শনিবার ১৪ মার্চ ২০২৬, ফাল্গুন ৩০ ১৪৩২, ২৫ রমজান ১৪৪৭

ব্রেকিং

হরমুজ প্রণালি বন্ধ রাখার নির্দেশ মোজতবা খামেনির উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইসরাইলে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা ইরানের, আহত ২ দুবাইয়ের কেন্দ্রে বিস্ফোরণ, আকাশে ধোঁয়ার কুণ্ডলী বাগেরহাটের রামপালে বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে নিহত অন্তত ১২ ইরান যুদ্ধের প্রথম ৬ দিনেই খরচ ১১.৩ বিলিয়ন ডলার ইরানের ভেতরে বাস্তুচ্যুত ৩২ লাখ মানুষ: জাতিসংঘ ‘জিয়া স্বাধীনতার ঘোষক’, ‘বাংলাদেশ জিন্দাবাদ’: সংসদের ভাষণে আর যা যা বললেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আওয়ামী লীগ দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছিল: রাষ্ট্রপতি এই সংসদ বাংলাদেশের জনগণের: প্রধানমন্ত্রী খালেদা জিয়া সংসদে থাকলে সবচেয়ে বেশি খুশি হতেন: স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রপতির ভাষণ ঘিরে সংসদে বিরোধীদের ওয়াকআউট আশা করি সরকারি ও বিরোধী দল আলাদা হবে না: স্পিকারকে শফিকুর ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে এই সংসদকে মুক্ত করেছিলাম: নাহিদ যুদ্ধাপরাধে দণ্ডিত সাতজনের জন্যও শোক জানাল ত্রয়োদশ সংসদ বাহরাইনের জ্বালানি ট্যাংকে হামলা, বাসিন্দাদের ঘরে থাকার আহ্বান যাত্রা করল ত্রয়োদশ সংসদ কয়েক হাত দূর থেকে গুলি, প্রাণে বেঁচে গেলেন জম্মু-কাশ্মীরের ফারুক আব্দুল্লাহ তেল-গ্যাস নয়, মধ্যপ্রাচ্যে বড় ভয় খাবার পানি বিশ্বকাপে অংশগ্রহণের কোনো সম্ভাবনা নেই ইরানের : ক্রীড়ামন্ত্রী

ইসলাম

ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের

 প্রকাশিত: ২০:২২, ১১ নভেম্বর ২০২৫

ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের

দেশের জন্য কাঙ্ক্ষিত ফলাফল অর্জনের লক্ষ্যে আসন্ন বহু-জাতিক ক্রীড়া (মাল্টি ন্যাশনাল স্পোর্টস) কার্নিভাল ষষ্ঠ ইসলামিক সলিডারিটি গেমসে ভালো করতে চান বাংলাদেশের ক্রীড়াবিদরা। সৌদি আরবের রিয়াদে আগামী ৭-২১ নভেম্বর অনুষ্ঠিত হবে ষষ্ঠ ইসলামিক গেমস। 

বিশ্বের ৫৭টি দেশের প্রায় ৩ হাজার ক্রীড়াবিদ এই বহু-জাতিক উৎসবে অংশ নিচ্ছেন। ইসলামিক সহযোগিতা সংস্থার (আইওসি) সদস্য দেশগুলোর অভিজাত ক্রীড়াবিদরা অ্যাথলেটিকস, সাঁতার, ফুটবল, কুস্তিসহ বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করবেন। ২০০৫ সালে সৌদি আরবে এই গেমসের প্রথম আসর অনুষ্ঠিত করেছিল।

বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) অডিটোরিয়ামে আয়োজিত আজ এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের চিফ দ্য মিশন ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. সেলিম ফকির জানান, ‘বাংলাদেশের ক্রীড়াবিদরা গেমসের জন্য ভালো প্রস্তুতি নিয়েছেন এবং আমরা আশা করছি, তারা সর্বোচ্চ প্রচেষ্টা দিয়ে দেশের জন্য সাফল্য বয়ে আনবেন।’

তিনি জানান, বাংলাদেশ থেকে মোট ৩৬ জন ক্রীড়াবিদ ১০টি ডিসিপ্লিনে অংশ নেবেন। ইভেন্টগুলো হচ্ছে- অ্যাথলেটিকস, ফেন্সিং, কারাতে, সাঁতার, টেবিল টেনিস, ভারোত্তোলন, কুস্তি, উশু, জুডো এবং তায়কোয়ানদো।

৮ নভেম্বর জুডো, টেবিল টেনিস, ভারোত্তোলন এবং সাঁতার ইভেন্ট দিয়ে নিজেদের অভিযান শুরু করবে বাংলাদেশ।

চিফ দ্য মিশন আরও জানান, পূর্ববর্তী ইসলামিক সলিডারিটি গেমসে বাংলাদেশ শুটিংয়ে একটি স্বর্ণ, একটি রৌপ্য এবং একটি ব্রোঞ্জ, আর্চারিতে দুটি রৌপ্য ও একটি ব্রোঞ্জ এবং কুস্তিতে একটি ব্রোঞ্জ পদক অর্জন করেছে। তবে এবারের আসরে শুটিং ও আর্চারি অন্তর্ভুক্ত নেই।

তিনি বলেন, অংশগ্রহণকারী আমাদের সবগুলো দলের সঙ্গে আলোচনা হয়েছে এবং সবাই তাদের সেরা পারফরম্যান্স দিয়ে কাঙ্ক্ষিত ফল অর্জনের আশাবাদ ব্যক্ত করেছেন।

৩৬ জন ক্রীড়াবিদদের সাথে কোচ, ম্যানেজার এবং দলের কর্মকর্তাসহ ১৬ জন কর্মকর্তা রিয়াদে যাবেন।

এসএ গেমসের স্বর্ণপদকজয়ী মাবিয়া আক্তার সীমান্ত এবং উদীয়মান টেবিল টেনিস খেলোয়াড় মুহতাসিন আহমেদ হৃদি উদ্বোধনী অনুষ্ঠানের মার্চ পাস্টে বাংলাদেশের জাতীয় পতাকা বহন করবেন।

অংশগ্রহণকারী ক্রীড়াবিদ এবং দলের কর্মকর্তারা ৫ নভেম্বর রিয়াদের উদ্দেশ্যে রওনা হবেন এবং খেলা শেষে দেশে ফিরে আসবেন।