মঙ্গলবার ২৪ মার্চ ২০২৬, চৈত্র ১০ ১৪৩২, ০৫ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

ব্রাহ্মণবাড়িয়ায় দুই গোষ্ঠীর সংঘর্ষে নিহত ২, আহত অর্ধশত এবার ঘাট দখল নিয়ে দুগ্রামবাসীর সংঘর্ষে রণক্ষেত্র পাবনা, আহত অর্ধশত রমজানের ঘাটতি পূরণে ১০ শনিবার প্রাথমিক বিদ্যালয় খোলা ট্রাম্পের বিরতি ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই ইরানের ইস্পাহান জ্বালানিকেন্দ্রে হামলা মানবপাচার মামলায় মাসুদ উদ্দিন চৌধুরী ৫ দিনের রিমান্ডে জুলাই দায়মুক্তি অধ্যাদেশে ‘সবাই একমত’: সালাহউদ্দিন জেট ফুয়েলের দাম লিটারে ৯০ টাকা বাড়লো বিদেশগামী শিক্ষার্থীকে ১০ লাখ টাকা ঋণ দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ঢাকার পুঁজিবাজারে একদিনে সূচক কমল ৬৮ পয়েন্ট `হঠাৎ` চাহিদা বাড়ায় সারাদিনের তেল শেষ হচ্ছে তিন ঘণ্টায়: জ্বালানি মন্ত্রী মাসুদ উদ্দিন মানবপাচার মামলায় গ্রেপ্তার, আছে হত্যাসহ ১১ মামলা: ডিবি বাংলাদেশ থেকে বাহরাইনে ফিরতে প্রবাসীদের জন্য বিশেষ ফ্লাইট নাটোরে ট্রাক-ইজিবাইক সংঘর্ষে নিহত ৩ আবারও প্রতি ব্যারেল তেলের দাম ১০০ ডলার ছাড়ালো

পর্যটন

বান্দরবানে দুই উপজেলায় ভ্রমণে আরো ৪দিন নিষেধাজ্ঞা বাড়লো

 প্রকাশিত: ১০:১৮, ১৭ নভেম্বর ২০২২

বান্দরবানে দুই উপজেলায় ভ্রমণে আরো ৪দিন নিষেধাজ্ঞা বাড়লো

বান্দরবান জেলার দুই উপজেলায় পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা বাড়লো আরো চারদিন। নিরাপত্তার কারণে বান্দরবান পার্বত্য জেলার  রোয়াংছড়ি ও রুমা উপজেলায় ভ্রমণে নিষেধাজ্ঞা আগামী ২০ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। 

বুধবার সন্ধ্যায় বান্দরবান জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পর্যটকদের নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে ওই দুই উপজেলায় পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা ২০ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। 

এ নিয়ে সপ্তমবারের মতো  রোয়াংছড়ি ও রুমা উপজেলায় পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়লো। 
এদিকে জেলার আলীকদম উপজেলার পর এবার থানচিতেও পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে।