শুক্রবার ১৩ মার্চ ২০২৬, ফাল্গুন ২৯ ১৪৩২, ২৪ রমজান ১৪৪৭

ব্রেকিং

হরমুজ প্রণালি বন্ধ রাখার নির্দেশ মোজতবা খামেনির উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইসরাইলে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা ইরানের, আহত ২ দুবাইয়ের কেন্দ্রে বিস্ফোরণ, আকাশে ধোঁয়ার কুণ্ডলী বাগেরহাটের রামপালে বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে নিহত অন্তত ১২ ইরান যুদ্ধের প্রথম ৬ দিনেই খরচ ১১.৩ বিলিয়ন ডলার ইরানের ভেতরে বাস্তুচ্যুত ৩২ লাখ মানুষ: জাতিসংঘ ‘জিয়া স্বাধীনতার ঘোষক’, ‘বাংলাদেশ জিন্দাবাদ’: সংসদের ভাষণে আর যা যা বললেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আওয়ামী লীগ দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছিল: রাষ্ট্রপতি এই সংসদ বাংলাদেশের জনগণের: প্রধানমন্ত্রী খালেদা জিয়া সংসদে থাকলে সবচেয়ে বেশি খুশি হতেন: স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রপতির ভাষণ ঘিরে সংসদে বিরোধীদের ওয়াকআউট আশা করি সরকারি ও বিরোধী দল আলাদা হবে না: স্পিকারকে শফিকুর ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে এই সংসদকে মুক্ত করেছিলাম: নাহিদ যুদ্ধাপরাধে দণ্ডিত সাতজনের জন্যও শোক জানাল ত্রয়োদশ সংসদ বাহরাইনের জ্বালানি ট্যাংকে হামলা, বাসিন্দাদের ঘরে থাকার আহ্বান যাত্রা করল ত্রয়োদশ সংসদ কয়েক হাত দূর থেকে গুলি, প্রাণে বেঁচে গেলেন জম্মু-কাশ্মীরের ফারুক আব্দুল্লাহ তেল-গ্যাস নয়, মধ্যপ্রাচ্যে বড় ভয় খাবার পানি বিশ্বকাপে অংশগ্রহণের কোনো সম্ভাবনা নেই ইরানের : ক্রীড়ামন্ত্রী

ফিচার

আফ্রিকায় মাথার টুপিতে ৭৩৫টি ডিম রেখে গিনেস বুকে নাম লেখালেন যুবক!

 প্রকাশিত: ০৮:২৩, ১৪ অক্টোবর ২০২১

আফ্রিকায় মাথার টুপিতে ৭৩৫টি ডিম রেখে গিনেস বুকে নাম লেখালেন যুবক!

আফ্রিকা ডিম নিয়ে খেলা দেখিয়েছেন এক ব্যক্তি। একটি বা দুইটি নয়, একদম ৭৩৫টা ডিম, তাই আবার মাথায় পরা টুপির উপর এতগুলো ডিম রেখে ব্যালেন্সের খেলা দেখিয়েছেন তিনি। জিতেও নিয়েছেন গিনেস ওয়ার্ল্ড রেকর্ড। অভিনব কাণ্ড ঘটয়ে গিনেস বুকে নাম তুলেছেন সেই ব্যক্তি।

 ওই ব্যক্তির নাম গ্রেগরি ডি সিলভা। পশ্চিম আফ্রিকার বেনিনের বাসিন্দা গ্রেগরি নিখুঁত ভাবে মাথার উপর টুপির মধ্যে ৭৩৫টা ডিম রেখে ভারসাম্য করেছেন। তার ভাবভঙ্গি দেখে মনে হয়েছে যেন এমন কাণ্ডকারখানা তিনি প্রায়ই ঘটিয়ে থাকেন।  গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের ইন্সটাগ্রামে তার একটি ভিডিও শেয়ার করা হয়েছে। ইতিমধ্যেই তা ভাইরাল হয়েছে নেট দুনিয়ার অন্যান্য মাধ্যমেও।

তবে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, গ্রেগরি তার মাথার উপর বিশাল লম্বাটে একটা থামের মতো টুপি পরেছেন। তার মধ্যেই রয়েছে ৭৩৫টি ডিম। দেখে মনে হচ্ছে যেন কিছু দিয়ে ডিমগুলোকে ওই টুপিতে লাগানো হয়েছে। কিন্তু একচুল এদিক ওদিক হলেই যে সকল ডিম ভেঙে চুরমার হয়ে যাবে, সেটা স্পষ্ট। তাই এদিক-ওদিক পা ফেলে যেভাবেই হোক ডিমগুলোকে ব্যালেন্স করতে ব্যস্ত ছিলেন তিনি। শেষ পর্যন্ত সফলও হয়েছেন তিনি। ভিডিও এর শেষ পর্যায়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের সার্টিফিকেট হাতে নিয়ে দাঁড়াতে দেখা গিয়েছে গ্রেগরিকে। আর সেই মুহূর্তে তার মুখে লেগে ছিল জয়ের আনন্দের হাসি।

অনলাইন নিউজ পোর্টাল