বৃহস্পতিবার ১১ জুন ২০২৬, জ্যৈষ্ঠ ২৮ ১৪৩৩

ব্রেকিং

পাঁচ জেলায় দেওয়া হবে ‘ই-হেলথ কার্ড’: সংসদে প্রধানমন্ত্রী বিরোধীদের উন্নয়নকাজ তদারকিতে বিএনপির নারী এমপি কেন? ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক বসাল কেন্দ্রীয় ব্যাংক ৩০ বছর পর তোলা হবে সালমান শাহ’র লাশ, আদালতের অনুমতি বিনিয়োগ প্রক্রিয়া সহজ করার পদক্ষেপ নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী ছয় শিশুর মৃত্যু: আদ-দ্বীন কর্তৃপক্ষের জবাব ‘সন্তোষজনক নয়’, বললেন স্বাস্থ্যমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরো আট শিশুর মৃত্যু, নতুন শনাক্ত ৯৪ আসছে বছরেই চতুর্থ শ্রেণিতে যুক্ত হচ্ছে নতুন বিষয় ‘শিল্প ও সংস্কৃতি’ দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে বন্দুকধারীদের গুলিতে নিহত ১২ শান্তিরক্ষীদের আত্মত্যাগ বিশ্বশান্তির উজ্জ্বল দৃষ্টান্ত: প্রধানমন্ত্রী মার্কিন হামলার জবাবে বাহরাইন, কুয়েত ও জর্ডানে আক্রমণ ইরানের তালাক ছাড়াই অন্যের স্ত্রীকে বিয়ে, নাসির-তামিমা খালাস নীলফামারীতে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ২ হামের উপসর্গ: ওসমানী মেডিকেলে ৫ মাসের শিশুর মৃত্যু হাম: ইউনিসেফ থেকে টিকা কিনছে সরকার

ইসলাম

ডিজিটাল কন্টেন্ট স্থানীয়করণে সৌদিতে ‘কোডলেস’ ক্যাম্প চালু

 প্রকাশিত: ১১:০৩, ১১ জুন ২০২৬

ডিজিটাল কন্টেন্ট স্থানীয়করণে সৌদিতে ‘কোডলেস’ ক্যাম্প চালু

ডিজিটাল যুগের ক্রমবর্ধমান চাহিদার সঙ্গে তাল মিলিয়ে আরবি ভাষাভিত্তিক ডিজিটাল কন্টেন্টের মান উন্নয়ন এবং অনুবাদ খাতে জাতীয় দক্ষ জনশক্তি গড়ে তুলতে নতুন উদ্যোগ নিয়েছে সৌদি আরব। এ লক্ষ্যে দেশটির সাহিত্য, প্রকাশনা ও অনুবাদ কমিশন ডিজিটাল কন্টেন্ট স্থানীয়করণবিষয়ক বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি ‘কোডলেস ক্যাম্প’ চালু করেছে। কমিশন জানিয়েছে, এই ক্যাম্পের প্রধান উদ্দেশ্য হলো এমন দক্ষ সৌদি অনুবাদক তৈরি করা, যারা পণ্য ও সেবার স্থানীয়করণ প্রকল্পে পেশাদারিত্বের সঙ্গে নেতৃত্ব দিতে পারবেন। একই সঙ্গে আরবি ডিজিটাল কন্টেন্টের গুণগত মান বৃদ্ধি এবং সৌদি বাজারে উচ্চমানের বিনিয়োগ আকর্ষণেও এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুবাদ ও ডিজিটাল কন্টেন্ট উন্নয়নে উদ্ভাবনকে উত্সাহিত করার বৃহত্তর পরিকল্পনার অংশ হিসেবে চালু হওয়া এই ক্যাম্পে অনুবাদক, ফ্রিল্যান্সার, ডিজিটাল কন্টেন্ট খাতে আগ্রহী তরুণ-তরুণী এবং সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করছেন। প্রশিক্ষণ কার্যক্রমে ভিডিও গেম, ওয়েবসাইট, মোবাইল অ্যাপ্লিকেশন এবং অন্যান্য ডিজিটাল প্ল্যাটফর্মের স্থানীয়করণ সম্পর্কিত বিশেষায়িত বিষয়গুলো অন্তর্ভুক্ত করা হয়েছে।

ক্যাম্পের অন্যতম বৈশিষ্ট্য হলো এর তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণের সমন্বয়। অংশগ্রহণকারীরা শুধু শ্রেণিকক্ষভিত্তিক শিক্ষা নয়, বরং বাস্তব প্রকল্পের ওপর কাজ করার সুযোগও পাচ্ছেন। অভিজ্ঞ বিশেষজ্ঞ ও শিল্পসংশ্লিষ্ট পেশাজীবীদের তত্ত্বাবধানে পরিচালিত কর্মশালাগুলো তাদের বাস্তব দক্ষতা অর্জনে সহায়তা করবে। সংশ্লিষ্টরা মনে করছেন, এই উদ্যোগের মাধ্যমে অনুবাদ শিল্পে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে এবং তরুণ প্রজন্ম আধুনিক প্রযুক্তি ও দক্ষতার সমন্বয়ে আন্তর্জাতিক মানের পেশাজীবী হিসেবে গড়ে উঠবে। একই সঙ্গে আরবি ভাষার ডিজিটাল উপস্থিতি আরো সমৃদ্ধ হবে এবং বৈশ্বিক ডিজিটাল বাজারে সৌদি আরবের অবস্থান আরও শক্তিশালী হবে।

বিশ্লেষকদের মতে, ‘কোডলেস’ ক্যাম্প সৌদি আরবের সাংস্কৃতিক ও প্রযুক্তিগত উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। জাতীয় প্রতিভা বিকাশ, উদ্ভাবনকে উত্সাহিত করা এবং ডিজিটাল কন্টেন্ট শিল্পে নেতৃত্ব প্রতিষ্ঠার মাধ্যমে এই উদ্যোগ দেশটির ভবিষ্যত্ জ্ঞানভিত্তিক অর্থনীতি গঠনে উল্লেখযোগ্য অবদান রাখবে।