মঙ্গলবার ১০ মার্চ ২০২৬, ফাল্গুন ২৬ ১৪৩২, ২১ রমজান ১৪৪৭

ব্রেকিং

ইরানের পাশে থাকার বার্তা পুতিনের, শুভেচ্ছা খামেনির ছেলেকে লেবাননে সাত দিনে ৮৩ শিশু নিহত হাদি হত্যার আসামিদের সাক্ষাৎ পেতে কনস্যুলার অ্যাকসেস চাইল বাংলাদেশ ভোজ্যতেলের দাম এক ফোঁটাও বাড়বে না: বাণিজ্যমন্ত্রী যাত্রাবাড়ীতে রগ কেটে যুবককে হত্যা জঙ্গল ছলিমপুরে ‘পূর্ণ নিয়ন্ত্রণ’ প্রতিষ্ঠা হয়েছে, অস্ত্র উদ্ধার, আটক ১৫: ডিআইজি হাদি হত্যার আসামি ফেরাতে উদ্যোগ নেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী দুই প্রসিকিউটর নিয়োগ, একজনের পদত্যাগ ইরানের নতুন নেতা নিয়ে ‘খুশি নন’ ট্রাম্প, চীন বলছে ‘অভ্যন্তরীণ বিষয়’ ইরানি তেল স্থাপনায় ইসরায়েলি হামলায় ‘বিরক্ত, বিস্মিত’ যুক্তরাষ্ট্র মোজতবা খামেনি: ইরানের নতুন সর্বোচ্চ নেতা জঙ্গল সলিমপুরে যৌথবাহিনীর অভিযান মাদারীপুরে টর্চ লাইট জ্বালিয়ে ৪ ঘণ্টা ধরে সংঘর্ষ, শতাধিক হাতবোমার বিস্ফোরণ পিতার মত ইরানের সর্বোচ্চ নেতা হলেন মুজতাবা খামেনি ইরানি হামলায় ইসরায়েলে ১৩ জন নিহত, প্রায় ২০০০ জন আহত ইরানে ৬৫ স্কুল ও ৩২ চিকিৎসাকেন্দ্র হামলার শিকার: রেড ক্রিসেন্ট

আন্তর্জাতিক

চীন এবারও মিয়ানমারের বিরুদ্ধে নিন্দা প্রস্তাবে ভেটো দিয়েছে

 প্রকাশিত: ১৬:২৪, ১৫ মে ২০২০

চীন এবারও মিয়ানমারের বিরুদ্ধে নিন্দা প্রস্তাবে ভেটো দিয়েছে

জাতিসংঘের নিরাপত্তা পরিষদে যুক্তরাজ্য এবং ইউরোপ ইউনিয়নভুক্ত দেশগুলোর মিয়ানমারের বিরুদ্ধে নিন্দা প্রস্তাবে এবারও ভেটো দিয়েছে চীন।

করোনা পরিস্থিতির মধ্যেও সহিংসতায় উদ্বেগ জানিয়ে মিয়ানমারের বিরুদ্ধে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে নিন্দা প্রস্তাব জানিয়েছে যুক্তরাজ্য এবং ইউরোপের ইউনিয়নভুক্ত দেশগুলো।

তবে কূটনৈতিক সূত্রে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে,  নিরাপত্তা পরিষদে চীন এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে।

বৈশ্বিক করোনা পরিস্থিতির মধ্যেও মিয়ানমার সেনাবাহিনী ও বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সঙ্গে বড় ধরনের সহিংসতায় বেসামরিক লোক নিহত হচ্ছে বলে দাবি করে নিরাপত্তা পরিষদের অধিবেশনটি শুরু করে যুক্তরাষ্ট্র।দেশটির উত্তরপশ্চিম রাজ্যে অধিকতর স্বায়ত্বশাসনের দাবি জানিয়ে আসা জাতিগতভাবে রাখাইন বৌদ্ধ বিদ্রোহীদের সঙ্গে নৃশংস গৃহযুদ্ধে জড়িয়ে পড়ছে মিয়ানমার সেনাবাহিনী।

এক বিবৃতিতে যুক্তরাজ্য জানায়, এই সংঘাত ইতিমধ্যে অভ্যন্তরীণ বাস্তুচ্যুতি, মানবিক সহায়তার ওপর অতিরিক্ত বিধিনিষেধ এবং বেসামরিক হতাহতের সংখ্যা বাড়িয়ে তুলেছে।

ইউরোপীয় ইউনিয়নের সদস্য বেলজিয়াম, এস্তোনিয়া, ফ্রান্স এবং জার্মানিও একই ধরনের উদ্বেগ প্রকাশ করে। তারা মিয়ানমারজুড়ে অতিসত্ত্বর যুদ্ধ বিরতির আহ্বান জানায়।

রোহিঙ্গা মুসলিমদের কথা উল্লেখ করে তারা জানায়, আমরা দেশটিতে মহামারী প্রতিরোধের গুরুত্বের ওপর জোর দিচ্ছি।  যাতে ঝুঁকিতে থাকা সব ধরনের শরণার্থী এবং অভ্যন্তরীণভাবে বাস্তচ্যুত সম্প্রদায়ের সুরক্ষা নিশ্চিত করা সম্ভব হয়।

তবে নিরাপত্তা পরিষদে মিয়ানমারের বিরুদ্ধে এই প্রস্তাবে সমর্থন দেয়নি চীন। এর আগে মিয়ানমার পরিস্থিতি নিয়ে নিরাপত্তা পরিষদের বৈঠকটি অনুষ্ঠিত হয় গত ফেব্রুয়ারিতে। তখন দেশটিতে জাতিসংঘের হস্তক্ষেপের বিষয়ে বিরোধিতা করে চীন এবং ১৫ সদস্যের যৌথ বিবৃতি গ্রহণে বাধা দেয়।

অনলাইন নিউজ পোর্টাল