শনিবার ০৬ জুন ২০২৬, জ্যৈষ্ঠ ২৩ ১৪৩৩

ব্রেকিং

বিভাজন নয়, ‘উদার গণতন্ত্র’ প্রতিষ্ঠা করতে চাই: ফখরুল আইভীর বাড়ির সামনে পুলিশের নজরদারি, সিসি ক্যামেরা স্থাপন সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হবে ১০১ শয্যার সিরাজগঞ্জে বাড়ছে যমুনার পানি, নদীতীরে ভাঙন আতঙ্ক নিম্ন আয়ের মানুষের বিদ্যুতের খরচ বাড়ছে না আদ-দ্বীনে ৬ শিশুর মৃত্যু: হাসপাতাল কর্তৃপক্ষের ‘অবহেলা’ ছিল, বলছে তদন্ত কমিটি অবসরভাতা বঞ্চিত শিক্ষকদের ভাতা চালু করবে সরকার: শিক্ষামন্ত্রী রামিসাকে ধর্ষণের পর হত্যা মামলার রায় ৭ জুন হাম: আরও ৪ শিশুর মৃত্যু, শনাক্ত ৬৯ ৩৮ ডিগ্রিতে পারদ, দিনাজপুরে তাপদাহে শ্রমজীবী মানুষের দুর্ভোগ হাদি হত্যাকাণ্ড নিয়ে বক্তব্যের পর মমতার বিরুদ্ধে মামলা ফোনালাপে নেতানিয়াহুকে ‘উন্মাদ’ বলার কথা স্বীকার করলেন ট্রাম্প

আন্তর্জাতিক

লিতানির উত্তরে ৩ গ্রামে হামলার হুমকি ইসরাইলের

 প্রকাশিত: ০৮:০৩, ৬ জুন ২০২৬

লিতানির উত্তরে ৩ গ্রামে হামলার হুমকি ইসরাইলের

ইসরাইলের সেনাবাহিনী শুক্রবার লেবাননের দক্ষিণাঞ্চলে লিতানি নদীর উত্তরে অবস্থিত তিনটি গ্রামের বাসিন্দাদের এলাকা খালি করার নির্দেশ দিয়েছে। ওই এলাকায় ইরান-সমর্থিত হিজবুল্লাহর বিরুদ্ধে অভিযান চালানো হতে পারে বলে জানায় ইসরাইলি সেনাবাহিনী।

খবর বার্তা সংস্থা এএফপি’র। 

ইসরাইলি সেনাবাহিনীর আরবি ভাষার মুখপাত্র আভিচাই আদ্রাই সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে জানায়,  ‘আপনাদের নিরাপত্তার স্বার্থে অবিলম্বে নিজেদের বাড়িঘর ছেড়ে দিতে হবে এবং গ্রাম ও শহর এলাকা থেকে অন্তত ১ কিলোমিটার দূরে খোলা জায়গায় সরে যেতে হবে।’

তিনি বলেন, ‘যারা হিজবুল্লাহর সদস্য এবং হিজবুল্লাহর স্থাপনা বা অস্ত্রের কাছাকাছি থাকবেন, তারা নিজের জীবন ঝুঁকির মধ্যে ফেলবেন।’

এদিকে হিজবুল্লাহ প্রধান নাইম কাসেম বৃহস্পতিবার লেবানন ও ইসরাইলের দূতদের ঘোষিত শর্তসাপেক্ষ যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করেছেন। তিনি এর পরিবর্তে একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি এবং ইসরাইলি বাহিনীর সম্পূর্ণ প্রত্যাহারের দাবি জানিয়েছেন এবং ইসরাইলের উত্তরাঞ্চলে নতুন হামলার হুমকিও দিয়েছেন।