শনিবার ০৬ জুন ২০২৬, জ্যৈষ্ঠ ২৩ ১৪৩৩

ব্রেকিং

বিভাজন নয়, ‘উদার গণতন্ত্র’ প্রতিষ্ঠা করতে চাই: ফখরুল আইভীর বাড়ির সামনে পুলিশের নজরদারি, সিসি ক্যামেরা স্থাপন সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হবে ১০১ শয্যার সিরাজগঞ্জে বাড়ছে যমুনার পানি, নদীতীরে ভাঙন আতঙ্ক নিম্ন আয়ের মানুষের বিদ্যুতের খরচ বাড়ছে না আদ-দ্বীনে ৬ শিশুর মৃত্যু: হাসপাতাল কর্তৃপক্ষের ‘অবহেলা’ ছিল, বলছে তদন্ত কমিটি অবসরভাতা বঞ্চিত শিক্ষকদের ভাতা চালু করবে সরকার: শিক্ষামন্ত্রী রামিসাকে ধর্ষণের পর হত্যা মামলার রায় ৭ জুন হাম: আরও ৪ শিশুর মৃত্যু, শনাক্ত ৬৯ ৩৮ ডিগ্রিতে পারদ, দিনাজপুরে তাপদাহে শ্রমজীবী মানুষের দুর্ভোগ হাদি হত্যাকাণ্ড নিয়ে বক্তব্যের পর মমতার বিরুদ্ধে মামলা ফোনালাপে নেতানিয়াহুকে ‘উন্মাদ’ বলার কথা স্বীকার করলেন ট্রাম্প

ইসলাম

শুধু সৌদিতে অবস্থানরতরা এবার হজ করতে পারবেন

 প্রকাশিত: ০৬:০৪, ২৩ জুন ২০২০

শুধু সৌদিতে অবস্থানরতরা এবার হজ করতে পারবেন

এ বছর সীমিত পরিসরে হজের আয়োজন করা হবে বলে ঘোষণা দিয়েছে সৌদি আরব। যারা এরইমধ্যে দেশটিতে অবস্থান করছেন শুধু তারই এবারের হজে অংশগ্রহণ করতে পারবেন। করোনাভাইরাসের কারণে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। 

সোমবার সন্ধ্যায় সৌদি আরবের হজ ও উমরা মন্ত্রণালয় এ ঘোষণা দিয়েছে।

ঘোষণায় বলা হয়, ১৪৪১ হিজরি মোতাবেক ২০২০ সালে আন্তর্জাতিকভাবে বহির্বিশ্বেরর হজপালনকারীরা হজে অংশ নিতে পারবেন না।

দেশটির দৈনিক আরব নিউজের এক অনলাইন প্রতিবেদনে বলা হচ্ছে, প্রতিবছর বিশ্বের বিভিন্ন দেশের প্রায় ২৫ লাখ মুসল্লি হজে অংশ নেন। কিন্তু এবার মহামারি করোনার কারণে মানুষ এক দেশ থেকে অন্য দেশে ভ্রমণ করতে পারছেন না। এছাড়া সাম্প্রতিক দিনগুলোতে করোনার সংক্রমণ আশঙ্কাজনক হারে বেড়েই চলেছে।

অনলাইন নিউজ পোর্টাল