙ্গে আদর পুনাওয়ালা জানান, তারা আশা করেননি এত তাড়াতাড়ি করোনার দ্বিতীয় ঢেউ চলে আসবে। সবাই ভেবেছিল ভারতের কোভিড পরিস্থিতির ধীরে ধীরে উন্নতি হচ্ছে। সে কারণেই অতিরিক্ত টিকা উৎপাদন করার কোনও নির্দেশ তাদের দেওয়া হয়নি।

তবে ভারতে নতুন করে সংক্রমণ বাড়তে শুরু করায় নিজের কাজ শুরু করেছে সিরাম। কিন্তু যে পরিমাণ টিকা প্রয়োজন, তা উৎপাদন করতে কিছুটা সময় লাগবে। সে জন্যই জুলাই মাসের পর থেকে ফের টিকার উৎপাদনে গতি আসবে বলে জানিয়েছেন তিনি।

অনলাইন নিউজ পোর্টাল