বুধবার ১১ ফেব্রুয়ারি ২০২৬, মাঘ ২৯ ১৪৩২, ২৩ শা'বান ১৪৪৭

ব্রেকিং

শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে ইসি অবিচল: সিইসি ভোটে টাকার লেনদেন বন্ধে মোবাইল ব্যাংকিং সীমিত, ভোগান্তি টাকা থাকলেই ধরবে কেন, প্রশ্ন জামায়াতের ‘টাকার ব্যাগ’সহ আটক জামায়াত নেতা অসুস্থ, হাসপাতালে ভর্তি রিটার্নিং কর্মকর্তাদের হাতে পৌঁছেছে ৮ লাখ ৮৩ হাজার পোস্টাল ভোট নির্বাচন: কেন্দ্রে যাচ্ছে ব্যালট পেপার ভোটের মাঠে ৯ লাখ ১৯ হাজার ফোর্স, সেনা ১ লাখ কানাডার ব্রিটিশ কলম্বিয়ায় গোলাগুলিতে নিহত ১০ টানা ৪ দিনের সরকারি ছুটি শুরু বুধবার, শিক্ষা প্রতিষ্ঠানে ৫ দিন এক বছরে প্রধান উপদেষ্টার সম্পদ বেড়েছে ১ কোটি ২৩ লাখ টাকা ইউরোপের প্রতি কৌশলগত খাতে বিনিয়োগ বাড়াতে আহ্বান মাখোঁর

ইসলাম

ফিরিশতাদের ছুটি ঘোষণা : একটি ভিত্তিহীন কাহিনী

 প্রকাশিত: ২১:৩৩, ১৮ অক্টোবর ২০২৩

ফিরিশতাদের ছুটি ঘোষণা : একটি ভিত্তিহীন কাহিনী

কোনো কোনো মানুষকে বলতে শোনা যায়, যেদিন নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আমেনার গর্ভে এসেছেন (কেউ বলে, যেদিন ভূমিষ্ঠ হয়েছেন) সেদিন আল্লাহ ফিরিশতাদের ছুটি ঘোষণা করেছিলেন!

এটি একটি অমূলক মনগড়া কথা। নির্ভরযোগ্য কোনো সূত্রে তা পাওয়া যায় না।

ফিরিশতাগণ আল্লাহ তা’আলার এক বিশেষ মাখলুক। তাঁরা সর্বদা আল্লাহ তা’আলার অনুগত কখনো নাফরমানী করে না। আল্লাহ যে ফিরিশতাকে যে কাজে নিয়োজিত করেছেন সে কাজে সর্বদা নিয়োজিত থাকে। আর ফিরিশতারা নূরের সৃষ্টি তাদের পানাহার বা বিশ্রামের প্রয়োজন হয় না যে, তাদের ছুটির প্রায়োজন হবে।

আল্লাহ আমাদের এমন মনগড়া কথা বলা থেকে বিরত থাকার তাওফীক দান করুন- আমীন।

Online_News_Portal_24