বৃহস্পতিবার ১৯ মার্চ ২০২৬, চৈত্র ৫ ১৪৩২, ৩০ রমজান ১৪৪৭

ব্রেকিং

চাঁদ দেখা যায়নি, রোজার ঈদ শনিবার তারেককে ঈদ শুভেচ্ছা মোদীর সকাল-বিকেল কমছে সোনা-রূপার দাম ঈদযাত্রা: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ‘তুলনামূলক স্বস্তি’ উত্তরায় ছিনতাইকারীর হেঁচকা টানে রাস্তায় পড়ে প্রাণ গেল গৃহবধূর ইরান যুদ্ধে নিহত মার্কিন সেনাদের মরদেহ নিলেন ট্রাম্প কখন কোথায় ঈদের জামাত ঈদযাত্রা: গাজীপুর মহাসড়কে যানজট ও অতিরিক্ত ভাড়ায় নাকাল ঘরমুখো মানুষ সদরঘাটে লঞ্চ দুর্ঘটনা: দুই নৌযানের রুট পারমিট বাতিল, গঠন তদন্ত কমিটি কুয়েতে যুদ্ধ পরিস্থিতি: ঈদ উৎসবেও বিপাকে প্রবাসী বাংলাদেশিরা ইরানের পাল্টা হামলায় কাঁপল সৌদি-কাতার-কুয়েত-বাহরাইন আফগান-পাকিস্তান সীমান্তে ঈদ উপলক্ষ্যে যুদ্ধবিরতি ঘোষণা ইরানি গ্যাস হামলার জবাবে তেহরানের পাল্টা আঘাত

স্বাস্থ্য

গত ২৪ ঘণ্টায় করোনায় ২২৫ জনের মৃত্যু, শনাক্ত ১১৫৭৮

 প্রকাশিত: ১৭:৫২, ১৮ জুলাই ২০২১

গত ২৪ ঘণ্টায় করোনায় ২২৫ জনের মৃত্যু, শনাক্ত ১১৫৭৮

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২২৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মারা গেলেন ১৭ হাজার ৮৯৪ জন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে ১১ হাজার ৫৭৮ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১১ লাখ ৩ হাজার ৯৮৯ জন।

রোববার স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৩৯ হাজার ৮০৬ জনের নমুনা পরীক্ষা করা হয়। শনাক্তের হার ২৯ দশমিক ৯ শতাংশ।

আরো বলা হয়, গত একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন আট হাজার ৮৪৫ জন। আর মোট সুস্থ রোগীর সংখ্যা ৯ লাখ ৩২ হাজার ৮ জন।

এর আগে, গত ১১ জুলাই দেশে করোনায় সর্বোচ্চ মৃত্যু হয়েছিল ২৩০ জনের। আর ভাইরাসটিতে আক্রান্ত হয়ে দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু হয়েছে ১৫ জুলাই ২২৬ জনের।

অনলাইন নিউজ পোর্টাল