শুক্রবার ০৫ জুন ২০২৬, জ্যৈষ্ঠ ২২ ১৪৩৩

ব্রেকিং

বিভাজন নয়, ‘উদার গণতন্ত্র’ প্রতিষ্ঠা করতে চাই: ফখরুল আইভীর বাড়ির সামনে পুলিশের নজরদারি, সিসি ক্যামেরা স্থাপন সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হবে ১০১ শয্যার সিরাজগঞ্জে বাড়ছে যমুনার পানি, নদীতীরে ভাঙন আতঙ্ক নিম্ন আয়ের মানুষের বিদ্যুতের খরচ বাড়ছে না আদ-দ্বীনে ৬ শিশুর মৃত্যু: হাসপাতাল কর্তৃপক্ষের ‘অবহেলা’ ছিল, বলছে তদন্ত কমিটি অবসরভাতা বঞ্চিত শিক্ষকদের ভাতা চালু করবে সরকার: শিক্ষামন্ত্রী রামিসাকে ধর্ষণের পর হত্যা মামলার রায় ৭ জুন হাম: আরও ৪ শিশুর মৃত্যু, শনাক্ত ৬৯ ৩৮ ডিগ্রিতে পারদ, দিনাজপুরে তাপদাহে শ্রমজীবী মানুষের দুর্ভোগ হাদি হত্যাকাণ্ড নিয়ে বক্তব্যের পর মমতার বিরুদ্ধে মামলা ফোনালাপে নেতানিয়াহুকে ‘উন্মাদ’ বলার কথা স্বীকার করলেন ট্রাম্প

লাইফস্টাইল

ডায়াবেটিসে কফি খাওয়া কতটা নিরাপদ

 প্রকাশিত: ২০:৪৭, ৫ জুন ২০২৬

ডায়াবেটিসে কফি খাওয়া কতটা নিরাপদ

এক কাপ কফি ছাড়া অনেকেই তাদের সকাল কল্পনা করতে পারেন না। ক্লান্তি, অবসাদ, ঘুম ঘুম ভাব দূর করতে কফির জুড়ি মেলা ভার। কিন্তু আপনি যদি ডায়াবেটিসের রোগী হয়ে থাকেন তাহলে আপনাকে সতর্ক হতে হবে। ডায়াবেটিস রোগীদের কী খেতে হবে আর কী খেতে হবেনা তার একটি তালিকা আছে। কিন্তু চা, কফির বিষয়ে বাঁধা ধরা নিয়ম নেই। ডায়াবেটিক রোগী কফি খেলে শরীরে ইনসুলিনের উৎপাদন কমে যেয়ে গলা শুকিয়ে যায়, শরীরে ক্লান্তি নেমে আসে। ইনসুলিন মূলত অগ্ন্যাশয়ের প্রধান হরমোন যা গ্লুকোজকে রক্ত থেকে কোষের মধ্যে প্রবেশ নিয়ন্ত্রণ করে। আর ডায়াবেটিস নিয়ন্ত্রিত না হলে পরে কিডনিতে সমস্যা হতে পারে। গবেষণা বলছে, ডায়াবেটিক রোগীদের ব্ল্যাক কফি খেলে শরীরে কোন সমস্যা দেখা দেয় না। তবে যদি দুধ, চিনি, ক্রিম মিশিয়ে কফি বানানো হয় সেক্ষেত্রে সুগার লেভেল ভারসাম্যহীন হতে পারে এবং ইনসুলিনের উৎপাদন কমে যেতে পারে। কফিতে থাকা অ্যান্টি অক্সিডেন্ট মস্তিষ্কের কার্যক্রম ঠিক রেখে প্রদাহ হ্রাস করে যা শরীরের মারাত্বক ক্ষতি করে আর এ কারণে খুব দ্রুত মানুষের বুড়িয়ে যাওয়া শুরু হয়। ডায়াবেটিক রোগীদের যদি কফি খেতে হয় তাহলে অবশ্যই পরিমিত মাত্রায় খেতে হবে। না হলে উচ্চ রক্তচাপের সম্ভাবনা আছে। ডায়াবেটিক রোগীদের কফি খাওয়া নিয়ে অনেক গবেষণা হয়েছে। বেশিরভাগ ক্ষেত্রেই দুধ, চিনি বাদে ব্ল্যাক কফি খাওয়ার ওপর বারবার জোর দেওয়া হয়েছে।