বৃহস্পতিবার ২৬ মার্চ ২০২৬, চৈত্র ১১ ১৪৩২, ০৭ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

জ্বালানি সংকট সামলাতে কোভিডকালের নিয়মে ফেরার চিন্তায় এশিয়ার দেশগুলো দৌলতদিয়া ফেরি ঘাটে অর্ধশতাধিক যাত্রী নিয়ে বাস পদ্মায়, হতাহতের শঙ্কা ২০২৭ সাল থেকে এসএসসির বিষয় কমানোর চিন্তা স্পট মার্কেট থেকে আরো ২ কার্গো এলএনজি কিনছে সরকার মানিকগঞ্জে নদীতে গোসলে নেমে ভাই-বোনের মৃত্যু নতুন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল জেনারেল মাসুদকে এবার দুর্নীতি মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন শিশুদের স্বাস্থ্য ও শিক্ষায় জোর দেওয়ার তাগিদ জোবাইদা রহমানের প্রাথমিকের ‘আটকে যাওয়া’ বৃত্তি পরীক্ষা শুরু ১৫ এপ্রিল যুদ্ধ বন্ধের আলোচনায় ভ্যান্স-রুবিও, ‘শুনতে আগ্রহী’ ইরান মধ্যপ্রাচ্যে আরও ‘তিন-চার হাজার সেনা পাঠাতে যাচ্ছে’ যুক্তরাষ্ট্র কক্সবাজারে ছুরিকাঘাতে ‘জুলাই যোদ্ধা’ নিহত স্বাধীনতা দিবস ঘিরে স্মারক ডাক টিকেট উন্মোচন প্রধানমন্ত্রীর ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের পাঁচ শর্ত

রাজনীতি

লাল কার্ড বিএনপি আমাদের দেখায়, তারা এখন কই: ওবায়দুল কাদের

 প্রকাশিত: ০১:১৩, ৩০ জানুয়ারি ২০২৩

লাল কার্ড বিএনপি আমাদের দেখায়, তারা এখন কই: ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি আমাদের লাল কার্ড দেখায়। ১০ ডিসেম্বর সরকার পতন, ৩০ ডিসেম্বর সরকার থাকবে না, ১১ জানুয়ারি সরকার আর নাই।বিএনপি এখন পদযাত্রায়। বিএনপি এখন কই?

রোববার দুপুরে রাজশাহীর ঐতিহাসিক মাদরাসা মাঠে জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত বিভাগীয় জনসভায় এসব কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, এই পদযাত্রা বিএনপির শেষ পদযাত্রা, অন্তিম পদযাত্রা, মরণযাত্রা। বিএনপি এখন মরণযাত্রায়। খেলা তো হবেই। কিন্তু খেলা শুরু হওয়ার আগেই বিএনপির মৃত্যুযাত্রা চলছে।

তিনি আরো বলেন, পদ্মা নদীর সব ঢেউ এখানে চলে এসেছে। মিছিলের নগরীতে পরিণত করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমনে জনসভা জনসমুদ্রে পরিণত হয়েছে।

সেতুমন্ত্রী বলেন, বিএনপির এখনো শিক্ষা হয়নি। শিক্ষা হবে যখন আগামী নির্বাচনে আবারো পরাজয়ের মুখ দেখবে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি এখন সরকারকে পালাতে বলে। পালিয়ে আছে তো তারাই। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাজনীতি না করার মুচলেকা দিয়ে লন্ডনে পালিয়ে আছে। আমরা পালাতে জানি না। আমরা এই দেশে জন্মেছি, এই দেশে মরবো।

অনলাইন নিউজ পোর্টাল ২৪