শনিবার ০৬ জুন ২০২৬, জ্যৈষ্ঠ ২২ ১৪৩৩

ব্রেকিং

বিভাজন নয়, ‘উদার গণতন্ত্র’ প্রতিষ্ঠা করতে চাই: ফখরুল আইভীর বাড়ির সামনে পুলিশের নজরদারি, সিসি ক্যামেরা স্থাপন সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হবে ১০১ শয্যার সিরাজগঞ্জে বাড়ছে যমুনার পানি, নদীতীরে ভাঙন আতঙ্ক নিম্ন আয়ের মানুষের বিদ্যুতের খরচ বাড়ছে না আদ-দ্বীনে ৬ শিশুর মৃত্যু: হাসপাতাল কর্তৃপক্ষের ‘অবহেলা’ ছিল, বলছে তদন্ত কমিটি অবসরভাতা বঞ্চিত শিক্ষকদের ভাতা চালু করবে সরকার: শিক্ষামন্ত্রী রামিসাকে ধর্ষণের পর হত্যা মামলার রায় ৭ জুন হাম: আরও ৪ শিশুর মৃত্যু, শনাক্ত ৬৯ ৩৮ ডিগ্রিতে পারদ, দিনাজপুরে তাপদাহে শ্রমজীবী মানুষের দুর্ভোগ হাদি হত্যাকাণ্ড নিয়ে বক্তব্যের পর মমতার বিরুদ্ধে মামলা ফোনালাপে নেতানিয়াহুকে ‘উন্মাদ’ বলার কথা স্বীকার করলেন ট্রাম্প

জাতীয়

টাঙ্গাইলে বজ্রপাতে বাবা-মেয়ের মৃত্যু

 প্রকাশিত: ২২:২৩, ৫ জুন ২০২৬

টাঙ্গাইলে বজ্রপাতে বাবা-মেয়ের মৃত্যু

জেলার দেলদুয়ার উপজেলায় আজ বজ্রপাতে খালিদুর রহমান (২৯) ও তার মেয়ে খাদিজা আক্তারের (১০) মৃত্যু হয়েছে।

আজ শুক্রবার দুপুর দুইটার দিকে দেলদুয়ার উপজেলার ফাজিলহাটি ইউনিয়নের শাহদারিপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা জেলার দেলদুয়ার উপজেলার মাদারকোল গ্রামের বাসিন্দা। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার খালিদুর রহমান তার স্ত্রী ও মেয়েকে নিয়ে তার শ্বশুরবাড়ী দেলদুয়ার উপজেলার ফাজিলহাটি ইউনিয়নের পুটিয়াজানী গ্রামে যান। দুপুরে পার্শ্ববর্তী মেরুয়াঘোনা গ্রামে আরেক আত্মীয়ের বাড়ীতে দাওয়াত খাওয়ার উদ্দেশ্যে যাত্রা করেন। পথিমধ্যে শাহধারীপাড়া নামক স্থানে পৌঁছে অটোরিকশা থেকে নামার সময় বাবা মেয়ে দু’জনে হঠাৎ বজ্রপাতের শিকার হন। গুরুতর অবস্থায় স্থানীয়রা খালিদুর রহমান ও তার মেয়ে খাদিজা আক্তারকে উদ্ধার করে দেলদুয়ার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন। 

এছাড়া একই সময় দেলদুয়ার উপজেলার সদর ইউনিয়নের জাঙ্গালিয়া গ্রামে আসব খানের দু’টি গরুও বজ্রপাতে মারা যায়।

বিষয়টি নিশ্চিত করে দেলদুয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাখাওয়াত জানান, আইনগত প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ পরিবারে কাছে হস্তান্তর করা হয়েছে।