বুধবার ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ফাল্গুন ১৩ ১৪৩২, ০৮ রমজান ১৪৪৭

ব্রেকিং

‘আস্থা বাড়ানো’, সুদের হার কমানোই প্রধান লক্ষ্য নতুন গভর্নরের প্রয়োজনেই গভর্নর পদে পরিবর্তন, আরও অনেক জায়গায় হবে: অর্থমন্ত্রী ৫০তম বিসিএসের লিখিত পরীক্ষা ৯ এপ্রিল এবারও ফিতরা সর্বনিম্ন ১১০ টাকা, সর্বোচ্চ ২৮০৫ ঈদযাত্রা: ট্রেনের আগাম টিকেট বিক্রি শুরু ৩ মার্চ স্ত্রী হত্যার দায়ে স্বামীর প্রাণদণ্ড বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর মোস্তাকুর রহমান পিলখানা হত্যাকাণ্ডের যথাযথ বিচার করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী জাবি ছাত্রীকে বাসায় আটকে নির্যাতন, পোড়ানো হল হাত নিজেই সরে গেলেন ডিএমপি কমিশনার সাজ্জাত আলী অবৈধ সম্পদের মামলায় সম্রাটের ২০ বছরের কারাদণ্ড বৃত্তির জন্য নির্বাচিত সাড়ে ৬৮ হাজার শিক্ষার্থী বগুড়ায় মাদক নিরাময় কেন্দ্রে ব্যাংক কর্মকর্তার মৃত্যু, পরিবারের দাবি হত্যা সীমান্তে পাকিস্তান, আফগানিস্তান বাহিনীর গুলি বিনিময়

আন্তর্জাতিক

বৃহস্পতিবার জেনেভায় ইউক্রেন-যুক্তরাষ্ট্র বৈঠক : জেলেনস্কি

 প্রকাশিত: ২০:২৫, ২৫ ফেব্রুয়ারি ২০২৬

বৃহস্পতিবার জেনেভায় ইউক্রেন-যুক্তরাষ্ট্র বৈঠক : জেলেনস্কি

ইউক্রেনীয় প্রধান আলোচক রুস্তেম উমেরভ বৃহস্পতিবার জেনেভায় মার্কিন দূত স্টিভ উইটকফের সঙ্গে বৈঠক করবেন বলে জানিয়েছে কিয়েভ। 

মার্চের শুরুর দিকে রাশিয়াকে নিয়ে নতুন ত্রিপক্ষীয় বৈঠকের আগে এ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।

কিয়েভ থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

এই বৈঠকগুলো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে চলমান সর্বশেষ দফার আলোচনা, যা এখন পর্যন্ত ক্রেমলিনের চার বছর ধরে চলা ইউক্রেন আগ্রাসন বন্ধে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জনে ব্যর্থ হয়েছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সাংবাদিকদের জানান, আগামীকাল তিনি মার্কিন আলোচক উইটকফ ও (জ্যারেড) কুশনারের সঙ্গে বৈঠক করবেন।

তিনি আরও জানান, এই বৈঠক রাশিয়াকে নিয়ে একটি ত্রিপক্ষীয় বৈঠকের প্রস্তুতির অংশ। আমাদের বিশ্বাস, সেই বৈঠকটি মার্চের শুরুর দিকে অনুষ্ঠিত হবে।

উমেরভের একজন উপদেষ্টা পৃথকভাবে সাংবাদিকদের জানান, বৃহস্পতিবারের বৈঠকটি জেনেভায় অনুষ্ঠিত হবে। চলতি মাসের শুরুতে সেখানেই রুশ, ইউক্রেনীয় ও মার্কিন কর্মকর্তাদের মধ্যে আলোচনা হয়েছিল।

বৃহস্পতিবারের আলোচ্য সূচিতে যুদ্ধবন্দি বিনিময় ও ইউক্রেন পুনর্গঠনের জন্য একটি সমৃদ্ধি প্যাকেজও রয়েছে বলে উল্লেখ করেন জেলেনস্কি।

উইটকফ চলতি সপ্তাহের শুরুর দিকে আলোচনার বিষয়টি নিশ্চিত করে বলেন, এর লক্ষ্য হলো কীভাবে আমরা একটি শান্তি চুক্তিতে পৌঁছাতে পারি, সে বিষয়ে বিভিন্ন সম্ভাব্য উপায় অনুসন্ধান করা।