মঙ্গলবার ০৯ জুন ২০২৬, জ্যৈষ্ঠ ২৬ ১৪৩৩

ব্রেকিং

রমনা থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ককে ছুরিকাঘাতে হত্যা খুলছে মরিশাসের শ্রমবাজার, জেনিভায় দুই দেশের মন্ত্রীর বৈঠক এনসিটিবি ও ৫ শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান পাল্টাপাল্টি হামলা আপাতত বন্ধের ঘোষণা দিয়েছে ইরান ও ইসরায়েল পুশ-ইন ঠেকাতে ভারতকে দফায় দফায় চি‌ঠি চেয়ারম্যান ও এমডি পেল সম্মিলিত ইসলামী ব্যাংক শিক্ষায় সোয়া লাখ কোটি টাকা বরাদ্দ মিলবে, আশা মন্ত্রী মিলনের নতুন শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে ৪ বিষয় এসএসসির ফলাফল ২০ জুলাই: শিক্ষামন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় বাস খাদে পড়ে নিহত ৩ ১৪০ দেশে রপ্তানি হচ্ছে বাংলাদেশের ওষুধ: স্বাস্থ্যমন্ত্রী বাকলিয়ায় ‘শিশু ধর্ষণ’: অভিযোগপত্র আমলে নিল আদালত শরিয়াহভিত্তিক বিনিয়োগে আসছে সঞ্চয়পত্র ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা ইরানের, যোগ দিয়েছে হুতিরা ফিলিপিন্সে ৭.৮ মাত্রার ভূমিকম্পে ১৫ জনের মৃত্যু

আন্তর্জাতিক

চীনের বিরোধিতা প্রত্যাখ্যান করে ফিলিপাইনের মহড়া

 প্রকাশিত: ১৬:০৭, ৪ মে ২০২১

চীনের বিরোধিতা প্রত্যাখ্যান করে ফিলিপাইনের মহড়া

ফিলিপাইন তার সমুদ্র সীমায় কী করবে আর কী করবে না, তা নিয়ে বলার অধিকার চীনের নেই। বুধবার এমনটিই বলেছে ফিলিপাইন প্রতিরক্ষা মন্ত্রণালয়। দক্ষিণ চীন সাগরে শত শত চীনা নৌকার দীর্ঘস্থায়ী উপস্থিতি নিয়ে সুর কঠোর করেছে ম্যানিলা। এ নিয়ে দুপক্ষের মধ্যে ঠাণ্ডা লড়াই চলছে।

তারা চলমান উপকূলরক্ষী মহড়া নিয়ে বেইজিংয়ের বিরোধিতা প্রত্যাখ্যান করেছে। ফিলিপাইনের প্রতিরক্ষা সচিব ডেলফিন লরেঞ্জনা সাংবাদিকদের বলেন, দক্ষিণ চীন সাগরে আমাদের মহড়া চলবে। এর বিরোধিতা করার কোনো অধিকার চীনের নেই।

চীন প্রায় পুরো দক্ষিণ চীন সাগর নিজেদের বলে দাবি করে থাকে। এই সাগর দিয়ে প্রতি বছর প্রায় ৩ ট্রিলিয়ন ডলার মূল্যের বাণিজ্য হয়। ২০১৬ সালে দ্য হেগের একটি মধ্যস্থতাকারী ট্রাইব্যুনাল দাবি করে, চীন পুরনো মানচিত্রের ওপর ভিত্তি করে যা দাবি করে, তা আন্তর্জাতিক আইনের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ।

ফিলিপাইনের কোস্টগার্ড এবং ফিশারিজ ব্যুরো শনিবার দেশটির ২০০ মাইল দীর্ঘ এক্সক্লুসিভ ইকোনমিক জোনের অভ্যন্তরে সামুদ্রিক মহড়া শুরু করেছে। এর আগে চীনা নৌকার 'হুমকিপূর্ণ' উপস্থিতি প্রতিরোধের জন্য তাদের উপস্থিতি বাড়ানোর ঘোষণা দেয় ফিলিপাইন।

এই মহড়ার প্রতিক্রিয়ায় চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার বলেছে, ফিলিপাইনের উচিত পরিস্থিতি জটিল না করা এবং বিরোধ বাড়ানো বন্ধ করা।

ফিলিপাইনের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেছে, ফিলিপাইন কী করতে পারে আর কী করতে পারে না তা বলার অধিকার চীনের নেই।

অনলাইন নিউজ পোর্টাল