বৃহস্পতিবার ১১ জুন ২০২৬, জ্যৈষ্ঠ ২৮ ১৪৩৩

ব্রেকিং

পাঁচ জেলায় দেওয়া হবে ‘ই-হেলথ কার্ড’: সংসদে প্রধানমন্ত্রী বিরোধীদের উন্নয়নকাজ তদারকিতে বিএনপির নারী এমপি কেন? ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক বসাল কেন্দ্রীয় ব্যাংক ৩০ বছর পর তোলা হবে সালমান শাহ’র লাশ, আদালতের অনুমতি বিনিয়োগ প্রক্রিয়া সহজ করার পদক্ষেপ নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী ছয় শিশুর মৃত্যু: আদ-দ্বীন কর্তৃপক্ষের জবাব ‘সন্তোষজনক নয়’, বললেন স্বাস্থ্যমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরো আট শিশুর মৃত্যু, নতুন শনাক্ত ৯৪ আসছে বছরেই চতুর্থ শ্রেণিতে যুক্ত হচ্ছে নতুন বিষয় ‘শিল্প ও সংস্কৃতি’ দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে বন্দুকধারীদের গুলিতে নিহত ১২ শান্তিরক্ষীদের আত্মত্যাগ বিশ্বশান্তির উজ্জ্বল দৃষ্টান্ত: প্রধানমন্ত্রী মার্কিন হামলার জবাবে বাহরাইন, কুয়েত ও জর্ডানে আক্রমণ ইরানের তালাক ছাড়াই অন্যের স্ত্রীকে বিয়ে, নাসির-তামিমা খালাস নীলফামারীতে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ২ হামের উপসর্গ: ওসমানী মেডিকেলে ৫ মাসের শিশুর মৃত্যু হাম: ইউনিসেফ থেকে টিকা কিনছে সরকার

আন্তর্জাতিক

ইরানকে আলোচনায় বিলম্ব করার ‘মূল্য দিতে হবে’: ট্রাম্প

 প্রকাশিত: ০৮:০৮, ১১ জুন ২০২৬

ইরানকে আলোচনায় বিলম্ব করার ‘মূল্য দিতে হবে’: ট্রাম্প

মধ্যপ্রাচ্যের সংঘাত নিয়ে সমঝোতায় পৌঁছতে ইরান অনেক বেশি সময় নিয়েছে এবং এখন তাদের ‘মূল্য দিতে হবে’ বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ওয়াশিংটন থেকে এএফপি জানায়, বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প দাবি করেন, ইরানের সামরিক বাহিনী ‘সম্পূর্ণভাবে পরাজিত’ হয়েছে। এ মন্তব্য এমন সময় এলো, যখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলা হয়েছে এবং এপ্রিলে কার্যকর হওয়া যুদ্ধবিরতি চাপে পড়েছে।

ট্রাম্প তার ‘ট্রুথ সোশ্যাল’ প্ল্যাটফর্মে লিখেছেন, ‘মধ্যপ্রাচ্যের দাদাগিরি শেষ!!! তারা এমন একটি চুক্তি নিয়ে আলোচনা করতে অনেক বেশি সময় নিয়েছে, যা তাদের জন্য খুবই ভালো হতে পারত। এখন তাদের মূল্য দিতে হবে!!!’

মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেছিলেন, যুদ্ধের স্থায়ী অবসান ঘটাতে আলোচনা ‘চূড়ান্ত পর্যায়ে’ রয়েছে এবং ‘দুই-তিন দিনের মধ্যেই’ তা শেষ হতে পারে। বুধবারের বক্তব্য তার সেই অবস্থান থেকে ভিন্ন ইঙ্গিত দিল।

মঙ্গলবার গভীর রাতে মার্কিন বাহিনী জানায়, সোমবার একটি মার্কিন হেলিকপ্টার ভূপাতিত করার ঘটনায় প্রতিশোধ হিসেবে তারা ইরানের বিরুদ্ধে হামলা চালিয়েছে। ইরানের দক্ষিণ উপকূলজুড়ে বিস্ফোরণের খবর জানিয়েছে দেশটির গণমাধ্যম।

পরে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানায়, মার্কিন বিমান বাহিনী ও নৌবাহিনী ইরানের কমান্ড ও কন্ট্রোল, প্রতিরক্ষা এবং নজরদারি স্টেশনগুলো লক্ষ্য করে হামলা চালিয়েছে।

অন্যদিকে, ইরান বুধবার দাবি করেছে যে তারা জর্ডান ও বাহরাইনে অবস্থিত মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়েছে।