বুধবার ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ফাল্গুন ১৩ ১৪৩২, ০৮ রমজান ১৪৪৭

ব্রেকিং

‘আস্থা বাড়ানো’, সুদের হার কমানোই প্রধান লক্ষ্য নতুন গভর্নরের প্রয়োজনেই গভর্নর পদে পরিবর্তন, আরও অনেক জায়গায় হবে: অর্থমন্ত্রী ৫০তম বিসিএসের লিখিত পরীক্ষা ৯ এপ্রিল এবারও ফিতরা সর্বনিম্ন ১১০ টাকা, সর্বোচ্চ ২৮০৫ ঈদযাত্রা: ট্রেনের আগাম টিকেট বিক্রি শুরু ৩ মার্চ স্ত্রী হত্যার দায়ে স্বামীর প্রাণদণ্ড বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর মোস্তাকুর রহমান পিলখানা হত্যাকাণ্ডের যথাযথ বিচার করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী জাবি ছাত্রীকে বাসায় আটকে নির্যাতন, পোড়ানো হল হাত নিজেই সরে গেলেন ডিএমপি কমিশনার সাজ্জাত আলী অবৈধ সম্পদের মামলায় সম্রাটের ২০ বছরের কারাদণ্ড বৃত্তির জন্য নির্বাচিত সাড়ে ৬৮ হাজার শিক্ষার্থী বগুড়ায় মাদক নিরাময় কেন্দ্রে ব্যাংক কর্মকর্তার মৃত্যু, পরিবারের দাবি হত্যা সীমান্তে পাকিস্তান, আফগানিস্তান বাহিনীর গুলি বিনিময়

খেলা

ইন্টারকে বিদায় করে শেষ ষোলতে বোডো/গ্লিমট

 প্রকাশিত: ১৭:৫০, ২৫ ফেব্রুয়ারি ২০২৬

ইন্টারকে বিদায় করে শেষ ষোলতে বোডো/গ্লিমট

নরওয়ের ক্লাব বোডো/গ্লিমট মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসের অন্যতম বড় অঘটনের জন্ম দিয়েছে। দুর্দান্ত পারফরমেন্সের মাধ্যমে তারা গত মৌসুমের রানার্স-আপ ইন্টার মিলানকে সান সিরোতে ২-১ গোলে পরাজিত করেছে। প্লে-অফের দুই লেগ মিলিয়ে ৫-২ ব্যবধানে জিতে বোডো/গ্লিমট শেষ ১৬’তে জায়গা নিশ্চিত করেছে। একই সঙ্গে পরের রাউন্ড নিশ্চিত করেছে নিউক্যাসল ইউনাইটেড, এ্যাথলেটিকো মাদ্রিদ ও বায়ার লেভারকুসেন।

আর্কটিক সার্কেলের উত্তরের ছোট ক্লাব বোডো/গ্লিমট নরওয়েতে গত সপ্তাহের প্রথম লেগে ৩-১ ব্যবধানে জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে চেয়েছিল। তাতে তারা পুরোপুরি সফল হয়েছে।

বর্তমানে ১০ পয়েন্টে এগিয়ে সিরি-এ টেবিলের শীর্ষে থাকা তিনবারের ইউরোপিয়ান চ্যাম্পিয়ন ইন্টার ঘুরে দাঁড়াতে অতিথিদের ওপর ঝাঁপিয়ে পড়বে, এমনটাই আশা করা হয়েছিল। কিন্তু বোডো/গ্লিমটের শক্তিশালী রক্ষনভাগের কাছে ইন্টার খুব একটা সুবিধা করতে পারেনি। 

২০২০/২১ মৌসুমে এসি মিলানের হয়ে খেলা জেন্স পেটার হজ ম্যাচের এক ঘন্টা পূর্ণ হওয়ার ঠিক আগে দলকে এগিয়ে দেন। ম্যানুয়েল আকাঞ্জির ভুলে ওলে ব্লোমবার্গের নেওয়া শট গোলরক্ষক ঠেকালেও ফিরতি বল থেকে গোল আসে।

হাকান এভিয়নের গোলে ব্যবধান দ্বিগুন হয়। দুই লেগ মিলিয়ে ৫-১ ব্যবধানে এগিয়ে যায় নরওয়েজিয়ান ক্লাবটি।  পরে আলেসান্দ্রো বাস্তোনি একটি গোল শোধ দিলেও ইন্টারের পক্ষে তা যথেষ্ট ছিল না।

