শনিবার ১৩ জুন ২০২৬, জ্যৈষ্ঠ ৩০ ১৪৩৩

ব্রেকিং

২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রস্তাবিত বাজেট বড় হলেও বাস্তবায়নযোগ্য: এফবিসিসিআই একদিনে হাম সন্দেহে পাঁচ জনের মৃত্যু কুড়িলে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ১৪ জন গ্রেপ্তার ভারতের নতুন সেনাপ্রধান ধীরাজ শেঠ আসামে ভারতীয় বিমানবাহিনীর উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ৫ বিরোধী দল ‘অস্থিতিশীলতা তৈরি করতে চায়’: প্রধানমন্ত্রী ক্রিকেটারকে মারধরে জড়িত কাউকে ছাড় নয়: সিএমপি কমিশনার ক্রিকেটার নাঈমকে মারধর, পুলিশের ২ সদস্য সাময়িক বরখাস্ত নাঈমের গলায় পুলিশের থাবা: ক্রিকেটাররা ক্ষুব্ধ, বিসিবির নিন্দা মে মাসে সড়ক দুর্ঘটনায় নিহত ৬২২, আহত ১৬৫২: যাত্রী কল্যাণ সমিতি ইরানের বিলিয়ন ডলার ছাড় করছে সংযুক্ত আরব আমিরাত

জাতীয়

নীলফামারীতে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ২

 প্রকাশিত: ১৪:১০, ১০ জুন ২০২৬

নীলফামারীতে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ২

নীলফামারী সদরে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও একজন।

বুধবার সকাল সাড়ে ৯টার দিকে কচুকাটা ইউনিয়নের বাবু বাজার এলাকায় এ ঘটনা ঘটে বলে নীলফামারী সদর থানার ওসি জিল্লুর রহমান জানান।

নিহতরা হলেন- সদরের পঞ্চপুকুর ইউনিয়নের কুঠিপাড়া নদীরপাড় এলাকার আব্দুর রউফের ছেলে মজিবর রহমান (৫৫) ও কটুকাটা ইউনিয়নের হাজিপাড়া গ্রামের মজিবর রহমানের ছেলে জালাল উদ্দিন (৪৫)।

আহত ৩৫ বছর বয়সী মিঠু ইসলাম নিহত মজিবর রহমানের ছেলে। তারা সবাই পেশায় নির্মাণ শ্রমিক ছিলেন বলে জানা গেছে।

বাবু বাজার এলাকার সোহেল রানা বলেন, “সকালে স্থানীয় একটি পুকুরে বিদ্যুৎচালিত সেচযন্ত্র লাগিয়ে মাছ ধরার জন্য পানি নিষ্কাশন করছিলেন তিনজন। এ সময় সেচ পাম্পের বিদ্যুতের থ্রি-ফেজ লাইনের তার পানিতে পড়ে তারা বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই মজিবব নিহত হন।”

খরশেদ আলী নামের আরেকজন বলেন, “বাকি দুইজনকে উদ্ধার করে নীলফামারী জেনারেল হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক জালালকে মৃত ঘোষণা করেন।”

আহত মিঠু ওই হাসপাতালে চিকিৎসাধীন বলে জানান তিনি।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে ওসি জিল্লুর রহমান জানান।