বুধবার ২৫ মার্চ ২০২৬, চৈত্র ১০ ১৪৩২, ০৬ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

ব্রাহ্মণবাড়িয়ায় দুই গোষ্ঠীর সংঘর্ষে নিহত ২, আহত অর্ধশত এবার ঘাট দখল নিয়ে দুগ্রামবাসীর সংঘর্ষে রণক্ষেত্র পাবনা, আহত অর্ধশত রমজানের ঘাটতি পূরণে ১০ শনিবার প্রাথমিক বিদ্যালয় খোলা ট্রাম্পের বিরতি ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই ইরানের ইস্পাহান জ্বালানিকেন্দ্রে হামলা মানবপাচার মামলায় মাসুদ উদ্দিন চৌধুরী ৫ দিনের রিমান্ডে জুলাই দায়মুক্তি অধ্যাদেশে ‘সবাই একমত’: সালাহউদ্দিন জেট ফুয়েলের দাম লিটারে ৯০ টাকা বাড়লো বিদেশগামী শিক্ষার্থীকে ১০ লাখ টাকা ঋণ দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ঢাকার পুঁজিবাজারে একদিনে সূচক কমল ৬৮ পয়েন্ট `হঠাৎ` চাহিদা বাড়ায় সারাদিনের তেল শেষ হচ্ছে তিন ঘণ্টায়: জ্বালানি মন্ত্রী মাসুদ উদ্দিন মানবপাচার মামলায় গ্রেপ্তার, আছে হত্যাসহ ১১ মামলা: ডিবি বাংলাদেশ থেকে বাহরাইনে ফিরতে প্রবাসীদের জন্য বিশেষ ফ্লাইট নাটোরে ট্রাক-ইজিবাইক সংঘর্ষে নিহত ৩ আবারও প্রতি ব্যারেল তেলের দাম ১০০ ডলার ছাড়ালো

আন্তর্জাতিক

আমেরিকা প্রতিযোগিতাকে স্বাগত জানায় ও চীনের সঙ্গে দ্বন্দ্ব চায় না

 প্রকাশিত: ২২:৫৯, ৩০ এপ্রিল ২০২১

আমেরিকা প্রতিযোগিতাকে স্বাগত জানায় ও চীনের সঙ্গে দ্বন্দ্ব চায় না

প্রেসিডেন্ট জো বাইডেন দায়িত্ব নেয়ার পর গত বুধবার প্রথমবারের মতো কংগ্রেসে ভাষণ দেন। এতে তিনি সরাসরি বলেছেন, একুশ শতাব্দীতে আমেরিকা চীনের সঙ্গে প্রতিযোগিতা করে বিজয়ী হতে চায়। 

বাইডেন আরো বলেন, স্বৈরতান্ত্রিক চিন্তা গণতন্ত্রকে বিজয়ী করতে পারে না। তিনি দাবি করেন, আমেরিকা প্রতিযোগিতাকে স্বাগত জানায় এবং চীনের সঙ্গে দ্বন্দ্ব চায় না।

জো বাইডেনের এ বক্তব্যের জবাবে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে বলেন, কিছু কিছু ক্ষেত্রে আমেরিকা এবং চীনের মধ্যকার দ্বন্দ্ব মোটেই স্বাভাবিক কোনো ব্যাপার নয়। একই সঙ্গে তিনি বলেন,  দুপক্ষের অবশ্যই প্রকৃত প্রতিযোগিতা বাদ দিয়ে দ্বন্দ্বে লিপ্ত হওয়া ঠিক হবে না। 

ওয়াং ওয়েনবিন স্পষ্ট করে বলেন, অন্য দেশকে নিজের গণতান্ত্রিক ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য করার মধ্যদিয়ে আমরা শুধুমাত্র বিভক্তি সৃষ্টি করব, উত্তেজনা বাড়বে এবং স্থিতিশীলতা বিনষ্ট হবে।

অনলাইন নিউজ পোর্টাল