বুধবার ১০ জুন ২০২৬, জ্যৈষ্ঠ ২৭ ১৪৩৩

ব্রেকিং

পাঁচ জেলায় দেওয়া হবে ‘ই-হেলথ কার্ড’: সংসদে প্রধানমন্ত্রী বিরোধীদের উন্নয়নকাজ তদারকিতে বিএনপির নারী এমপি কেন? ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক বসাল কেন্দ্রীয় ব্যাংক ৩০ বছর পর তোলা হবে সালমান শাহ’র লাশ, আদালতের অনুমতি বিনিয়োগ প্রক্রিয়া সহজ করার পদক্ষেপ নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী ছয় শিশুর মৃত্যু: আদ-দ্বীন কর্তৃপক্ষের জবাব ‘সন্তোষজনক নয়’, বললেন স্বাস্থ্যমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরো আট শিশুর মৃত্যু, নতুন শনাক্ত ৯৪ আসছে বছরেই চতুর্থ শ্রেণিতে যুক্ত হচ্ছে নতুন বিষয় ‘শিল্প ও সংস্কৃতি’ দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে বন্দুকধারীদের গুলিতে নিহত ১২ শান্তিরক্ষীদের আত্মত্যাগ বিশ্বশান্তির উজ্জ্বল দৃষ্টান্ত: প্রধানমন্ত্রী মার্কিন হামলার জবাবে বাহরাইন, কুয়েত ও জর্ডানে আক্রমণ ইরানের তালাক ছাড়াই অন্যের স্ত্রীকে বিয়ে, নাসির-তামিমা খালাস নীলফামারীতে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ২ হামের উপসর্গ: ওসমানী মেডিকেলে ৫ মাসের শিশুর মৃত্যু হাম: ইউনিসেফ থেকে টিকা কিনছে সরকার

জাতীয়

খুলনায় পরিবহন শ্রমিকদের চক্ষু পরীক্ষা ও চশমা প্রদান

 প্রকাশিত: ২১:২৯, ১০ জুন ২০২৬

খুলনায় পরিবহন শ্রমিকদের চক্ষু পরীক্ষা ও চশমা প্রদান

পরিবহন শ্রমিকদের বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও চশমা প্রদান করা হয়েছে।

আজ বুধবার সকালে নগরীর সোনাডাঙ্গা বাস টার্মিনালে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। খুলনা জেলা বাস মালিক-মিনিবাস মালিক সমিতি ও খুলনা জেলা মটর শ্রমিক ইউনিয়নের সহযোগিতায় স্বেচ্ছাসেবী সংস্থা ভিশন স্প্রিং এ কর্মসূচির আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।

তিনি বলেন, দৃষ্টিশক্তি মানুষের জীবনের সবচেয়ে বড় নিয়ামত। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হচ্ছে আমাদের চারপাশে এমন অনেক মানুষ আছেন যারা কেবল সঠিক চিকিৎসার অভাবে অন্ধত্ববরণ করছেন। অর্থের অভাবে অনেকেই চিকিৎসকের কাছে যেতে পারেন না। 

সেই সকল সাধারণ মানুষের পাশে দাঁড়াতেই স্বেচ্ছাসেবী সংস্থা ভিশন স্প্রিং-এর এই মহতী আয়োজন। সংস্থাটির এই সুযোগ গ্রহণ করার জন্য তিনি সকল পরিবহন শ্রমিকদের প্রতি আহ্বান জানান।

এই মহতী কাজে এগিয়ে আসায় তিনি আয়োজকদের আন্তরিক ধন্যবাদ জানান এবং এই কর্মসূচি পরিবহন শ্রমিকদের খুবই উপকৃত করবে বলে তিনি উল্লেখ করেন।

তিনি খুলনা সিটি কর্পোরেশনে কর্মরত চালকদের চক্ষু পরীক্ষায় সহযোগিতা প্রদানের জন্য সংস্থার সাথে সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানান।

সংস্থার পক্ষ থেকে জানানো হয়, সংস্থাটি চলতি বছরের ডিসেম্বরের মধ্যে দেশের ৫০ হাজার পরিবহন শ্রমিকদের চক্ষু পরীক্ষার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। 

ইতোমধ্যে প্রায় ১২ হাজার পরিবহন শ্রমিকের চক্ষু পরীক্ষা সম্পন্ন করেছে যাদের মধ্যে শতকরা ৮০ ভাগ শ্রমিকের চশমার প্রয়োজন হয়েছে। বাংলাদেশ ছাড়াও ভারত ও আফ্রিকার বিভিন্ন দেশে কাজ করছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা জেলা বাস ও মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. রবিউল করিম।

অনুষ্ঠানে সমিতির কার্যকরী সভাপতি মো. সাইফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ইয়াসিন মোল্লা, সমাজসেবক শেখ আসাদুজ্জামান মুরাদ, শেখ হাফিজুর রহমান মনি, ভিশন স্প্রিং-এর সহকারী ব্যবস্থাপক তাছমিয়া আকসি প্রমুখ বক্তৃতা করেন।

স্বাগত বক্তৃতা করেন ভিশন স্প্রিং-এর সিনিয়র ব্যবস্থাপক উম্মে সাউদা।

পরে কেসিসি প্রশাসক ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি-খুলনা সিটি ইউনিটের চেয়ারম্যান নজরুল ইসলাম মঞ্জু নগরীর ডাকবাংলা মোড়ে রিকশাচালক, হকার ও ছিন্নমূল মানুষের মাঝে ছাতা, হাতপাখা ও বিশুদ্ধ পানি বিতরণ করেন।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি-খুলনা সিটি ইউনিটের উদ্যোগে এসব সামগ্রী বিতরণ করা হয়।

সিটি ইউনিটের আজীবন সদস্য শেখ আসাদুজ্জামান মুরাদ, শেখ সাদিকুল ইসলাম সাদী, শেখ হাফিজুর রহমান মনি, কে এম হুমায়ুন কবীর, শামসুজ্জামান চঞ্চল, উপসহকারী পরিচালক মোসাম্মৎ রেক্সোনা খাতুন, প্রজেক্ট এ্যাসোসিয়েট মো. সাকিবুল হাসান, এডমিন এন্ড ফাইন্যান্স এ্যাসিসট্যান্ট মিতা মাহমুদ মুন্নীসহ যুব সদস্যবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

ডাকবাংলা মোড় ছাড়াও সংস্থাটি সোনাডাঙ্গা বাসস্ট্যান্ড ও নতুন রাস্তা মোড়েও বিতরণ কার্যক্রম পরিচালনা করছে। আগামী ৭ দিন এ বিতরণ কার্যক্রম চলমান থাকবে।