শনিবার ০৬ জুন ২০২৬, জ্যৈষ্ঠ ২২ ১৪৩৩

ব্রেকিং

বিভাজন নয়, ‘উদার গণতন্ত্র’ প্রতিষ্ঠা করতে চাই: ফখরুল আইভীর বাড়ির সামনে পুলিশের নজরদারি, সিসি ক্যামেরা স্থাপন সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হবে ১০১ শয্যার সিরাজগঞ্জে বাড়ছে যমুনার পানি, নদীতীরে ভাঙন আতঙ্ক নিম্ন আয়ের মানুষের বিদ্যুতের খরচ বাড়ছে না আদ-দ্বীনে ৬ শিশুর মৃত্যু: হাসপাতাল কর্তৃপক্ষের ‘অবহেলা’ ছিল, বলছে তদন্ত কমিটি অবসরভাতা বঞ্চিত শিক্ষকদের ভাতা চালু করবে সরকার: শিক্ষামন্ত্রী রামিসাকে ধর্ষণের পর হত্যা মামলার রায় ৭ জুন হাম: আরও ৪ শিশুর মৃত্যু, শনাক্ত ৬৯ ৩৮ ডিগ্রিতে পারদ, দিনাজপুরে তাপদাহে শ্রমজীবী মানুষের দুর্ভোগ হাদি হত্যাকাণ্ড নিয়ে বক্তব্যের পর মমতার বিরুদ্ধে মামলা ফোনালাপে নেতানিয়াহুকে ‘উন্মাদ’ বলার কথা স্বীকার করলেন ট্রাম্প

খেলা

ছক্কার ঝড় তুলে এক মাসে ৪ সেঞ্চুরি করা সাহিবজাদা ফারহান

ওএনপি২৪ নিউজ ডেস্ক

 প্রকাশিত: ০৯:২৮, ১৫ এপ্রিল ২০২৫

ছক্কার ঝড় তুলে এক মাসে ৪ সেঞ্চুরি করা সাহিবজাদা ফারহান

এক মাসে ৪ সেঞ্চুরি, ছক্কার ঝড় তুলে পাকিস্তানের ক্রিকেটে নতুন আলোড়ন সৃষ্টি করেছেন - সাহিবজাদা ফারহান

পাকিস্তানের ক্রিকেটে নতুন তারকা সাহিবজাদা ফারহান গত এক মাসে চারটি সেঞ্চুরি করে আলোচনায় এসেছেন। পাকিস্তানের ন্যাশনাল টি-টোয়েন্টি টুর্নামেন্টে তিনটি সেঞ্চুরি করার পর গতকাল পিএসএলেও সেঞ্চুরি করেন। এটি ছিল তাঁর চতুর্থ সেঞ্চুরি।

তিনি ইসলামাবাদ ইউনাইটেডের হয়ে ৫টি ছক্কা মেরে সেঞ্চুরি করেন। ন্যাশনাল টি-টোয়েন্টি টুর্নামেন্টে তাঁর ছক্কার সংখ্যা ছিল ৪০টি, যা ছিল টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ।

২৯ বছর বয়সী সাহিবজাদা ফারহান ২০১৮ সালে পাকিস্তানের হয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টি অভিষেক করেন, কিন্তু পিএসএলের আগে তাঁর ক্যারিয়ার ছিল ম্লান। তবে, ১৪ মার্চ থেকে শুরু হওয়া ন্যাশনাল টি-টোয়েন্টি কাপে তিনি ৬০৫ রান করে তিনটি সেঞ্চুরি করেন, যার মধ্যে ছিল একটি ১৬২ রানের অপরাজিত ইনিংস, যা টি-টোয়েন্টি ক্রিকেটে যৌথভাবে তৃতীয় সর্বোচ্চ।

এমন অবিশ্বাস্য পারফরম্যান্সের পর, পিএসএল ড্রাফটে সাপ্লিমেন্টারি ক্যাটাগরিতে দলে নেওয়া হয় সাহিবজাদাকে। তাঁর সেঞ্চুরিটি প্রমাণ করেছে, ন্যাশনাল টি-টোয়েন্টি টুর্নামেন্টে তার পারফরম্যান্স কোনো ফ্লুক ছিল না। ৫ ছক্কা ও ১৩ চারে ৪৯ বলে করা সেঞ্চুরিটি এখন তাকে বড় তারকাদের কাতারে বসিয়েছে।

সাহিবজাদা ফারহান এখন এক পঞ্জিকাবর্ষে সবচেয়ে বেশি সেঞ্চুরির যৌথ রেকর্ডে ক্রিস গেইল, বিরাট কোহলি, জস বাটলার এবং শুবমান গিলের সঙ্গে নাম লেখিয়েছেন।