মঙ্গলবার ১৩ জানুয়ারি ২০২৬, পৌষ ২৯ ১৪৩২, ২৪ রজব ১৪৪৭

ব্রেকিং

আইসিসির চিঠি: মুস্তাফিজ থাকলে বাংলাদেশ দলের নিরাপত্তা শঙ্কা বাড়বে, দাবি আসিফ নজরুলের যুদ্ধের জন্য প্রস্তুত, আলোচনার জন্যও: ট্রাম্পকে ইরান ইসিতে তৃতীয় দিনে ৪১ জনের আপিল মঞ্জুর মুছাব্বির হত্যা: ‘শুটার’ জিনাতের ‘দোষ স্বীকার’, রিমান্ডে ৩ জন ‘অনৈতিক প্রস্তাবে’ রাজি না হওয়ায় বনশ্রীর স্কুলছাত্রীকে হত্যা: র‌্যাব মানিকগঞ্জ হাসপাতালে নারীকে ‘ধর্ষণ’, ২ আনসার সদস্য আটক মানবতাবিরোধী অপরাধের মামলায় সালমান-আনিসুলের বিচার শুরু আইনশৃঙ্খলার উন্নতি নেই, এটি সরকারের ব্যর্থতা: মির্জা ফখরুল ৫০ বছর পর চন্দ্রাভিযানে যাচ্ছে নাসা, চলছে চূড়ান্ত প্রস্তুতি ভাইরাল পোস্টে নিজেকে ‘ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট’ ঘোষণা করলেন ট্রাম্প বনশ্রীতে স্কুলছাত্রী হত্যা: সন্দেহভাজন মিলন র‌্যাবের হাতে ধরা চট্টগ্রাম-৯ আসনে জামায়াতের ফজলুলের প্রার্থিতা ফিরল না আপিলেও হজ ফ্লাইট ১৮ এপ্রিল থেকে ইরানে বিক্ষোভে নিহত ৫০০ ছাড়িয়েছে ইরানের বিরুদ্ধে শক্ত বিকল্প ভাবছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

আন্তর্জাতিক

‘নিজেরাই সামলে নেবে’, ভারত-পাকিস্তান উত্তেজনা নিয়ে ট্রাম্প

 প্রকাশিত: ১২:০৯, ২৬ এপ্রিল ২০২৫

‘নিজেরাই সামলে নেবে’, ভারত-পাকিস্তান উত্তেজনা নিয়ে ট্রাম্প

পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে রোমের কাছে অবস্থিত ফ্লুমিসিনো বিমানবন্দরে নামার পর মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলান

মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন, ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনাকর সম্পর্কের সমাধান তারা নিজেরাই বের করবে।

গত সপ্তাহে কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর সন্ত্রাসী হামলাকে ঘিরে দক্ষিণ এশিয়ার পারমাণবিক শক্তিধর দুই প্রতিবেশীর মধ্যে উত্তেজনা নতুন মাত্রা ধারণ করেছে; নয়া দিল্লি শিগগিরই পাকিস্তানে সামরিক হামলা চালাতে পারে বলে অনেকে আশঙ্কা করছেন, এর প্রতিক্রিয়ায় ইসলামাবাদেরও কড়া জবাব দেওয়ার কথা।

এমন উত্তেজনার মধ্যেই ট্রাম্প শুক্রবার এ কথা বললেন, জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

পেহেলগামে মঙ্গলবারের হামলায় যে ২৬ জনের প্রাণ গেছে, তার মধ্যে নেপালের এক নাগরিকও রয়েছেন। দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট (টিআরএফ) নামে একটি সংগঠন এই হামলার দায় স্বীকার করেছে। এই টিআরএফ পাকিস্তানভিত্তিক সন্ত্রাসী সংগঠন লস্কর-ই-তৈয়বার শাখা, বলছে ভারতীয় গণমাধ্যমগুলো। লস্কর-ই-তৈয়বা জাতিসংঘের সন্ত্রাসী সংগঠনের তালিকাভুক্ত।

এই জঙ্গি সংগঠনের সঙ্গে পাকিস্তানের যোগসাজশ আছে বলে অভিযোগ করে আসছে নয়া দিল্লি। তবে ইসলাবাদ বলছে, তারা কোনো জঙ্গি সংগঠনকেই মদদ দেয় না। তবে কাশ্মীরের স্বাধীনতাকামী সংগঠনগুলোর প্রতি তাদের নৈতিক ও কূটনৈতিক সমর্থন আছে।

কাশ্মীরের পেহেলগামে হওয়া সর্বশেষ এ হামলাকে দুই দশকের মধ্যে অঞ্চলটিতে বেসামরিকদের ওপর হওয়া সবচেয়ে প্রাণঘাতী হামলা বলা হচ্ছে।

পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় রোম যাওয়ার পথে এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে কথোপকথনে ট্রাম্প ভারত-পাকিস্তান উত্তেজনা নিয়ে মন্তব্য করেন।

তিনি সীমান্ত নিয়ে দেশদুটির মধ্যে থাকা দীর্ঘদিনের বিরোধের কথা উল্লেখ করেন এবং বলেন, উভয় দেশের নেতাদেরকেই তিনি ভালো করে চেনেন।

“একটা না একটা উপায় তারা বের করে নেবে। ভারত ও পাকিস্তানের মধ্যে ব্যাপক উত্তেজনা রয়েছে, এটা সবসময়ই ছিল,” বলেছেন তিনি।

দুই দেশের নেতাদের সঙ্গে এ নিয়ে তার কথা হয়েছে কিনা, এ প্রশ্নের কোনো জবাব দেননি তিনি।

পেহেলগামে ওই হামলার পর দক্ষিণ এশিয়ার দুই পারমাণবিক শক্তিধর প্রতিবেশী একে অপরের বিরুদ্ধে বেশকিছু পদক্ষেপও নিয়েছে। এর মধ্যে ভারত পাকিস্তানের জন্য খুবই গুরুত্বপূর্ণ সিন্ধু পানি বন্টনচুক্তি স্থগিত করার ঘোষণা দিয়েছে। ইসলামাবাদ নয়া দিল্লির সঙ্গে বাণিজ্য এবং তাদের আকাশসীমা ভারতীয় বিমানের সঙ্গে বন্ধ ঘোষণা করেছে। দুই দেশের মধ্যে থাকা একটি সীমান্ত ক্রসিংও বন্ধ হয়ে গেছে।

ভারতীয় সামরিক বাহিনী ও কাশ্মীর কর্তৃপক্ষ এখন অঞ্চলটিতে জঙ্গিদের খোঁজে সাঁড়াশি অভিযান চালাচ্ছে। অস্থিরতার আশঙ্কায় ভারতের শেয়ার মার্কেটেও শুক্রবার সাময়িক পতন লক্ষ্য করা গেছে।

এদিকে বৃহস্পতিবারের মতো শুক্রবার রাতেও নিয়ন্ত্রণ রেখায় ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে গুলি বিনিময় হয়েছে বলে দাবি করেছে ভারতীয় গণমাধ্যমগুলো। তবে এতে কোনো পক্ষেরই হতাহতের খবর পাওয়া যায়নি।