শনিবার ১৪ মার্চ ২০২৬, ফাল্গুন ৩০ ১৪৩২, ২৫ রমজান ১৪৪৭

ব্রেকিং

হরমুজ প্রণালি বন্ধ রাখার নির্দেশ মোজতবা খামেনির উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইসরাইলে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা ইরানের, আহত ২ দুবাইয়ের কেন্দ্রে বিস্ফোরণ, আকাশে ধোঁয়ার কুণ্ডলী বাগেরহাটের রামপালে বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে নিহত অন্তত ১২ ইরান যুদ্ধের প্রথম ৬ দিনেই খরচ ১১.৩ বিলিয়ন ডলার ইরানের ভেতরে বাস্তুচ্যুত ৩২ লাখ মানুষ: জাতিসংঘ ‘জিয়া স্বাধীনতার ঘোষক’, ‘বাংলাদেশ জিন্দাবাদ’: সংসদের ভাষণে আর যা যা বললেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আওয়ামী লীগ দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছিল: রাষ্ট্রপতি এই সংসদ বাংলাদেশের জনগণের: প্রধানমন্ত্রী খালেদা জিয়া সংসদে থাকলে সবচেয়ে বেশি খুশি হতেন: স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রপতির ভাষণ ঘিরে সংসদে বিরোধীদের ওয়াকআউট আশা করি সরকারি ও বিরোধী দল আলাদা হবে না: স্পিকারকে শফিকুর ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে এই সংসদকে মুক্ত করেছিলাম: নাহিদ যুদ্ধাপরাধে দণ্ডিত সাতজনের জন্যও শোক জানাল ত্রয়োদশ সংসদ বাহরাইনের জ্বালানি ট্যাংকে হামলা, বাসিন্দাদের ঘরে থাকার আহ্বান যাত্রা করল ত্রয়োদশ সংসদ কয়েক হাত দূর থেকে গুলি, প্রাণে বেঁচে গেলেন জম্মু-কাশ্মীরের ফারুক আব্দুল্লাহ তেল-গ্যাস নয়, মধ্যপ্রাচ্যে বড় ভয় খাবার পানি বিশ্বকাপে অংশগ্রহণের কোনো সম্ভাবনা নেই ইরানের : ক্রীড়ামন্ত্রী

খেলা

প্রথম টেস্ট থেকে পাওয়া যাবে সাকিবকে

 প্রকাশিত: ১৫:৩৪, ২৯ জানুয়ারি ২০২১

প্রথম টেস্ট থেকে পাওয়া যাবে সাকিবকে

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে সাকিব আল হাসানকে পাওয়া নিয়ে শঙ্কা ছিল। তবে চোট গুরতর না হওয়ায় মাঠে নামতে কোনো ঝামেলা নেই বিশ্বসেরা অলরাউন্ডারের।

 

বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এক কর্মকর্তা জানান, অলরাউন্ডার সাকিব আল হাসানকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন দুই ম্যাচ টেস্ট সিরিজে পাওয়া যাবে। স্ক্যানে জানা গেছে, তার কুঁচকির চোট গুরতর নয়।  

ক্যারিবিয়ানদের বিপক্ষে তিন ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে কুঁচকির চোটে পড়েন সাকিব। পঞ্চম ওভারের পঞ্চম বল করতে এসে চোট পাওয়ায় মাঠ ছাড়েন তিনি। তার আগে ব্যথায় মুখ বিকৃত হয়ে যায় তার। যার কারণে টেস্ট সিরিজে অভিজ্ঞ এই অলরাউন্ডারকে দলে পাওয়া নিয়ে শঙ্কা ছিল। তবে দ্রুত সুস্থ হয়ে ওঠেছেন ৩৩ বছর বয়সী তারকা।  

বিসিবি’র চিকিৎক মঞ্জুর হোসেন জানান, ‘তার (সাকিব) স্ক্যান রিপোর্ট খুব ভাল এবং ভয়ের কোনো কারণ নেই। সন্ধ্যায় আমাদের ফিজিও জুলিয়ান তাকে দেখেছে এবং তার উন্নতি হয়েছে। আমরা আশাবাদী যে, সে শিগগিরই অনুশীলনে ফিরবে। ’

অনলাইন নিউজ পোর্টাল