শুক্রবার ২০ মার্চ ২০২৬, চৈত্র ৫ ১৪৩২, ০১ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

চাঁদ দেখা যায়নি, রোজার ঈদ শনিবার তারেককে ঈদ শুভেচ্ছা মোদীর সকাল-বিকেল কমছে সোনা-রূপার দাম ঈদযাত্রা: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ‘তুলনামূলক স্বস্তি’ উত্তরায় ছিনতাইকারীর হেঁচকা টানে রাস্তায় পড়ে প্রাণ গেল গৃহবধূর ইরান যুদ্ধে নিহত মার্কিন সেনাদের মরদেহ নিলেন ট্রাম্প কখন কোথায় ঈদের জামাত ঈদযাত্রা: গাজীপুর মহাসড়কে যানজট ও অতিরিক্ত ভাড়ায় নাকাল ঘরমুখো মানুষ সদরঘাটে লঞ্চ দুর্ঘটনা: দুই নৌযানের রুট পারমিট বাতিল, গঠন তদন্ত কমিটি কুয়েতে যুদ্ধ পরিস্থিতি: ঈদ উৎসবেও বিপাকে প্রবাসী বাংলাদেশিরা ইরানের পাল্টা হামলায় কাঁপল সৌদি-কাতার-কুয়েত-বাহরাইন আফগান-পাকিস্তান সীমান্তে ঈদ উপলক্ষ্যে যুদ্ধবিরতি ঘোষণা ইরানি গ্যাস হামলার জবাবে তেহরানের পাল্টা আঘাত

আন্তর্জাতিক

আফগানরা তাদের ভবিষ্যৎ ঠিক করবে বিশ্ব মোড়লরা নয়: কাতার

 প্রকাশিত: ০৮:৪৬, ৯ সেপ্টেম্বর ২০২১

আফগানরা তাদের ভবিষ্যৎ ঠিক করবে বিশ্ব মোড়লরা নয়: কাতার

আফগানিস্তানের নতুন শাসনভার বহন করা তালেবান এখন পর্যন্ত বাস্তববাদী মনোভাব প্রদর্শন করেছে। দেশটির অবিতর্কিত শাসক হিসেবে তালেবানকে তাদের কর্মের দ্বারা বিচার করা উচিত। তালেবানের ক্ষমতা দখলের তিন সপ্তাহের বেশি সময় পর আফগানিস্তানে নতুন সরকার গঠন নিয়ে এ মন্তব্য করেছে কাতার।
আফগান সঙ্কট সমাধানে বিভিন্ন পক্ষের সঙ্গে আলোচনায় মধ্যস্থতা করে এলেও সরকার গঠনের পর তালেবানকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়া থেকে বিরত রয়েছে দোহা। কাতারের সহকারী পররাষ্ট্রমন্ত্রী লোলওয়াহ আল-খাতার ফরাসি বার্তাসংস্থা এএফপিকে দেয়া বিশেষ সাক্ষাৎকারে বলেছেন, ‘আফগানরা তাদের ভবিষ্যৎ নির্ধারণ করবেন; আন্তর্জাতিক সম্প্রদায় নয়।’

অনলাইন নিউজ পোর্টাল