বুধবার ০৪ ফেব্রুয়ারি ২০২৬, মাঘ ২২ ১৪৩২, ১৬ শা'বান ১৪৪৭

ব্রেকিং

যাদের শুরু ‘অনৈতিকতায়’, তারা সৎ শাসন দেবে কীভাবে: তারেক রহমান ফরিদপুরকে বিভাগ করার আশ্বাস দিলেন তারেক রহমান ভোটের পরিবেশ ‘তুলনামূলক ভালো আছে’: ইসি মাছউদ জুলাই অভ্যুত্থান পরবর্তী ১৭ মাসে সহিংসতায় নিহত ১৯৫ ইসলামী আন্দোলনের ৩০ দফা ইশতেহার, শরীয়াহকে প্রাধান্য দেওয়ার প্রতিশ্রুতি একটা গোষ্ঠী আমার পেছনে লেগেছে: জামায়াত আমির নতুন জালেমের আবির্ভাব হয়েছে: তারেক রহমান ‘রাজনীতি করেন, কিন্তু মিথ্যা বলবেন না’, জামায়াতের উদ্দেশে ফখরুল নরসিংদীতে আধিপত্য বিস্তারের সংঘর্ষ: গুলিতে কিশোরের মৃত্যু রাফা খোলার তিন দিন পর গাজায় ইসরায়েলি হামলায় নিহত ২১ বেলুচিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে প্রায় ২০০ বিচ্ছিন্নতাবাদী নিহত প্রার্থীর মৃত্যু, শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত জামায়াত আমিরের এক্স `হ্যাকড`: বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার আটক এনসিটি ইজারা ইস্যুতে বন্দরে অনির্দিষ্টকালের কর্মবিরতি, অচলাবস্থা তেল বিক্রির ৫০ কোটি ডলার ভেনেজুয়েলাকে ফিরিয়ে দিল যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক

অনুমতি পেলো বিমান অবশেষে সৌদিতে ফ্লাইটের

 প্রকাশিত: ০৭:৫৭, ২২ সেপ্টেম্বর ২০২০

অনুমতি পেলো বিমান অবশেষে সৌদিতে ফ্লাইটের

 অনুমোদন পেয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স মহামারি করোনার কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর অবশেষে আগামী ১ অক্টোবর থেকে সৌদি আরবের তিন শহরে আটটি বাণিজ্যিক ফ্লাইট পরিচালনার ।  

সোমবার রাতে বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মোকাব্বির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

মোকাব্বির হোসেন বলেন, সৌদি আরব ১ অক্টোবর ২০২০ থেকে বিমানের বাণিজ্যিক ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত প্রদান করেছে। আসন বরাদ্দ আরম্ভ করার আগে ল্যান্ডিং পারমিশন আবশ্যক। কিন্তু ল্যান্ডিং পারমিশন পাওয়া  যায়নি। ফলে সম্মানিত যাত্রীদের আসন বরাদ্দ আরম্ভ করার জন্য ফ্লাইট এখনই ঘোষণা করা সম্ভব হচ্ছে না। ল্যান্ডিং পারমিশন প্রাপ্তির সঙ্গে সঙ্গে ফ্লাইট ঘোষণা করা হবে এবং সম্মানিত যাত্রীসহ সংশ্লিষ্ট সবাইকে অবহিত করা হবে। ফ্লাইট ঘোষণার আগে কাউন্টারে অহেতুক ভিড় না করার জন্য যাত্রীদের বিনীত অনুরোধ করা যাচ্ছে। 

এর আগে গত সপ্তহে সৌদি আরব কর্তৃপক্ষ শর্তসাপেক্ষে সে দেশের বাণিজ্যিক ফ্লাইট পরিচালনার ঘোষণা দিয়েছিল। সে অনুযায়ী বিমান তাদের  ফ্লাইট পরিচালনার উদ্যোগ গ্রহণ করেছিল। কিন্তু ফ্লাইট পরিচালনার বিষয়ে সৌদি কর্তৃপক্ষের অনুমতি না পাওয়ায় তখন ফ্লাইট শুরু করতে পারেনি বিমান।

অনলাইন নিউজ পোর্টাল