বুধবার ১০ জুন ২০২৬, জ্যৈষ্ঠ ২৭ ১৪৩৩

ব্রেকিং

বিনিয়োগ প্রক্রিয়া সহজ করার পদক্ষেপ নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী ছয় শিশুর মৃত্যু: আদ-দ্বীন কর্তৃপক্ষের জবাব ‘সন্তোষজনক নয়’, বললেন স্বাস্থ্যমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরো আট শিশুর মৃত্যু, নতুন শনাক্ত ৯৪ আসছে বছরেই চতুর্থ শ্রেণিতে যুক্ত হচ্ছে নতুন বিষয় ‘শিল্প ও সংস্কৃতি’ দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে বন্দুকধারীদের গুলিতে নিহত ১২ শান্তিরক্ষীদের আত্মত্যাগ বিশ্বশান্তির উজ্জ্বল দৃষ্টান্ত: প্রধানমন্ত্রী মার্কিন হামলার জবাবে বাহরাইন, কুয়েত ও জর্ডানে আক্রমণ ইরানের তালাক ছাড়াই অন্যের স্ত্রীকে বিয়ে, নাসির-তামিমা খালাস নীলফামারীতে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ২ হামের উপসর্গ: ওসমানী মেডিকেলে ৫ মাসের শিশুর মৃত্যু হাম: ইউনিসেফ থেকে টিকা কিনছে সরকার

স্বাস্থ্য

হামের উপসর্গ নিয়ে আরো আট শিশুর মৃত্যু, নতুন শনাক্ত ৯৪

 প্রকাশিত: ১৭:৫২, ১০ জুন ২০২৬

হামের উপসর্গ নিয়ে আরো আট শিশুর মৃত্যু, নতুন শনাক্ত ৯৪

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরো আট শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন করে ৯৪ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।

বুধবার বার স্বাস্থ্য অধিদপ্তরের হাম সংক্রান্ত নিয়মিত বুলেটিনে বলা হয়েছে, সারাদেশে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৯২ জনের। এ ছাড়া সন্দেহজনক হাম রোগের লক্ষণ নিয়ে ৫৪৭ জন মারা গেছে। অর্থাৎ হাম ও এর উপসর্গ মিলিয়ে ৬৩৯ জনের প্রাণহানি হয়েছে।

এ পর্যন্ত হামের লক্ষণ নিয়ে সবচেয়ে বেশি ২২৯ জন ঢাকায় মারা গেছে; আর ৮৬ জন রাজশাহী বিভাগের।

স্বাস্থ্য অধিদপ্তর বলছে, গেল ২৪ ঘণ্টায় নতুন করে ৯৪ জন হাম আক্রান্ত হয়েছে; এই সময়ে ৯৪৫ জন হামের লক্ষণ নিয়ে হাসপাতালে আসে; যাদের মধ্যে হাসপাতালে ভর্তি হয় ৮২৯ জন।

গেল ২৪ ঘণ্টায় হামের লক্ষণ নিয়ে হাসপাতালে আসে সবচেয়ে বেশি ৩১০ জন ঢাকার হাসপাতালগুলোতে। আর সবচেয়ে কম ১৭ জন ভর্তি হয়েছে রংপুরে।

এ নিয়ে দেশে মোট সন্দেহজনক রোগীয় সংখ্যা ৮২ হাজার ২৯ জন এবং নিশ্চিত হাম রোগীর সংখ্যা ৯ হাজার ৯২৭ জন।