রোববার ২৯ মার্চ ২০২৬, চৈত্র ১৫ ১৪৩২, ১০ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

লরি শ্রমিকদের কারাদণ্ড: উত্তরের ৮ জেলায় তেল সরবরাহ বন্ধ বিরোধী দলের নোটিশ: বিধি মেনে সংসদ পরিচালনার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর অতীতে জিডিপি প্রবৃদ্ধি ‘ফুলিয়ে-ফাঁপিয়ে’ দেখানো হয়েছে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা হরমুজের কাছে হানা, খার্ক দখলে ‘স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে’ পেন্টাগন মার্কিন সেনারা এলে আগুনে পুড়িয়ে দেওয়া হবে: ইরানি স্পিকারের হুঁশিয়ারি প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে দিচ্ছে সরকার ঈদের ছুটির পর সংসদ অধিবেশন শুরু মানব পাচারের মামলা: জেনারেল মাসুদ উদ্দিন আরও ৬ দিন রিমান্ডে গত ৮ বছর দেশে হামের টিকাই দেওয়া হয়নি: স্বাস্থ্যমন্ত্রী বাস থেকে শতভাগ যাত্রী নামিয়ে ফেরিতে তুলতে হবে আরও ১১ জেলা পেল নতুন ডিসি আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী: হেঁটে ঘুরলেন সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয় নড়াইলে ‘তেল না পেয়ে’ পাম্প ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যার অভিযোগ শাহজালালে বিমানের শৌচাগারে মিলল ৩৮ কোটি টাকার সোনার বার এবার এসএসসি পরীক্ষা কক্ষেও বসবে সিসিটিভি

স্বাস্থ্য

আজ থেকে শুরু করোনার টিকার দ্বিতীয় ডোজ

 প্রকাশিত: ০৮:৫৩, ৮ এপ্রিল ২০২১

আজ থেকে শুরু করোনার টিকার দ্বিতীয় ডোজ

দেশে করোনা টিকার দ্বিতীয় ডোজ দেয়া শুরু হচ্ছে আজ বৃহস্পতিবার। পাশাপাশি নিবন্ধিতদের প্রথম ডোজের টিকাও দেয়া হবে।

দুইদিন আগে থেকেই দ্বিতীয় ডোজ টিকার জন্য মোবাইল নম্বরে এসএমএস পাঠানো শুরু হয়েছে। এসএমএসে দেয়া তারিখ অনুযায়ী আগের কেন্দ্রে গিয়ে দ্বিতীয় ডোজ টিকা নিতে হবে।

স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম জানান, সারাদেশে টিকাদানের শুরুতে ৭ ও ৮ ফেব্রুয়ারি যারা প্রথম ডোজ টিকা নিয়েছিলেন, বৃহস্পতিবার তাদেরই টিকার দ্বিতীয় ডোজ দেয়া হবে। একই সঙ্গে যথারীতি টিকার প্রথম ডোজও চলতে থাকবে।

তিনি আরো জানান, যারা টিকা নেবেন তাদের মোবাইল নম্বরে এসএমএস যাওয়া শুরু হয়েছে। ৭ ও ৮ ফেব্রুয়ারির পাশাপাশি ২৬ ও ২৭ জানুয়ারি যারা পরীক্ষামূলক টিকা নিয়েছিলেন, তাদের অনেকেই দ্বিতীয় ডোজ পাবেন। কেউ কোনো কারণে এসএমএস না পেলে কেন্দ্রে গিয়ে টিকা দিতে পারবেন।

অধিদফতরের পরিচালক (টিকাদান) ডা. শামসুল হক বলেন, এ পর্যন্ত ৫৫ লাখ মানুষকে প্রথম ডোজের টিকা দেয়া হয়েছে। দেশে মোট টিকা এসেছে এক কোটি দুই লাখ ডোজ। ৪৭ লাখ ডোজ এখনো হাতে আছে। আট লাখের ঘাটতি রয়েছে।

অনলাইন নিউজ পোর্টাল