শনিবার ০৬ জুন ২০২৬, জ্যৈষ্ঠ ২৩ ১৪৩৩

ব্রেকিং

বিভাজন নয়, ‘উদার গণতন্ত্র’ প্রতিষ্ঠা করতে চাই: ফখরুল আইভীর বাড়ির সামনে পুলিশের নজরদারি, সিসি ক্যামেরা স্থাপন সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হবে ১০১ শয্যার সিরাজগঞ্জে বাড়ছে যমুনার পানি, নদীতীরে ভাঙন আতঙ্ক নিম্ন আয়ের মানুষের বিদ্যুতের খরচ বাড়ছে না আদ-দ্বীনে ৬ শিশুর মৃত্যু: হাসপাতাল কর্তৃপক্ষের ‘অবহেলা’ ছিল, বলছে তদন্ত কমিটি অবসরভাতা বঞ্চিত শিক্ষকদের ভাতা চালু করবে সরকার: শিক্ষামন্ত্রী রামিসাকে ধর্ষণের পর হত্যা মামলার রায় ৭ জুন হাম: আরও ৪ শিশুর মৃত্যু, শনাক্ত ৬৯ ৩৮ ডিগ্রিতে পারদ, দিনাজপুরে তাপদাহে শ্রমজীবী মানুষের দুর্ভোগ হাদি হত্যাকাণ্ড নিয়ে বক্তব্যের পর মমতার বিরুদ্ধে মামলা ফোনালাপে নেতানিয়াহুকে ‘উন্মাদ’ বলার কথা স্বীকার করলেন ট্রাম্প

ইসলাম

পবিত্র মসজিদে নববীর আঙ্গিনা শীতলকরণে ব্যবহৃত বিশেষ মার্বেল থাসোস

 প্রকাশিত: ০৮:২১, ৬ জুন ২০২৬

পবিত্র মসজিদে নববীর আঙ্গিনা শীতলকরণে ব্যবহৃত বিশেষ মার্বেল থাসোস

মসজিদে নববীর অন্যতম গুরুত্বপূর্ণ স্থাপত্য উপাদান এবং এর পরিবেশবান্ধব শীতলীকরণ ব্যবস্থার একটি প্রধান অংশ হলো সাদা থাসোস মার্বেল। এটি মসজিদের অভ্যন্তর, ছাদ এবং উন্মুক্ত চত্বরগুলোতে ইবাদতকারীদের জন্য আরামদায়ক পরিবেশ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

মসজিদের চত্বর ও ছাদজুড়ে বিছানো সাদা মার্বেল আশপাশের তাপমাত্রা কমাতে সাহায্য করে। ফলে মুসল্লিরা নামাজ আদায় কিংবা চত্বরে চলাফেরার সময় পায়ের নিচে শীতলতার অনুভূতি পান। পবিত্র দুই মসজিদের প্রতি সৌদি আরবের বিশেষ যত্ন এবং হজযাত্রী, ওমরাহ পালনকারী ও দর্শনার্থীদের সেবার প্রতি তাদের আন্তরিকতার এটি একটি উজ্জ্বল দৃষ্টান্ত।

পবিত্র মসজিদ ও মসজিদে নববীর বিষয়ক সাধারণ কর্তৃপক্ষ জানিয়েছে, মসজিদে নববীর ছাদ ও বহিরাঙ্গন চত্বরগুলো আবৃত করতে মোট ১ লাখ ১৭ হাজার বর্গমিটার সাদা থাসোস মার্বেল ব্যবহার করা হয়েছে। বিভিন্ন আকারের এসব মার্বেলখণ্ড মসজিদের নান্দনিক স্থাপত্য নকশা, নামাজের স্থান এবং উন্মুক্ত চত্বরের অংশ হিসেবে ব্যবহূত হয়েছে। একই সঙ্গে এগুলো মসজিদের বিভিন্ন স্থাপনা ও উপাদানে সৌন্দর্যের অনন্য মাত্রা যোগ করেছে। সব মিলিয়ে এটি ইবাদতকারীদের জন্য বিশ্বের বৃহত্তম উন্মুক্ত মার্বেল-আবৃত এলাকাগুলোর একটি।

কর্তৃপক্ষ আরও জানায়, উজ্জ্বল শুভ্র বর্ণের জন্য খ্যাত থাসোস মার্বেল এর উচ্চমান এবং সূর্যের আলো প্রতিফলিত করার বিশেষ ক্ষমতার কারণে নির্বাচন করা হয়েছে। এটি সূর্যের তাপ শোষণ না করে অপেক্ষাকৃত শীতল থাকে, ফলে নামাজ আদায়ের স্থান হিসেবে এটি অত্যন্ত উপযোগী।

এ ছাড়া মার্বেলগুলো নিয়মিতভাবে বিশেষ স্বাস্থ্যসম্মত ও পরিবেশবান্ধব উপকরণ ব্যবহার করে পালিশ, পরিষ্কার এবং জীবাণুমুক্ত করা হয়। এর ফলে মার্বেলের স্বচ্ছতা, দীপ্তি ও তাপ নিয়ন্ত্রণের বৈশিষ্ট্য অক্ষুণ্ন থাকে এবং বছরজুড়ে মুসল্লিদের ব্যবহারের জন্য সর্বদা প্রস্তুত রাখা সম্ভব হয়।