মঙ্গলবার ২৩ জুন ২০২৬, আষাঢ় ১০ ১৪৩৩

ব্রেকিং

প্রধানমন্ত্রীর সফর ঘীরে অর্থনৈতিক প্রত্যাশা: বাণিজ্য ঘাটতির বিশাল ব্যবধান কমাতে পারে চীনা এফডিআই এবারও ম্যাজিস্ট্রেসি পেল সেনাবাহিনী সেনা মোতায়েন কেন, ব্যাখ্যা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী ২৭ থেকে ৮ কোটিতে নেমেছে বিটিভির আয় ৪ বিভাগে ‘অতিভারি’ বৃষ্টির আভাস ভারতের উত্তরপ্রদেশে কোচিং সেন্টারে ভয়াবহ অগ্নিকান্ডে নিহত ১৩ মালয়েশিয়ার বিনিয়োগ টানার চেষ্টা চলছে: মাহ্‌দী আমিন আগামী দুবছর সময় `কঠিন` যাবে: অর্থমন্ত্রী ধানমন্ডিতে ‘আওয়ামী লীগের মিছিলের প্রস্তুতির সময়’ গ্রেপ্তার ১০ আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী: নাশকতা ঠেকাতে ৬ জেলায় সেনা মোতায়েন পদত্যাগের ঘোষণা ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের মানবতাবিরোধী অপরাধ: ইনুর মামলার রায় ৩০ জুন মালয়েশিয়ার শ্রমবাজার বাংলাদেশি কর্মীদের জন্য উন্মুক্ত করার আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশ-মালয়েশিয়া একটি এমওইউ, দুটি দলিল বিনিময় সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র ও ইরানের উচ্চ পর্যায়ের আলোচনা শেষ

ইসলাম

বায়তুল মোকাররমের খতিব রুহুল আমিনকে অপসারণ

 প্রকাশিত: ১৯:৫৯, ২২ সেপ্টেম্বর ২০২৪

বায়তুল মোকাররমের খতিব রুহুল আমিনকে অপসারণ

আওয়ামী লীগ সরকারের আমলে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব হিসেবে নিয়োগ পাওয়া মুফতি মো. রুহুল আমিনকে কেন্দ্র করে হট্টগোল ও সংঘর্ষের ঘটনার দুই দিনের মাথায় তাকে অপসারণ করা হয়েছে।

ধর্ম মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে রোববার বিকালে বলা হয়, “বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মো. রুহুল আমিনকে যথাযথ প্রক্রিয়া অনুসরণের মাধ্যমে খতিবের পদ থেকে অপসারণ করা হয়েছে।”

গত শুক্রবার জুমার নামাজের আগে বায়তুল মোকাররমের বর্তমান ও সাবেক দুই খতিবের অনুসারীদের মধ্যে ‘হাতাহাতি ও জিনিসপত্র ভাঙচুরের’ ঘটনা ঘটে। ভাঙচুর করা হয়েছে মসজিদের দরজা-জানালাও।

এ ঘটনায় কয়েকজন আহত হয়েছেন বলেও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

৫ অগাস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর অনেকের মতো খতিব রুহুল আমিনও ‘আত্মগোপনে চলে যান’। পরে খতিবের দায়িত্ব দেওয়া হয় ওয়ালিউর রহমান খানকে।

গত শুক্রবার রুহুল আমিন বায়তুল মোকাররমে ফিরলে নামাজ পড়তে আসা লোকজনের মধ্যে উত্তেজনা দেখা দেয়।

মসজিদে নামাজ পড়তে আসা জাহেদ আলী নামের এক ব্যক্তি বলেছিলেন, “নামাজের আগে নিয়মানুযায়ী বায়তুল মোকাররম মসজিদের বর্তমান খতিব মুফতি ওয়ালিয়ুর রহমান খান বয়ান করছিলেন। এমন সময় পুরানো খতিব মুফতি রুহুল আমিন তার অনুসারীদের নিয়ে মসজিদে ঢুকে বর্তমান খতিবের মাইক্রোফোনে হাত দেন। এ নিয়ে ঝামেলা বেঁধে যায়।”

সাবেক ও বর্তমান খতিবের অনুসারীদের মধ্যে ‘হাতাহাতি ঘিরে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়’ বলে জানান পুলিশের এক কর্মকর্তা।

তিনি বলেন, “তারা একপক্ষ আরেক পক্ষকে জুতার বাক্স থেকে জুতা বের করে ছুড়ে মেরেছে।”

পুলিশের মতিঝিল বিভাগের উপ কমিশনার মো. শাহরিয়ার আলী ওইদিন বলেন, "ভেতরে নতুন এবং পুরাতন খতিব নিয়ে সমস্যা হয়েছে। পরে জেনেছি পুরাতন খতিব নামাজ পড়াতে পারেননি। নতুন খতিব জুমার নামাজ পড়িয়েছেন।"

পরে এ ঘটনার নিন্দা জানিয়ে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের ঘোষণা দেয় ধর্ম মন্ত্রণালয়।