বৃহস্পতিবার ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ফাল্গুন ৭ ১৪৩২, ০২ রমজান ১৪৪৭

ব্রেকিং

তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়ে ট্রাম্পের চিঠি হাসিনাকে ফেরানোর প্রক্রিয়া চালিয়ে যাওয়া হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সরকারি দল সংস্কারের সঙ্গে প্রতারণা করেছে: নাহিদ বিদ্রোহের অভিযোগে দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউনের যাবজ্জীবন সচিবালয়েই অফিস করছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনীর প্রধানের সাক্ষাৎ ঈদের আগেই ফ্যামিলি কার্ড বিতরণ শুরু: তথ্যমন্ত্রী ভারতীয় ভিসা প্রক্রিয়া দ্রুতই স্বাভাবিক হবে: সহকারী হাই কমিশনার আইজিপি বাহারুল স্বেচ্ছায় চলে যাচ্ছেন, আলোচনায় পুনরায় ডিএমপি কমিশনার সাজ্জাদ মিত্রদের সঙ্গে এআইয়ের ‘নিয়মের কাঠামো’ গড়তে বদ্ধপরিকর মাখোঁ ভারতে এআই সম্মেলনে ভাষণ বাতিল করলেন বিল গেটস শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনাই প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী ইরানে নতুন কোনো মার্কিন হামলার বিরুদ্ধে সতর্কতা জানালেন ল্যাভরভ

জাতীয়

প্রধানমন্ত্রীর পিএস হলেন মেহেদুল, এপিএস সানি

 প্রকাশিত: ১৯:০৪, ১৯ ফেব্রুয়ারি ২০২৬

প্রধানমন্ত্রীর পিএস হলেন মেহেদুল, এপিএস সানি

প্রধানমন্ত্রী তারেক রহমানের একান্ত সচিবের দায়িত্ব পেয়েছেন মেহেদুল ইসলাম, যিনি এতোদিন বিএনপি চেয়ারম্যানের ব্যক্তিগত কর্মকর্তা ছিলেন।

আর সরকারপ্রধানের সহকারী একান্ত সচিব হয়েছেন আব্দুর রহমান সানি, যিনি বিএনপি প্রধানের একান্ত সচিবের দায়িত্বে ছিলেন।

বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে এসব সিদ্ধান্তের কথা জানানো হয়।

এতে বলা হয়, “মেহেদুল ইসলামকে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২ পদে গ্রেড-৪ বেতন স্কেলের সর্বশেষ ধাপের বেতনে যোগদানের তারিখ থেকে প্রধানমন্ত্রীর মেয়াদকাল অথবা তাঁর সন্তুষ্টি সাপেক্ষে (যেটি আগে ঘটে) চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো।”

একই শর্তে সানিকে প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ পদে গ্রেড-৬ বেতন স্কেলের সর্বশেষ ধাপের বেতনে নিয়োগ দেওয়ার কথা বলা হয়েছে।

নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে বলে দুই আদেশেই বলা হয়েছে।

ছাত্রদল হয়ে রাজনীতিতে আসা মেহেদুল ইসলাম পেশায় একজন আইনজীবী। তিনি দৈনিক দিনকালে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। আর আব্দুর রহমান সানি যুক্তরাজ্যের লন্ডনে পড়াশোনা করেছেন। তিনি দীর্ঘদিন ধরে বিএনপি নেতার একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।