রোববার ২৯ মার্চ ২০২৬, চৈত্র ১৫ ১৪৩২, ১০ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

লরি শ্রমিকদের কারাদণ্ড: উত্তরের ৮ জেলায় তেল সরবরাহ বন্ধ বিরোধী দলের নোটিশ: বিধি মেনে সংসদ পরিচালনার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর অতীতে জিডিপি প্রবৃদ্ধি ‘ফুলিয়ে-ফাঁপিয়ে’ দেখানো হয়েছে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা হরমুজের কাছে হানা, খার্ক দখলে ‘স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে’ পেন্টাগন মার্কিন সেনারা এলে আগুনে পুড়িয়ে দেওয়া হবে: ইরানি স্পিকারের হুঁশিয়ারি প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে দিচ্ছে সরকার ঈদের ছুটির পর সংসদ অধিবেশন শুরু মানব পাচারের মামলা: জেনারেল মাসুদ উদ্দিন আরও ৬ দিন রিমান্ডে গত ৮ বছর দেশে হামের টিকাই দেওয়া হয়নি: স্বাস্থ্যমন্ত্রী বাস থেকে শতভাগ যাত্রী নামিয়ে ফেরিতে তুলতে হবে আরও ১১ জেলা পেল নতুন ডিসি আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী: হেঁটে ঘুরলেন সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয় নড়াইলে ‘তেল না পেয়ে’ পাম্প ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যার অভিযোগ শাহজালালে বিমানের শৌচাগারে মিলল ৩৮ কোটি টাকার সোনার বার এবার এসএসসি পরীক্ষা কক্ষেও বসবে সিসিটিভি

ইসলাম

ভুলে সূরা ফাতেহা উচ্চৈঃস্বরে পড়লে সহু সেজদা দিতে হবে কিনা?

 প্রকাশিত: ০৭:২৩, ৪ জানুয়ারি ২০২৫

ভুলে সূরা ফাতেহা উচ্চৈঃস্বরে পড়লে সহু সেজদা দিতে হবে কিনা?

আমাদের গ্রামের মসজিদের ইমাম সাহেব একদিন এশার নামাযের তৃতীয় রাকাতে ভুলে সূরা ফাতেহা শেষ পর্যন্ত উচ্চৈঃস্বরে পড়ে ফেলেন এবং এ কারণে সাহু সিজদা আদায় করেন। জানার বিষয় হল, এ কারণে কি সাহু সিজদা ওয়াজিব হয়েছিল? এক্ষেত্রে নামায শেষে সাহু সিজদা করা কি ঠিক হয়েছে?

উত্তর: হাঁ, প্রশ্নোক্ত ক্ষেত্রে সাহু সিজদা ওয়াজিব হয়েছিল। কেননা ফরয নামাযের শেষ দুই রাকাতে কেরাত নিম্নস্বরে পড়া জরুরি। প্রথম দুই রাকাতের মতো উচ্চৈঃস্বরে পড়া যাবে না। এক্ষেত্রে কেউ যদি সূরা ফাতেহার তিন আয়াত বা তার বেশি উচ্চৈঃস্বরে পড়ে ফেলে, তাহলে সাহু সিজদা করতে হবে। সুতরাং প্রশ্নোক্ত ক্ষেত্রে ইমাম সাহেবের সাহু সিজদা করা ঠিক হয়েছে।

* كتاب >الأصل< للشيباني ১/১৯৫ : قلت: فإن كان إماماً وكانت العشاء، فقرأ في الأخريين وجهر بالقراءة، أو كانت الظهر والعصر، فقرأ فيهما وجهر بالقراءة، كان عليه سجدتا السهو؟ قال: نعم.

—আলমাবসূত, সারাখসী ১/১৮, ২২২; আলমুহীতুর রাযাবী ১/৩২০; ফাতাওয়া ওয়ালওয়ালিজিয়া ১/৯৯; ফাতহুল কাদীর ১/৪৪১

আলকাউসার