গত পাঁচ বছরে চারটি নরওয়েজিয়ান এলিটসেরিয়েন শিরোপা জেতা বোডো/গ্লিমটা গত মৌসুমে ভাইকিং স্টাভাঙ্গারের কাছে রানার্স-আপ হয়। ১৯৯৭ সালে রোজেনবর্গের কোয়ার্টার-ফাইনালে ওঠার পর প্রথম নরওয়েজিয়ান দল হিসেবে চ্যাম্পিয়ন্স লিগে এতদূর গেল।

শেষ ১৬-তে তাদের প্রতিপক্ষ স্পোর্টিং লিসবন বা ম্যানচেস্টার সিটির যে কেউ হতে পারে। শুক্রবারের ড্রয়ের পর এ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। লিগ পর্বে গত মাসে তারা ঘরের মাঠে সিটিকে ৩-১ গোলে হারিয়েছিল।

ইন্টারের জন্য এটি বড় ধাক্কা, কারণ গত মৌসুমে তারা ফাইনালে উঠে  পিএসজির কাছে ৫-০ গোলে বিধ্বস্ত হয়েছিল।

নিউক্যাসল গত সপ্তাহে আজারবাইজানে কারাবাগকে ৬-১ গোলে হারানোর পর সেন্ট জেমস’ পার্কে ফিরতি লেগে ৩-২ ব্যবধানে জিতে দুই লেগ মিলিয়ে এগিয়ে যায়। এডি হাওয়ের দল নিশ্চিত করেছে যে পরের রাউন্ডে ছয়টি ইংলিশ ক্লাব থাকবে।

সান্দ্রো টোনালি ও জোয়েলিনটন প্রথম ছয় মিনিটে গোল করে কারাবাগকে চাপে ফেলে। তবে দ্বিতীয়ার্ধের শুরুতে কামিলো দুরান একটি গোল শোধ করেন। সভেন বটম্যান হেড করে তৃতীয় গোল করেন। পরে মার্কো ইয়ানকোভিচের পেনাল্টি রক্ষা পেলেও ফিরতি বলে এলভিন জাফারগুলিয়েভ গোল করে ব্যবধান ৩-২ করেন।

পরের রাউন্ডে নিউক্যাসল খেলবে চেলসি বা বার্সেলোনার বিপক্ষে।

এ্যাথলেটিকো মাদ্রিদ বেলজিয়ামে ক্লাব ব্রুজের সঙ্গে ৩-৩ গোলে ড্র করলেও মাদ্রিদে ফিরতি লেগে ৪-১ ব্যবধানে জিতে দুই লেগে ৭-৪ ব্যবধানে এগিয়ে শেষ ষোল নিশ্চিত করেছে।

ম্যাচে নরওয়েজিয়ান স্ট্রাইকার আলেকজান্ডার সোরলোথ হ্যাটট্রিক করেন। প্রথমার্ধের মাঝামাঝি ইয়ন ওবলাকের লম্বা কিক থেকে তিনি প্রথম গোল করেন। বিরতির আগে জোয়েল অর্ডোনেজ সমতা ফেরালেও দ্বিতীয়ার্ধের শুরুতেই জনি কার্দোসো এ্যাথলেটিকোকে আবার এগিয়ে দেন।

৭৬ মিনিটে আদেমোলা লুকমান ও আঁতোয়ান গ্রিজমানের দারুণ সমঝোতা থেকে সোরলোথ দ্বিতীয় গোল করেন এবং পরে মৌসুমের সব প্রতিযোগিতা মিলিয়ে নিজের ১৫তম গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন।

দিয়েগো সিমিওনের দল পরের রাউন্ডে টটেনহ্যাম হটস্পার বা লিভারপুলের মুখোমুখি হবে।

এদিকে লেভারকুসেন গত সপ্তাহে গ্রিসে অলিম্পিয়াকোসকে ২-০ গোলে হারানোর পর ঘরের মাঠে ০-০ গোলে ড্র করে পরের রাউন্ডে উঠেছে। ২০২৪ সালের জার্মান চ্যাম্পিয়নরা পরের রাউন্ডে আর্সেনাল বা বায়ার্ন মিউনিখের বিপক্ষে কঠিন পরীক্ষায় পড়বে।