মঙ্গলবার ১০ ফেব্রুয়ারি ২০২৬, মাঘ ২৭ ১৪৩২, ২২ শা'বান ১৪৪৭

ব্রেকিং

সবাইকে সঙ্গে নিয়ে আগামীর বাংলাদেশ গড়তে চাই: জাতির উদ্দেশে তারেক রহমান পরিবর্তনের ‘মহা সুযোগ’, আসুন কাজে লাগাই: ভোটের ভাষণে জামায়াত আমির ভোটকেন্দ্রে নেওয়া যাবে মোবাইল ফোন, নিষেধাজ্ঞা তুলছে ইসি পদত্যাগ করলেন বিচারপতি মামনুন রহমান ও নাইমা হায়দার সাংবাদিক-পর্যবেক্ষকরা কেন্দ্রে মোবাইল ব্যবহার করতে পারবেন: ইসি নির্বাচনে কোনো হুমকি নেই: ডিএমপি কমিশনার হাদি হত্যা: প্রতিবেদন দাখিলে ফের সময় পেল সিআইডি র‌্যাব ও ডিজিএফআইয়ের বিলুপ্তি চাইলেন ইকবাল করিম ভূঁইয়া সুদহার অপরিবর্তিত রেখে নতুন মুদ্রানীতি বিমান বাহিনীর ড্রোন থেকে ভোটের মাঠ লাইভ দেখবে ইসি ও সরকার নির্বাচন: দ্রুত বিচারে মাঠে নামছেন ৬৫৫ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নির্বাচনে ঐতিহাসিক জয়, ক্ষমতা সুসংহত হল জাপানের ‘লৌহমানবী’ তাকাইচির মিডিয়া টাইকুন জিমি লাইয়ের ২০ বছরের কারাদণ্ড

ইসলাম

ইদ্দত পালন বিষয়ক মাসায়েল

 প্রকাশিত: ১৫:৫৪, ২৩ মার্চ ২০২২

ইদ্দত পালন বিষয়ক মাসায়েল

প্রশ্ন ১২০৬: আমার বয়স ৬০এর উপরে। অনেক আগেই আমার ঋতুস্রাব বন্ধ হয়ে গেছে। গত কয়েক দিন আগে আমার স্বামী সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেছেন। এ ক্ষেত্রে আমি জানি যে, আমাকে স্বামীর মৃত্যুর কারণে চার মাস দশদিন ইদ্দত পালন করতে হবে। কিন্তু এ চার মাস দশ দিন কি ইংরেজি মাস হিসাবে পালন করব নাকি চন্দ্র মাস হিসাবে?

উত্তর: প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনার স্বামীর মৃত্যু যদি কোন চন্দ্র মাসের প্রথম তারিখে সূর্য অস্ত যাওয়ার আগেই হয়ে থাকে তাহলে আপনি চন্দ্র মাস হিসাবেই চার মাস দশ দিন ইদ্দত পালন করবেন। আর যদি তার মৃত্যু চন্দ্র মাসের প্রথম তারিখে না হয়ে থাকে তাহলে প্রতি মাস পূর্ণ ৩০ দিন হিসাবে মোট ১৩০ দিন ইদ্দত পালন করবেন। উল্লেখ্য যে, ইদ্দত পালনের ক্ষেত্রে ইংরেজি মাসের হিসাব ধর্তব্য নয়।

-আলমুহীতুল বুরহানী ৫/২২৭-২২৮, ফাতহুল কাদীর ৪/১৩৯, ফাতাওয়া খানিয়া ১/৫৫০, রদ্দুল মুহতার ৩/৫০৯