বুধবার ১০ জুন ২০২৬, জ্যৈষ্ঠ ২৭ ১৪৩৩

ব্রেকিং

পাঁচ জেলায় দেওয়া হবে ‘ই-হেলথ কার্ড’: সংসদে প্রধানমন্ত্রী বিরোধীদের উন্নয়নকাজ তদারকিতে বিএনপির নারী এমপি কেন? ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক বসাল কেন্দ্রীয় ব্যাংক ৩০ বছর পর তোলা হবে সালমান শাহ’র লাশ, আদালতের অনুমতি বিনিয়োগ প্রক্রিয়া সহজ করার পদক্ষেপ নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী ছয় শিশুর মৃত্যু: আদ-দ্বীন কর্তৃপক্ষের জবাব ‘সন্তোষজনক নয়’, বললেন স্বাস্থ্যমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরো আট শিশুর মৃত্যু, নতুন শনাক্ত ৯৪ আসছে বছরেই চতুর্থ শ্রেণিতে যুক্ত হচ্ছে নতুন বিষয় ‘শিল্প ও সংস্কৃতি’ দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে বন্দুকধারীদের গুলিতে নিহত ১২ শান্তিরক্ষীদের আত্মত্যাগ বিশ্বশান্তির উজ্জ্বল দৃষ্টান্ত: প্রধানমন্ত্রী মার্কিন হামলার জবাবে বাহরাইন, কুয়েত ও জর্ডানে আক্রমণ ইরানের তালাক ছাড়াই অন্যের স্ত্রীকে বিয়ে, নাসির-তামিমা খালাস নীলফামারীতে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ২ হামের উপসর্গ: ওসমানী মেডিকেলে ৫ মাসের শিশুর মৃত্যু হাম: ইউনিসেফ থেকে টিকা কিনছে সরকার

জাতীয়

চুয়াডাঙ্গায় খাদ্যে ক্ষতিকর উপাদান ব্যবহারের দায়ে বেকারিকে জরিমানা

 প্রকাশিত: ২১:২৫, ১০ জুন ২০২৬

চুয়াডাঙ্গায় খাদ্যে ক্ষতিকর উপাদান ব্যবহারের দায়ে বেকারিকে জরিমানা

জেলায় আজ খাদ্যপণ্য তৈরিতে মানবদেহের জন্য ক্ষতিকর টেক্সটাইল রঙ ও ইন্ডাস্ট্রিয়াল লবণ ব্যবহারের দায়ে ‘অভি ফুড প্রোডাক্টস’ নামের এক বেকারিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। 

আজ বুধবার বেলা ৩ টার দিকে চুয়াডাঙ্গা শহরের টাউন ফুটবল মাঠ সংলগ্ন এলাকায় ওই বেকারির কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মির্জা শহিদুল ইসলাম।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ‘অভি ফুড প্রোডাক্টস’ নামের বেকারিতে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে বিভিন্ন খাদ্যপণ্য উৎপাদন করা হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে। অভিযানকালে দেখা যায়, খাদ্য প্রস্তুতের কাজে অনুমোদিত উপকরণের পরিবর্তে ইন্ডাস্ট্রিয়াল লবণ ও কাপড়ে রঙ দেয়ার কাজে ব্যবহৃত টেক্সটাইল কালার ব্যবহার করা হচ্ছে। পরে কারখানায় উৎপাদিত বিভিন্ন খাদ্যপণ্যের নমুনা সংগ্রহ করে নিরাপদ খাদ্য অধিদপ্তরের  ভ্রাম্যমাণ পরীক্ষাগারে পরীক্ষা করা হয়। পরীক্ষার ফলাফলে অভিযোগের সত্যতা পাওয়া যায়। এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালত ‘অভি ফুড প্রোডাক্টস’ -এর মালিককে ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে ১০ দিনের বিনাশ্রম কারাদ- প্রদান করে। 

অভিযানকালে জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সাধন সরকার এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।