বৃহস্পতিবার ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ফাল্গুন ১৩ ১৪৩২, ০৯ রমজান ১৪৪৭

ব্রেকিং

‘আস্থা বাড়ানো’, সুদের হার কমানোই প্রধান লক্ষ্য নতুন গভর্নরের প্রয়োজনেই গভর্নর পদে পরিবর্তন, আরও অনেক জায়গায় হবে: অর্থমন্ত্রী ৫০তম বিসিএসের লিখিত পরীক্ষা ৯ এপ্রিল এবারও ফিতরা সর্বনিম্ন ১১০ টাকা, সর্বোচ্চ ২৮০৫ ঈদযাত্রা: ট্রেনের আগাম টিকেট বিক্রি শুরু ৩ মার্চ স্ত্রী হত্যার দায়ে স্বামীর প্রাণদণ্ড বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর মোস্তাকুর রহমান পিলখানা হত্যাকাণ্ডের যথাযথ বিচার করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী জাবি ছাত্রীকে বাসায় আটকে নির্যাতন, পোড়ানো হল হাত নিজেই সরে গেলেন ডিএমপি কমিশনার সাজ্জাত আলী অবৈধ সম্পদের মামলায় সম্রাটের ২০ বছরের কারাদণ্ড বৃত্তির জন্য নির্বাচিত সাড়ে ৬৮ হাজার শিক্ষার্থী বগুড়ায় মাদক নিরাময় কেন্দ্রে ব্যাংক কর্মকর্তার মৃত্যু, পরিবারের দাবি হত্যা সীমান্তে পাকিস্তান, আফগানিস্তান বাহিনীর গুলি বিনিময়

ইসলাম

গোশতের রক্তমিশ্রিত পানি জামায় লাগলে নামায সহিহ হবে কি?

 প্রকাশিত: ২০:৩৬, ২৩ ফেব্রুয়ারি ২০২৬

গোশতের রক্তমিশ্রিত পানি জামায় লাগলে নামায সহিহ হবে কি?

প্রশ্ন:কিছুদিন আগে আমি ফ্রিজ থেকে গরুর গোশত নামিয়ে বালতিতে ভিজিয়ে রাখি। গোশতের রক্ত দ্বারা বালতির পানি লাল হয়ে যায়। গোশত ধোয়ার সময় এ পানি আমার জামায় লাগে। এ জামা পরেই আমি ঐ দিনের মাগরিবের নামায আদায় করি।

মুহতারামের নিকট জানার বিষয় হল, এ পানি লাগার কারণে কি আমার জামা নাপাক হয়ে গিয়েছিল? এ জামা পরে আমি যে নামায পড়েছি তা কি আদায় হয়েছে?

উত্তর:না, গোশতের রক্তমিশ্রিত ঐ পানি লাগার কারণে আপনার জামা নাপাক হয়নি। সে জামাটি পরে আপনি যে নামায পড়েছেন তা আদায় হয়ে গেছে।

প্রকাশ থাকে যে, রক্ত দুই প্রকারের :

১. প্রবাহিত রক্ত, যা পশুপাখি জবাইয়ের সময় নির্গত হয় কিংবা মানুষ বা জীবিত পশুপাখির শরীরের কোনো অংশ কেটে যাওয়ার কারণে বের হয় এবং তা গড়িয়ে পড়া পরিমাণ হয়। এ প্রকারের রক্ত হারাম ও নাপাক।

২. মানুষ বা পশুপাখির শরীর থেকে নির্গত সামান্য রক্ত, যা গড়িয়ে পড়া পরিমাণ নয় এবং পশুপাখি জবাইয়ের পর এর গোশত ও শিরায় বিদ্যমান রক্ত। এগুলো প্রবাহিত রক্ত নয়। তাই তা হারাম ও নাপাক নয়। আর মাছের রক্ত প্রবাহিত হলেও তা হারাম ও নাপাক নয়। প্রশ্নোক্ত ক্ষেত্রে রক্তটি দ্বিতীয় প্রকারের অন্তর্ভুক্ত।

উল্লেখ্য, নামাযে পবিত্রতার সঙ্গে পরিচ্ছন্নতাও কাম্য। অতএব প্রশ্নোক্ত পানি নাপাক না হলেও তা যেহেতু ময়লা পানি, তাই যথাসম্ভব তা ধুয়ে পরিষ্কার করে নামায পড়াই ভালো ছিল।

* >شرح مختصر الكرخي< للقدوري ১/১৮০-১৮১: فأما دم السمك فطاهر في قول أبي حنيفة ومحمد، ... وقالوا فيما يبقى في العروق واللحم من الدم إنه طاهر، وإن أصاب الثوب منه أكثر من قدر الدرهم جازت الصلاة معه، لأنه ليس بدم مسفوح، كدم البق، ولأنه أبيح أكله به.

–তাফসীরে তাবারী ৫/৩৭৯; আলফাতাওয়া মিন আকাবীলিল মাশায়িখ, পৃ. ৩১; খুলাসাতুল ফাতাওয়া ১/৪৪; ফাতাওয়া হিন্দিয়া ১/৪৬; আলবাহরুর রায়েক ১/২২৯; রদ্দুল মুহতার ১/৩১৯

মাসিক আল- কাউসার