সোমবার ০৯ মার্চ ২০২৬, ফাল্গুন ২৫ ১৪৩২, ২০ রমজান ১৪৪৭

ব্রেকিং

হাদি হত্যার আসামি ফেরাতে উদ্যোগ নেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী দুই প্রসিকিউটর নিয়োগ, একজনের পদত্যাগ ইরানের নতুন নেতা নিয়ে ‘খুশি নন’ ট্রাম্প, চীন বলছে ‘অভ্যন্তরীণ বিষয়’ ইরানি তেল স্থাপনায় ইসরায়েলি হামলায় ‘বিরক্ত, বিস্মিত’ যুক্তরাষ্ট্র দোহায় বিস্ফোরণ, উপসাগরীয় দেশেও নতুন হামলা মধ্যপ্রাচ্যে যুদ্ধ প্রশমনের আহ্বান চীনের বিশেষ দূতের বিস্ফোরণে কেঁপে উঠল বৈরুতের দক্ষিণ উপশহর : এএফপি মোজতবা খামেনি: ইরানের নতুন সর্বোচ্চ নেতা জঙ্গল সলিমপুরে যৌথবাহিনীর অভিযান মাদারীপুরে টর্চ লাইট জ্বালিয়ে ৪ ঘণ্টা ধরে সংঘর্ষ, শতাধিক হাতবোমার বিস্ফোরণ পিতার মত ইরানের সর্বোচ্চ নেতা হলেন মুজতাবা খামেনি ইরানি হামলায় ইসরায়েলে ১৩ জন নিহত, প্রায় ২০০০ জন আহত ইরানে ৬৫ স্কুল ও ৩২ চিকিৎসাকেন্দ্র হামলার শিকার: রেড ক্রিসেন্ট

রাজনীতি

দেশ নিয়ে ষড়যন্ত্র ও চক্রান্তের অভিযোগ তুললেন মির্জা ফখরুল

 প্রকাশিত: ২২:০২, ২৪ মার্চ ২০২৫

দেশ নিয়ে ষড়যন্ত্র ও চক্রান্তের অভিযোগ তুললেন মির্জা ফখরুল

দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়ে আবারও ষড়যন্ত্র ও চক্রান্ত শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি অভিযোগ করেন, সেনাবাহিনীকে বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে। এ চক্রান্ত হচ্ছে বাংলাদেশকে আবার অস্থিতিশীল করার এবং বাংলাদেশকে আবারও বিপদে নিমজ্জিত করার জন্য।

সোমবার রাজধানীর লেডিস ক্লাবে বিএনপির মিডিয়া সেল আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গণমাধ্যম কর্মীদের সম্মানে আয়োজিত এ ইফতার অনুষ্ঠানে বিএনপির শীর্ষ নেতারাও উপস্থিত ছিলেন।

মির্জা ফখরুল বলেন, " নতুন এ চক্রান্ত ও ষড়যন্ত্রের মাধ্যমে বাংলাদেশের জন্য যেসব প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তাদেরও বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে। বিশেষ করে সেনাবাহিনীকে বিতর্কিত করার চেষ্টা হচ্ছে। এর পেছনে কোনো মহৎ উদ্দেশ্য থাকতে পারে না।"

তিনি আরও বলেন, "ফ্যাসিস্ট শাসনামলে যেভাবে আমাদের স্বাধীনতা বিপন্ন হয়েছিল, তেমনই একটি হীন প্রচেষ্টা চলছে। সেনাবাহিনী জাতির সব সংকটে পাশে থেকেছে, আর এখন তাদেরই বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে।"

গণমাধ্যমের ভূমিকার প্রতি গুরুত্ব দিয়ে বিএনপির মহাসচিব বলেন, "সাংবাদিকরা অতীতে কঠিন সময়ে জাতির সামনে সঠিক তথ্য তুলে ধরেছেন। আমরা আশা করি, আপনারা আবারও সেই দায়িত্ব পালন করবেন এবং দেশের স্বার্থবিরোধী অপপ্রচারের বিরুদ্ধে সত্য তথ্য তুলে ধরবেন।"

বিএনপির বিরুদ্ধে নানা অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেন মির্জা ফখরুল। তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, "আপনারা অতীতেও সত্য প্রকাশ করেছেন। ভবিষ্যতেও বিএনপির বিরুদ্ধে অপপ্রচারের জবাবে সত্য তথ্য তুলে ধরবেন বলে আমরা বিশ্বাস করি।"

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, মিডিয়া সেলের আহ্বায়ক মওদুদ আলমগীর হোসেন এবং বিএনপির যুগ্ম মহাসচিব ও মিডিয়া সেলের সদস্যসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।