শুক্রবার ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ফাল্গুন ১ ১৪৩২, ২৫ শা'বান ১৪৪৭

ব্রেকিং

ফলাফলে ‘গরমিল’, প্রশাসন ‘নিরপেক্ষ ছিল না’: জামায়াত নিরঙ্কুশ বিজয়ে তারেককে পাকিস্তানের প্রধানমন্ত্রী-প্রেসিডেন্টের অভিনন্দন তারেককে মোদীর অভিনন্দন, গণতান্ত্রিক-অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের সমর্থনে থাকবে ভারত নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি ঐতিহাসিক জয়ে তারেককে অভিনন্দন, এক সঙ্গে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র খুলনার ৬টি আসনে চারটিতে বিএনপি, দুটিতে জামায়াত জয়ী জামায়াত নেতা সাঈদীর ছোট ছেলে জয়ী, হেরেছেন বড়জন ঢাকা-৮: জিতলেন আব্বাস, পাটওয়ারীর হার ৪৯৮০ ভোটে নওগাঁর ছয় আসনের পাঁচটিতে জয় বিএনপির গোপালগঞ্জের তিন আসনই এখন বিএনপির ঢাকা-১৫: জামায়াত আমিরের জয় ২২ হাজার ভোটে বগুড়া-৬ আসনে তারেক রহমান বড় ব্যবধানে জয়ী ঢাকা- ১৭: ৪৩৯৯ ভোটে জিতলেন তারেক রহমান

ইসলাম

বড়দের বিনয়

 প্রকাশিত: ২১:১৮, ১৭ ডিসেম্বর ২০২২

বড়দের বিনয়

শায়খুল ইসলাম মুফতী মুহাম্মাদ তাকী উসমানী হাফিযাহুল্লাহ। বিশ্ববরেণ্য শীর্ষ আলেমেদ্বীন। সাম্প্রতিক সময়ের বিভিন্ন জরিপে মুসলিম বিশ্বের অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্ব হিসেবে যার নাম বারবার উঠে এসেছে। জ্ঞানের বিভিন্ন শাখায় অসাধারণ পাণ্ডিত্য, দীন ইসলামের খেদমতে নিবেদিত প্রাণ হওয়ার পাশাপাশি চারিত্রিক বিনয় তাঁর অন্যতম বৈশিষ্ট্য।

সম্প্রতি ‘যমযম পাবলিশারস’ একটি বই প্রকাশের উদ্যোগ গ্রহণ করে। বইটি মূলত মুফতী তাকী উসমানী হাফিযাহুল্লাহ এর বিভিন্ন সময়ে লেখা ইলমী আলোচনা সম্বলিত মূল্যবান চিঠি-পত্রের সংকলন।

লাইব্রেরি কর্তৃপক্ষ নিজেদের পক্ষ থেকে সংকলনটির নাম দেয় ‘মাকাতীবে শায়খুল ইসলাম’। এরপর তারা তা প্রকাশের অনুমতি চেয়ে মুফতী সাহেবের কাছে লিখিত আবেদন জানায়।
তাদের আবেদনের জবাবে মুফতী তাকী উসমানী হাফিযাহুল্লাহ লেখেন,
যেহেতু এসকল চিঠিপত্রে নিরেট ইলমী আলোচনাই স্থান পেয়েছে, অতএব তা প্রকাশে কোনো অসুবিধা মনে হচ্ছে না। তবে বইয়ের নাম ‘মাকাতীবে শায়খুল ইসলাম’ দেখে মানুষের মনে ঐসকল বুযুর্গদের খেয়াল আসবে, যারা প্রকৃত অর্থেই ‘শায়খুল ইসলাম’ ছিলেন। এক্ষেত্রে তাদের মনে আমার মত অধমের কথা আসবে না, জোরজবরদস্তি করে যার সাথে এই উপাধি জুড়ে দেওয়া হয়েছে। অতএব বইয়ের নাম পরিবর্তন করে ‘মুফীদ ইলমী মাকাতীব’ বা এধরনের কোনো নাম রাখলে ভালো হবে। আল্লাহ পাক আপনাদের সর্বোত্তম বিনিময় দান করুন।

মুআসসাসা ইলমিয়্যাহ বাংলাদেশ