শনিবার ২১ মার্চ ২০২৬, চৈত্র ৭ ১৪৩২, ০২ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

নেতানিয়াহুর সাফল্যের দাবি, ইরানের পাল্টা হামলা যুদ্ধবিরতির পরই হরমুজে সহায়তা দেবে ইতালি, জার্মানি ও ফ্রান্স তারেককে ঈদ শুভেচ্ছা মোদীর সকাল-বিকেল কমছে সোনা-রূপার দাম উত্তরায় ছিনতাইকারীর হেঁচকা টানে রাস্তায় পড়ে প্রাণ গেল গৃহবধূর ইরান যুদ্ধে নিহত মার্কিন সেনাদের মরদেহ নিলেন ট্রাম্প সদরঘাটে লঞ্চ দুর্ঘটনা: দুই নৌযানের রুট পারমিট বাতিল, গঠন তদন্ত কমিটি কুয়েতে যুদ্ধ পরিস্থিতি: ঈদ উৎসবেও বিপাকে প্রবাসী বাংলাদেশিরা ইরানের পাল্টা হামলায় কাঁপল সৌদি-কাতার-কুয়েত-বাহরাইন আফগান-পাকিস্তান সীমান্তে ঈদ উপলক্ষ্যে যুদ্ধবিরতি ঘোষণা ইরানি গ্যাস হামলার জবাবে তেহরানের পাল্টা আঘাত

জাতীয়

ঘন কুয়াশায় পাটুরিয়া-দৌলতদিয়ায় নৌরুটে ফেরি চলাচল বন্ধ

 প্রকাশিত: ০৯:৫২, ২৪ নভেম্বর ২০২১

ঘন কুয়াশায় পাটুরিয়া-দৌলতদিয়ায় নৌরুটে ফেরি চলাচল বন্ধ

রাজবাড়ীর দৌলতদিয়া-পাটুরিয়া ঘন কুয়াশার কারণে নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। সকাল ৬ টা থেকে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেয় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি) কর্তৃপক্ষ। ফেরি বন্ধ থাকার কারণে ভোগান্তির সৃষ্টি হয়েছে উভয় ঘাট প্রান্তে। উভয় ঘাটে ফেরি পারের অপেক্ষায় রয়েছে সহস্রাধিক যানবাহন।

এদিকে ফেরিঘাট কর্তৃপক্ষ জানায়, আজ বুধবার ভোর থেকে পদ্মায় কুয়াশার ঘনত্ব বৃদ্ধি পায়। এক পর্যায় কুয়াশার ঘনত্বের বৃদ্ধির কারণে নৌপথ সম্পূর্ণরূপে অস্পষ্ট হয়ে যায়। এই অবস্থায় ফেরি চলাচল করলে দুর্ঘটনা সম্ভাবনা সৃষ্টি হয়। তাই সকাল ৬ টা থেকে ফেরি চলাচল বন্ধ করা হয়।
এদিকে আবার রাজবাড়ীর জেলা পুলিশ সূত্রে জানা যায়, দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের দৌলতদিয়া এবং গোয়ালন্দ মোড়ে ৬ শতাধিক যানবাহন ফেরিপারের অপেক্ষায় রয়েছে। ঘণ্টার পর ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকার কারণে যাত্রী ও যানবাহন চালকদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।

অন্যথায় বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের বাণিজ্য বিভাগের সহকারী ব্যবস্থাপক মো. মহিউদ্দীন রাসেল বলেন, ঘন কুয়াশার কারণে ফেরি চলাচলে সমস্যা সৃষ্টি হয়। এতে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। কুয়াশার ঘনত্ব কমে গেলে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হবে।

অনলাইন নিউজ পোর্টাল