শুক্রবার ২০ ফেব্রুয়ারি ২০২৬, ফাল্গুন ৮ ১৪৩২, ০৩ রমজান ১৪৪৭

ব্রেকিং

উত্তর কোরিয়ায় ক্ষমতাসীন দলের সম্মেলন উদ্বোধন করলেন কিম জং উন এআই নিয়ে যৌথ অবস্থান ঘোষণা করবেন বিশ্বনেতারা ভেনেজুয়েলা পার্লামেন্টে সর্বসম্মতভাবে সাধারণ ক্ষমা আইন পাস তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়ে ট্রাম্পের চিঠি হাসিনাকে ফেরানোর প্রক্রিয়া চালিয়ে যাওয়া হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সরকারি দল সংস্কারের সঙ্গে প্রতারণা করেছে: নাহিদ বিদ্রোহের অভিযোগে দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউনের যাবজ্জীবন সচিবালয়েই অফিস করছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনীর প্রধানের সাক্ষাৎ ঈদের আগেই ফ্যামিলি কার্ড বিতরণ শুরু: তথ্যমন্ত্রী ভারতীয় ভিসা প্রক্রিয়া দ্রুতই স্বাভাবিক হবে: সহকারী হাই কমিশনার আইজিপি বাহারুল স্বেচ্ছায় চলে যাচ্ছেন, আলোচনায় পুনরায় ডিএমপি কমিশনার সাজ্জাদ মিত্রদের সঙ্গে এআইয়ের ‘নিয়মের কাঠামো’ গড়তে বদ্ধপরিকর মাখোঁ ভারতে এআই সম্মেলনে ভাষণ বাতিল করলেন বিল গেটস শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনাই প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী ইরানে নতুন কোনো মার্কিন হামলার বিরুদ্ধে সতর্কতা জানালেন ল্যাভরভ

আন্তর্জাতিক

করোনায় বিপর্যস্ত ভারতে আরো ৪১২০ মৃত্যু

 প্রকাশিত: ১৪:৪২, ১৩ মে ২০২১

করোনায় বিপর্যস্ত ভারতে আরো ৪১২০ মৃত্যু

ভারতে প্রতিদিন করোনা শনাক্ত ও মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। মাঝে দু’একদিন সামান্য কমলেও সেটা অতি নগণ্য।

গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ৩ লাখ ৬২ হাজার ৭২৭। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। গেলো ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় মৃত্যু হয়েছে ৪ হাজার ১২০ জনের। যা গতদিনের চেয়ে সামান্য কম।

বৃহস্পতিবার (১৩ মে) এ তথ্য জানায় টাইমস অব ইন্ডিয়া, এনডিটিভি।

আক্রান্তের সংখ্যা ক্রমশ কমতে থাকায় কিছুটা হলেও আশার আলো দেখেছিলো ভারত। কিন্তু দু’দিন পরেই তার চিত্র ভিন্ন। তবে বিভিন্ন রাজ্যে লকডাউন, স্বাস্থ্যবিধি পালন, নতুন গাইডলাইন জারি করার  ফলেও আক্রান্তের সংখ্যা ৪ লাখের নিচে নেমেছিল বলে ধারণা করা হচ্ছে।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩ লাখ ৫২  হাজার ১২১ জন। মোট আক্রান্তের সংখ্যা হয়েছে ২ কোটি ৩৭ লাখ  ০৩ হাজার ৬৬৫। করোনা মুক্ত হয়েছেন ১ কোটি ৯৭ লাখ ৩৪ হাজার ৮২৩। মোট মৃতের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ২ লাখ ৫৪ হাজার ৩১৭-তে। এখনও পর্যন্ত সক্রিয় রোগী রয়েছেন ৩৭ লাখ ১০ হাজার ৫২৫ জন।

এরই মধ্যে মোট ভ্যাকসিন পেয়েছেন ১৭ কোটি ৭২ লাখ ১৪ হাজার ২৫৬ জন মানুষ।

অনলাইন নিউজ পোর্টাল