বৃহস্পতিবার ১২ মার্চ ২০২৬, ফাল্গুন ২৮ ১৪৩২, ২৩ রমজান ১৪৪৭

ব্রেকিং

আওয়ামী লীগ দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছিল: রাষ্ট্রপতি এই সংসদ বাংলাদেশের জনগণের: প্রধানমন্ত্রী খালেদা জিয়া সংসদে থাকলে সবচেয়ে বেশি খুশি হতেন: স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রপতির ভাষণ ঘিরে সংসদে বিরোধীদের ওয়াকআউট আশা করি সরকারি ও বিরোধী দল আলাদা হবে না: স্পিকারকে শফিকুর ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে এই সংসদকে মুক্ত করেছিলাম: নাহিদ যুদ্ধাপরাধে দণ্ডিত সাতজনের জন্যও শোক জানাল ত্রয়োদশ সংসদ বাহরাইনের জ্বালানি ট্যাংকে হামলা, বাসিন্দাদের ঘরে থাকার আহ্বান যাত্রা করল ত্রয়োদশ সংসদ কয়েক হাত দূর থেকে গুলি, প্রাণে বেঁচে গেলেন জম্মু-কাশ্মীরের ফারুক আব্দুল্লাহ তেল-গ্যাস নয়, মধ্যপ্রাচ্যে বড় ভয় খাবার পানি বিশ্বকাপে অংশগ্রহণের কোনো সম্ভাবনা নেই ইরানের : ক্রীড়ামন্ত্রী ইরানের হামলায় ইরাকের কাছে জ্বলছে ২ তেলের ট্যাংকার ইরানি নেতৃত্বকে ‘দুইবার ধ্বংস’ করার দাবি ট্রাম্পের

আন্তর্জাতিক

রাশিয়ার হামলায় ইউক্রেনে কিশোরী নিহত: কর্তৃপক্ষ

 প্রকাশিত: ১৬:০৬, ১২ মার্চ ২০২৬

রাশিয়ার হামলায় ইউক্রেনে কিশোরী নিহত: কর্তৃপক্ষ

ইউক্রেনের উত্তরাঞ্চলে রাশিয়ার এক হামলায় ১৫ বছর বয়সী এক কিশোরী নিহত হয়েছে। ওই হামলার তার বাবা-মা আহত হয়েছেন। বৃহস্পতিবার কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।
 কিয়েভ থেকে বার্তাসংস্থা এএফপি এ খবর জানায়।

সিটি কাউন্সিল ফেসবুকে এক পোস্টে জানায়, শত্রুপক্ষ নির্দয়ভাবে মেনস্কা এলাকার একটি শান্তিপূর্ণ বসতিতে হামলা চালায়। এতে দুটি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়।

পোস্টে বলা হয়, ‘দুঃখজনকভাবে, শত্রুর হামলায় ১৫ বছর বয়সী এক কিশোরীর প্রাণ গেছে ও তার বাবা-মা আহত হয়েছেন।’

রাতের ওই হামলার স্থানে আগুন নেভাতে জরুরি সেবাকর্মীরা কাজ করছেন বলেও জানানো হয়েছে।

সর্বশেষ এই হামলার ঘটনা ঘটল এমন সময়ে, যখন মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে তিন পক্ষের তৃতীয় দফা আলোচনা ভেস্তে গেছে। যদিও উভয় পক্ষকে একটি কঠিন শান্তিচুক্তিতে পৌঁছাতে ওয়াশিংটনের পক্ষ থেকে চাপ দেওয়া হচ্ছিল।