সোমবার ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ফাল্গুন ১১ ১৪৩২, ০৬ রমজান ১৪৪৭

ব্রেকিং

আমার দুঃসময়ে বিএনপির সহযোগিতা ছিল শতভাগ: রাষ্ট্রপতি নির্বাচিত সরকার পছন্দের লোক বসাবে, এটাই স্বাভাবিক: তাজুল ইসলাম প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ নেপালে যাত্রীবাহী বাস গিরিসঙ্কটে পড়ে পর্যটকসহ নিহত ১৯ রোহিঙ্গাদের লাকড়ি সংগ্রহে উজাড় ভাসানচরের উপকূলীয় বন নড়াইলে দুই পক্ষের সংঘর্ষে নিহত ৪ চট্টগ্রামে রান্নাঘরে গ্যাস `বিস্ফোরণে` দগ্ধ ৯, সবার অবস্থা ‘আশঙ্কাজনক` পদ্মার ১৭ চরে নেই স্কুল, শিক্ষাবঞ্চিত হাজারো শিশু মুক্তিযোদ্ধাদের তালিকা যাচাই-বাছাইয়ের সিদ্ধান্ত মেক্সিকোর শীর্ষ মাদক কারবারি ‘এল মেনচো’ সামরিক অভিযানে নিহত মালয়েশিয়ায় ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

আন্তর্জাতিক

এবার প্রতিশোধের হুঙ্কার ইরান সেনাপ্রধানের

 প্রকাশিত: ১২:০৩, ২৮ নভেম্বর ২০২০

এবার প্রতিশোধের হুঙ্কার ইরান সেনাপ্রধানের

পরমাণুবিজ্ঞানী মোহসেন ফাখরিজাদেহকে হত্যার ঘটনায় এবার কঠিন প্রতিশোধ নেয়ার হুঙ্কার দিলেন ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল মোহাম্মাদ বাকেরি। তিনি হুঁশিয়ারি বার্তা দিয়ে বলেন, মোহসেন ফাখরিজাদেহকে হত্যার কঠিন প্রতিশোধ নেবে তেহরান।

শুক্রবার রাতে এক বার্তায় মোহাম্মাদ বাকেরি ঘোষণা করেন, বিশ্ব সাম্রাজ্যবাদী শক্তি ও শয়তান ইহুদিবাদী সরকারের ভাড়াটে সন্ত্রাসীরা ইরানের আরেকজন বিজ্ঞানীকে নির্মমভাবে হত্যা করেছে।

ফাখরিজাদেহ’কে ইরানের প্রতিরক্ষা শিল্পের শীর্ষস্থানীয় একজন ব্যবস্থাপক হিসেবে উল্লেখ করে জেনারেল বাকেরি বলেন, তিনি ইরানের প্রতিরক্ষা সক্ষমতাকে আজকের পর্যায়ে নিয়ে আসার পেছনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।

ইরানের সেনাপ্রধান আরো বলেন, শত্রুদের জেনে রাখা উচিত শহীদ ফাখরিজাদেহ যে পথ দেখিয়ে দিয়ে গেছেন তা কখনো বন্ধ হওয়ার নয়।

এর আগে দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) প্রধান কমান্ডার মেজর জেনারেল হোসেইন সালামি শীর্ষ পরমাণুবিজ্ঞানী মোহসেন ফাখরিজাদেহকে হত্যার ঘটনায় প্রতিশোধের হুমকি দেন।

শুক্তবার ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, মন্ত্রণালয়ের গবেষণা ও উদ্ভাবনী সংস্থার প্রধান মোহসিন ফাখরিজাদেহকে নিয়ে যে গাড়িটি যাচ্ছিল সশস্ত্র সন্ত্রাসীরা সেই গাড়ি লক্ষ্য করে বোমা হামলা চালায়।

বিবৃতিতে আরো বলা হয়, তার দেহরক্ষী ও সন্ত্রাসীদের মধ্যে এরপর সংঘর্ষ হয়। এতে ফাখরিজাদেহ গুরুতরভাবে আহত হন এবং দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসা কর্মীরা তাকে বাঁচানোর সবরকম চেষ্টা করলেও দুর্ভাগ্যজনকভাবে তারা ব্যর্থ হন এবং তিনি মারা গেছেন।

ফাখরিজাদেহকে হত্যার নিন্দা জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ। তিনি এই হামলার পেছনে ইসরায়েল রয়েছে বলে ইঙ্গিত দিয়েছেন।

অনলাইন নিউজ পোর্টাল