বুধবার ১০ জুন ২০২৬, জ্যৈষ্ঠ ২৭ ১৪৩৩

ব্রেকিং

পাঁচ জেলায় দেওয়া হবে ‘ই-হেলথ কার্ড’: সংসদে প্রধানমন্ত্রী বিরোধীদের উন্নয়নকাজ তদারকিতে বিএনপির নারী এমপি কেন? ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক বসাল কেন্দ্রীয় ব্যাংক ৩০ বছর পর তোলা হবে সালমান শাহ’র লাশ, আদালতের অনুমতি বিনিয়োগ প্রক্রিয়া সহজ করার পদক্ষেপ নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী ছয় শিশুর মৃত্যু: আদ-দ্বীন কর্তৃপক্ষের জবাব ‘সন্তোষজনক নয়’, বললেন স্বাস্থ্যমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরো আট শিশুর মৃত্যু, নতুন শনাক্ত ৯৪ আসছে বছরেই চতুর্থ শ্রেণিতে যুক্ত হচ্ছে নতুন বিষয় ‘শিল্প ও সংস্কৃতি’ দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে বন্দুকধারীদের গুলিতে নিহত ১২ শান্তিরক্ষীদের আত্মত্যাগ বিশ্বশান্তির উজ্জ্বল দৃষ্টান্ত: প্রধানমন্ত্রী মার্কিন হামলার জবাবে বাহরাইন, কুয়েত ও জর্ডানে আক্রমণ ইরানের তালাক ছাড়াই অন্যের স্ত্রীকে বিয়ে, নাসির-তামিমা খালাস নীলফামারীতে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ২ হামের উপসর্গ: ওসমানী মেডিকেলে ৫ মাসের শিশুর মৃত্যু হাম: ইউনিসেফ থেকে টিকা কিনছে সরকার

জাতীয়

নড়াইলে সড়ক দুর্ঘটনায় নিহত ১

 প্রকাশিত: ২১:৩৪, ১০ জুন ২০২৬

নড়াইলে সড়ক দুর্ঘটনায় নিহত ১

জেলার লোহাগড়া উপজেলায় আজ ট্রাকের ধাক্কায় আমেনা হাসান বিপাশা (৩৭) নামের এক নারী নিহত হয়েছেন।

আজ বুধবার সকালে লোহাগড়া উপজেলার আলা মুন্সীর মোড় এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত আমেনা হাসান বিপাশা লোহাগড়া উপজেলার পাংখারচর কমিউনিটি ক্লিনিকে কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) পদে কর্মরত ছিলেন। তিনি উপজেলা সদরের লক্ষ্মীপাশার বাসিন্দা তানভীর আহমেদ রুবেলের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে আমেনা হাসান বিপাশা রিকশা ভ্যানযোগে উপজেলা সদরের লক্ষীপাশা থেকে কর্মস্থল পাংখারচরে যাচ্ছিলেন। পথিমধ্যে আলাউদ্দীন মুন্সী ওরফে আলা মুন্সীর মোড়ে পৌঁছালে একটি ট্রাক ভ্যানটিকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় আমেনা হাসান বিপাশাকে উদ্ধার করে যশোর ২৫০-শয্যা হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

বিষয়টি নিশ্চিত করে তুলারামপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিল হোসেন জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন