মঙ্গলবার ৩০ জুন ২০২৬, আষাঢ় ১৬ ১৪৩৩

ব্রেকিং

৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট সংসদে পাস নীতি সুদহার বহাল রেখে ‘সংকোচনমূলক’ মুদ্রানীতি মানবতাবিরোধী অপরাধ: জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড খামেনির শেষকৃত্যে যাচ্ছেন স্পিকার অভিযোগ নেওয়া হচ্ছে বলেই ধর্ষণ মামলার সংখ্যা বেড়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ইতালি ও বলকানে দাবদাহে শত শত মানুষের মৃত্যু ছাঁটাই প্রস্তাব নাকচ, বাজেট পাসের পথে সংসদ চট্টগ্রাম সিটির ২২৬০ কোটি টাকার বাজেট ঘোষণা এইচএসসি: কেন্দ্রের আশেপাশে চলাচল নিষিদ্ধ শহীদ মিনারে রাষ্ট্রীয় শ্রদ্ধায় মুস্তাফা মনোয়ারকে বিদায় নাটকীয় টাইব্রেকারে জার্মানিকে বিদায় করে শেষ ষোলোয় প্যারাগুয়ে জাপানিজ রক্ষণের দুর্ভেদ্য দেয়াল ভেঙে ব্রাজিলের জয়ের হাসি

রাজনীতি

নিষেধাজ্ঞা পুনর্বিবেচনা করতে যুক্তরাষ্ট্রেকে বাংলাদেশের চিঠি

 আপডেট: ১৩:৫৩, ২ জানুয়ারি ২০২২

নিষেধাজ্ঞা পুনর্বিবেচনা করতে যুক্তরাষ্ট্রেকে বাংলাদেশের চিঠি

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন র‍্যাবের বর্তমান ও সাবেক কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা পুনর্বিবেচনা করতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী ব্লিনকেনকে চিঠি দিয়েছেন।

২ জানুয়ারি ২০২২ রবিবার এ তথ্য জানা গেছে।  

বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) সাবেক ও বর্তমান সাত কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র। এর পরিপ্রেক্ষিতে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল মিলারকে তলবও করা হয়।   

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেন, র‍্যাবের সাবেক ও বর্তমান সাত কর্মকর্তার ওপর নিষেধজ্ঞা দুঃখজনক। ঢাকার মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে এ বিষয়ে আলোচনা হয়েছে। তিনি নিজেও সারপ্রাইজড।