শুক্রবার ১৩ মার্চ ২০২৬, ফাল্গুন ২৯ ১৪৩২, ২৪ রমজান ১৪৪৭

ব্রেকিং

বাগেরহাটের রামপালে বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে নিহত অন্তত ১২ ইরান যুদ্ধের প্রথম ৬ দিনেই খরচ ১১.৩ বিলিয়ন ডলার ইরানের ভেতরে বাস্তুচ্যুত ৩২ লাখ মানুষ: জাতিসংঘ ‘জিয়া স্বাধীনতার ঘোষক’, ‘বাংলাদেশ জিন্দাবাদ’: সংসদের ভাষণে আর যা যা বললেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আওয়ামী লীগ দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছিল: রাষ্ট্রপতি এই সংসদ বাংলাদেশের জনগণের: প্রধানমন্ত্রী খালেদা জিয়া সংসদে থাকলে সবচেয়ে বেশি খুশি হতেন: স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রপতির ভাষণ ঘিরে সংসদে বিরোধীদের ওয়াকআউট আশা করি সরকারি ও বিরোধী দল আলাদা হবে না: স্পিকারকে শফিকুর ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে এই সংসদকে মুক্ত করেছিলাম: নাহিদ যুদ্ধাপরাধে দণ্ডিত সাতজনের জন্যও শোক জানাল ত্রয়োদশ সংসদ বাহরাইনের জ্বালানি ট্যাংকে হামলা, বাসিন্দাদের ঘরে থাকার আহ্বান যাত্রা করল ত্রয়োদশ সংসদ কয়েক হাত দূর থেকে গুলি, প্রাণে বেঁচে গেলেন জম্মু-কাশ্মীরের ফারুক আব্দুল্লাহ তেল-গ্যাস নয়, মধ্যপ্রাচ্যে বড় ভয় খাবার পানি বিশ্বকাপে অংশগ্রহণের কোনো সম্ভাবনা নেই ইরানের : ক্রীড়ামন্ত্রী

ইসলাম

যে ব্যক্তি আযানের সময় কথা বলবে মৃত্যুর সময় তার কালিমা নসীব হবে না

 প্রকাশিত: ১৭:৫২, ২ অক্টোবর ২০২৩

যে ব্যক্তি আযানের সময় কথা বলবে মৃত্যুর সময় তার কালিমা নসীব হবে না

প্রচলিত ভুল থেকে সংগৃহিত

এটি হাদীস নয়
যে ব্যক্তি আযানের সময় কথা বলবে মৃত্যুর সময় তার কালিমা নসীব হবে না

কোনো কোনো মানুষকে বলতে শোনা যায়, যে ব্যক্তি আযানের সময় কথা বলবে, মৃত্যুর সময় তার কালিমা নসীব হবে না।

এটি একটি জাল বর্ণনার বক্তব্য; এখানে একটু ভিন্ন ভাষায় পেশ করা হয়েছে। উক্ত জাল বর্ণনাটি সম্পর্কে এ বিভাগেই ইতিপূর্বে (ডিসেম্বর ২০০৫) লেখা হয়েছে। বর্ণনাটি হল-

مَنْ تَكَلَّمَ عِنْدَ الأَذَانِ خِيفَ عَلَيْهِ زَوَالُ الإِيمَانِ.

যে ব্যক্তি আযানের সময় কথা বলবে তার ঈমান চলে যাওয়ার আশংকা রয়েছে।

আল্লামা সাগানী রাহ. একে জাল বলেছেন। (দ্র. রিসালাতুল মাউযূআত ১২; কাশফুল খাফা ২/২২৬, ২৪০)

এ বর্ণনার ‘ঈমান চলে যাওয়ার আশংকা রয়েছে’- এ কথাকেই এখানে ‘মৃত্যুর সময় তার কালিমা নসীব হবে না’ বলে ব্যক্ত করা হয়েছে। সুতরাং তা একটি জাল ও ভিত্তিহীন কথা।

তবে আমাদের উচিত আযানের সময় গল্প-গুজবে লিপ্ত না থেকে আযানের উত্তর দেওয়া। হাদীস শরীফে এসেছে, যে ব্যক্তি দিল থেকে আযানের উত্তর দেবে সে জান্নাতে প্রবেশ করবে। (দ্র. সহীহ মুসলিম, হাদীস ৩৮৫)

Online_portal_24