বুধবার ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ফাল্গুন ১৩ ১৪৩২, ০৮ রমজান ১৪৪৭

ব্রেকিং

‘আস্থা বাড়ানো’, সুদের হার কমানোই প্রধান লক্ষ্য নতুন গভর্নরের প্রয়োজনেই গভর্নর পদে পরিবর্তন, আরও অনেক জায়গায় হবে: অর্থমন্ত্রী ৫০তম বিসিএসের লিখিত পরীক্ষা ৯ এপ্রিল এবারও ফিতরা সর্বনিম্ন ১১০ টাকা, সর্বোচ্চ ২৮০৫ ঈদযাত্রা: ট্রেনের আগাম টিকেট বিক্রি শুরু ৩ মার্চ স্ত্রী হত্যার দায়ে স্বামীর প্রাণদণ্ড বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর মোস্তাকুর রহমান পিলখানা হত্যাকাণ্ডের যথাযথ বিচার করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী জাবি ছাত্রীকে বাসায় আটকে নির্যাতন, পোড়ানো হল হাত নিজেই সরে গেলেন ডিএমপি কমিশনার সাজ্জাত আলী অবৈধ সম্পদের মামলায় সম্রাটের ২০ বছরের কারাদণ্ড বৃত্তির জন্য নির্বাচিত সাড়ে ৬৮ হাজার শিক্ষার্থী বগুড়ায় মাদক নিরাময় কেন্দ্রে ব্যাংক কর্মকর্তার মৃত্যু, পরিবারের দাবি হত্যা সীমান্তে পাকিস্তান, আফগানিস্তান বাহিনীর গুলি বিনিময়

খেলা

আফগানিস্তানের নতুন প্রধান কোচ পাইবাস

 প্রকাশিত: ১৭:৪৫, ২৫ ফেব্রুয়ারি ২০২৬

আফগানিস্তানের নতুন প্রধান কোচ পাইবাস

ইংল্যান্ডে জন্ম নেওয়া রিচার্ড পাইবাসকে জাতীয় দলের নতুন প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। তিনি সব ফরম্যাটে দায়িত্ব পালন করবেন।

আগামী মাসে সংযুক্ত আরব আমিরাতে শ্রীলংকার বিপেেক্ষ সাদা বলের সিরিজের আগে পাইবাস দলের সঙ্গে যোগ দেবেন।

জনাথন ট্রটের স্থলাভিষিক্ত হয়েছেন পাইবাস। তিন বছর কোচিং করার পর টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে পদ ছাড়েন ট্রট।

পাইবাসের খেলোয়াড়ী জীবন চোটের কারণে ক্ষতিগ্রস্থ হয়। ১৯৮৬ সালে সাফোকের হয়ে তিনি মাত্র একটি লিস্ট ‘এ’ ম্যাচ খেলেছিলেন। তবে কোচ হিসেবে বিশ্বজুড়ে সাফল্য পেয়েছেন তিনি। ১৯৯৯ থেকে ২০০৩ সাল পর্যন্ত পাকিস্তানের প্রধান কোচ ছিলেন এবং তার অধীনেই দল ১৯৯৯ সালের ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে ওঠে।

২০১৩ সালে তিনি স্বল্প সময়ের জন্য বাংলাদেশের প্রধান কোচ ছিলেন। এছাড়া ২০১৩ থেকে ২০১৯ সাল পর্যন্ত ছয় বছর ওয়েস্ট ইন্ডিজ দলের সাথেও কাজ করেছেন। প্রথমে ছিলেন ক্রিকেট পরিচালক, পরে হাই-পারফরম্যান্স বিশেষজ্ঞ এবং শেষে প্রধান কোচ হিসেবে।

ইংল্যান্ডের কাউন্টি ক্লাব মিডলসেক্স এবং দক্ষিণ আফ্রিকার ঘরোয়া লিগে বর্ডার ও টাইটানস দলের সঙ্গেও তিনি কাজ করেছেন।

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে আফগানিস্তান গ্রপপ পর্ব থেকে বিদায় নিয়েছে। গ্রুপে তারা প্রথম দুই ম্যাচে যথাক্রমে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার কাছে হেরে যায়।

আফগানিস্তানের ভাগ্য ফেরাতে পাইবাসের অভিজ্ঞতা গুরাুত্বপূর্ণ হতে পারে। তিনি মার্চে সংযুক্ত আরব আমিরাতে দলের সঙ্গে যোগ দেবেন। আগামী ১৩-২৫ মার্চের মধ্যে শ্রীলঙ্কার বিপক্ষে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে আফগানিস্তান।