বৃহস্পতিবার ১২ মার্চ ২০২৬, ফাল্গুন ২৮ ১৪৩২, ২৩ রমজান ১৪৪৭

ব্রেকিং

আওয়ামী লীগ দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছিল: রাষ্ট্রপতি এই সংসদ বাংলাদেশের জনগণের: প্রধানমন্ত্রী খালেদা জিয়া সংসদে থাকলে সবচেয়ে বেশি খুশি হতেন: স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রপতির ভাষণ ঘিরে সংসদে বিরোধীদের ওয়াকআউট আশা করি সরকারি ও বিরোধী দল আলাদা হবে না: স্পিকারকে শফিকুর ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে এই সংসদকে মুক্ত করেছিলাম: নাহিদ যুদ্ধাপরাধে দণ্ডিত সাতজনের জন্যও শোক জানাল ত্রয়োদশ সংসদ বাহরাইনের জ্বালানি ট্যাংকে হামলা, বাসিন্দাদের ঘরে থাকার আহ্বান যাত্রা করল ত্রয়োদশ সংসদ কয়েক হাত দূর থেকে গুলি, প্রাণে বেঁচে গেলেন জম্মু-কাশ্মীরের ফারুক আব্দুল্লাহ তেল-গ্যাস নয়, মধ্যপ্রাচ্যে বড় ভয় খাবার পানি বিশ্বকাপে অংশগ্রহণের কোনো সম্ভাবনা নেই ইরানের : ক্রীড়ামন্ত্রী ইরানের হামলায় ইরাকের কাছে জ্বলছে ২ তেলের ট্যাংকার ইরানি নেতৃত্বকে ‘দুইবার ধ্বংস’ করার দাবি ট্রাম্পের

আন্তর্জাতিক

উপসাগরে হামলার শিকার থাই জাহাজে তিন নাবিক আটকা

 প্রকাশিত: ১৬:০৭, ১২ মার্চ ২০২৬

উপসাগরে হামলার শিকার থাই জাহাজে তিন নাবিক আটকা

গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী দিয়ে চলাচলের সময় বুধবার দুটি প্রজেক্টাইলের আঘাতে ক্ষতিগ্রস্ত একটি থাই মালবাহী জাহাজে তিনজন নাবিক আটকা পড়েছেন বলে ধারণা করা হচ্ছে। 

জাহাজটির মালিক প্রতিষ্ঠান এ তথ্য জানিয়েছে। ব্যাংকক থেকে বার্তাসংস্থা এএফপি এ খবর জানায়।

বুধবার সন্ধ্যায় এক বিবৃতিতে থাই পরিবহন কোম্পানি প্রেশাস শিপিং জানায়, থাই পতাকাবাহী বাল্ক ক্যারিয়ার ‘মায়ুরি নারি’ জাহাজটিতে হামলার ঘটনায় তিনজন নাবিক নিখোঁজ রয়েছেন। তারা ইঞ্জিন কক্ষে আটকা পড়েছেন বলে ধারণা করা হচ্ছে।

বিবৃতিতে বলা হয়, হামলায় জাহাজটি ক্ষতিগ্রস্ত হয়েছে।

এদিকে ইরানের রেভল্যুশনারি গার্ড বুধবার জানায়, সতর্কবার্তা উপেক্ষা করায় জাহাজটিতে হামলা চালানো হয়।